কক্সবাজার জেলা আওয়ালীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল আগামীকাল (১৩ ডিসেম্বর) শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান সম্মেলনের কথা জানান।
সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুবীর নন্দী রায়সহ কেন্দ্রীয় নেতাদের অনেকে। সম্মেলন ঘিরে আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক প্রার্থীর পাশাপাশি সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা দেখা গেছে। দলীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ২০১৬ সালের ২৮ জানুয়ারি। সম্মেলনের ৬ বছর ১০ মাসের বেশি সময়ের মধ্যে সভাপতির পথটিতে রদবদল হয়ে ভারপ্রাপ্ত হলেও আর হয়নি সম্মেলন ও নতুন কমিটি।

