চট্টগ্রামে আনোয়ারা উপজেলা বৈরাগ ইউনিয়নের বন্যহাতির তান্ডবে অতিষ্ট হয়ে থানা জিডি (সাধারণ ডাইরি) করেছেন মোশাররফ আলী নামে এক ভুক্তভোগী।
গত ১৭ ডিসেম্বর (শনিবার) রাত সারে ৯ টায় বন্যহাতির পাল বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামে ৫ নং ওয়ার্ডে মাওলানা জালাল উদ্দীন বাড়ীতে বন্যহাতি তান্ডবে মোশাররফ আলী বসতবাড়ি দেওয়াল ভেঙ্গে দেওয়ার ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোশাররফ আলী জানান,বন্যহাতির পাল গত শনিবার রাত সারে ৯ টার দিকে আমার
সেমিপাকা বসতঘরের ১২ ফুট বা ১৫ ফুট বিশিষ্ট বসত ঘরের পাকা দেওয়ান ভেঙ্গে উড়িয়ে দেয়, তাতে একাংশের পাকা স্থানও খুঁড়ে পড়ে ক্ষতিগ্রস্থ হয়।পরবর্তীতে হাতি চলে যাওয়ার পর ক্ষয়ক্ষতি নিরূপণ করি এবং উত্তরপ ঘটনায় সার্বিক ক্ষতির পরিমাণ অনুমান ৬০,০০০/- টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে আনোয়ারা থানা অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান জানান, বন্যহাতি ক্ষতিগ্রস্ত বিষয়টি একটি অভিযোগ পেয়ে। অভিযোগটি তদন্ত মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাঁশখালী জলদি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জান জানান,বন্যহাতি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তদন্ত সাথে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। বন্যহাতিগুলো ছড়ানো কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, বন্যহাতি গুলো কখনো ছড়ানো যাবে না। যদি বন্যহাতিগুলো কোন সময় কোন দিকে যায়।তাহলে চলে যাবে আরকি।


