আর্জেন্টিনা ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে শিরোপা জিতেছে । আর্জেন্টাইনদের এই শিরোপা জয়ে নেপথ্যের কারিগর লিওনেল মেসি। ১৯৮৬ সালের পর ২০২২ সালে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতেছে আকাশী-নীল জার্সিধারীরা।
লে আলবিসেলেস্তেদের সেই নায়ককে নানান বিশেষ সম্মান দেওয়া হচ্ছে। তবে বিভিন্ন গণমাধ্যমে খবর রটে, আর্জেন্টিনার ব্যাংক নোটে জায়গা পেতে যাচ্ছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। আর্জেন্টিনার ফাইন্যান্সিয়াল গভর্নিং বডির বরাতে এই খবর জানায় দেশি-বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যম।
এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি রীতিমতো ভাইরাল হয়। এতে দাবি করা হয়, জাতীয় অর্জনকে স্মরণীয় করে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। দেশটির এক হাজার টাকার নোটের (আর্জেন্টাইন পেসো) একপাশে কোপা আমেরিকা জয়ের ও অন্যপাশে থাকবে লিওনেল মেসির ছবি।
এল ফিয়ানসিয়েরোর বরাতে এই তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্রিটেনের দ্য সান ও ডেইলি মেইল। সংবাদমাধ্যমগুলোতে বলা হয়, দেশটির ফাইন্যান্সিয়াল গভর্নিং বডি আর্জেন্টিনার ব্যাংক নোটে মেসির ছবি যুক্ত করার সুপারিশ করেছে। আর মেসিকে বিশেষ সম্মান জানাতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
কিন্তু সপ্তাহ ব্যবধানে জানা গেল বিষয়টি সত্য না। আর্জেন্টিনার এক হাজার টাকার নোটে (আর্জেন্টাইন পেসো) মেসির ছবি থাকবে, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এ প্রসঙ্গে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের জ্যেষ্ঠ ম্যানেজার ফার্নান্দো আলোনসো জানিয়েছেন, বিষয়টি সত্য নয়। ব্যাংক ম্যানেজমেন্ট এই বিষয়ে কিছুই জানে না। আর এমন কোনো পরিকল্পনা এখনও হয়নি।
এদিকে বিভিন্ন ফ্যাক্ট চেক ওয়েবসাইট বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে লিওনেল মেসির যে ছবিটা ভাইরাল হয়েছে, সেটা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এটার কোনো ভিত্তি নেই।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
সোমবার ২৬ ডিসেম্বর সময়ের জনপ্রিয় পরিছন্ন মেধাবী সৎ মানবিক করোনা যোদ্ধা মঞ্জুরুল আলম টিপুর শুভ জম্মদিন।প্রতিটি মানুষের স্বপ্ন থাকে।কিন্তু স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে প্রতিবন্ধকতা। যে ব্যক্তি এসব প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যাবেন তিনিই হবেন সফল। আজ এমনই একজন সমাজ সেবক ও পরীক্ষিত মুজিব আর্দশের সৈনিক নিয়ে কথা বলবো যার আজ শুভ জন্মদিন। যিনি অনেক বাধা ও প্রতিবন্ধকতা ডিঙিয়ে একজন সফল সংগঠক হিসেবে সকলের কাছে সুপ্রতিষ্ঠিত হয়েছে।তিনি আর কেউ নন। তিনি হলেন মানবতার ফেরিওয়ালা মানবিক করোনা যোদ্ধা একজন পরিছন্ন সমাজকর্মী সময়ের প্রিয় সফল সংগঠক, সামাজিক সংগঠনের অন্যতম নেতা, ব্যাংকার ও উন্নয়ন সমাজকর্মী, সাবেক সরকারী ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের ভিপি,সামাজিক সংগঠন স্বপ্নীল চেয়ারম্যান মঞ্জুরুল আলম টিপু।
মঞ্জুরুল আলম টিপু পথ শিশু,এতিম দুস্ত,হতদরিদ্র অসহায় সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছেন। তারপরও মানুষের প্রত্যাশা থাকে। তিনি তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য প্রতিনিয়ত ব্যক্তি উদ্যোগে কাজ করে যাচ্ছেন ।জম্মদিনে দেশবাসী শুভাকাঙ্ক্ষী বন্ধু-বান্ধবসহ যারা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সকল কে ধন্যবাদ দিয়ে সকলের কাছে দোয়া চেয়েছেন মঞ্জুরুল আলম টিপু ।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার, ২৬ ডিসেম্বর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে ৬ হাজার ২০০ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৫৭ ও ২১৯৪ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৩০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
সোমবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ৬৯টির এবং অপরির্বতিত রয়েছে ৭৬টি কোম্পানির শেয়ার। সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-ইন্ট্রাকো, সী পার্ল ফুড, অরিয়ন ইনফিউশন, মুন্নু সিরামিক, বসুন্ধরা পেপার, মুন্নু এগ্রো, অ্যাডভেন্ট ফার্মা, এডিএন টেলিকম, সিনোবাংলা ও বিডিকম।
এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক কমে ২ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৪ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২০৩ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩২৮ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের ৩টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১০টি এবং অপরিবর্তিত রয়েছে ৬টি কোম্পানি শেয়ারের দর।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬১৪ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় দেড় শতাধিক। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ৮৬ হাজার জনে। এদিকে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৯ হাজার ৫২১ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় এক লাখ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৩৮২ জনে।
সোমবার, ২৬ ডিসেম্বর সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এসব তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৬৬৫ জন। প্রাণহানি হয়েছে ৩০৬ জনের। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৮২ লাখ ৬৬ হাজার ৪০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৫৫ হাজার ৩২৫ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭৮ জন। মারা গেছেন ২ জন। ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ২২ লাখ ৩৫ হাজার ৬০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ১১ লাখ ১৬ হাজার ৭৪ জন মারা গেছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের পর দলটির নতুন সভাপতিমণ্ডলীর প্রথম সভা সোমবার, ২৬ ডিসেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা ৭টায় এই সভা অনুষ্ঠিত হবে।
যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সংশ্লিষ্টদের সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
উল্লেখ্য, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন তিনি। এখনও তার বিকল্প তৈরি না হওয়ায় অন্য কাউকে ভাবছে না দলটির নেতাকর্মীরা।
এ ছাড়া সম্মেলনের আগে সাধারণ সম্পাদকের পদে পরিবর্তন নিয়ে নানা গুঞ্জন ছিল। যদিও অনেকের বিশ্বাস ছিল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ঠিক হলেও তাই। আওয়ামী লীগের ৭৩ বছরের রেকর্ড ভেঙে টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন ওবায়দুল কাদের।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
কালীগঞ্জে দশম শ্রেনীর এক স্কুলছাত্রী তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সে কালীগঞ্জ সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা শনিবার রাতে কালীগঞ্জ থানাতে একটি সাধারন ডায়েরি করেছেন। পরিভারের ভার্ষ্য, বখাটে কর্তৃক তার কন্যা অপহরনের শিকার হতে পারে।
নিখোঁজ ছাত্রী পিতা তপন তরফদার জানান, মেয়েকে কোচিং করাতে প্রতিদিন সকালে সে নিজেই শহরের মধুগঞ্জ বাজারে ১০ তলার পেছনে নিয়ে যেতেন। কিন্তু ওইদিন ভোরে তার মেয়ে একাই পড়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে যায়। এরপর আর ফিরে আসেনি। পরে আত্বীয় স্বজন সহ অনেক স্থানে খুজেও মেয়েকে পাননি। তিনি জানান, তার বাড়ীর মোবাইল ফোনে কল দিয়ে তার মেয়েকে বাইরের ৩ টি মোবাইল নাম্বার থেকে প্রায়ই ডিস্টাব করত। মেয়ে নিখোজ হওয়ার পর থেকেই ওই ৩ টি মোবাইল নং বন্ধ রয়েছে। তার ধারনা সেই মোবাইল নাম্বারধারীরাই তার মেয়েকে অপহরন করতে পারে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা জানান, স্কুল ছাত্রী নিখোজের একটি অভিযোগ পেয়েছি। পুলিশ মেয়েটিকে উদ্ধার অভিযানে নেমেছে।
নাটোরের সিংড়ায় প্রতিবন্ধী, দলিত, হরিজন, হিজরা জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১০ টায় উপজেলা সদরে পল্লী কল্যাণ সহায়ক সংস্থা ( পিকেএসএস) এর আয়োজনে এলিট গার্মেন্টসের সহযোগিতায় ৯০০ জনের মাঝে বিতরণ করা হয়। পিকেএসএস এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আল ইমরান।
আরো উপস্থিত ছিলেন,সিংড়া থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম, বিলহালতি ত্রিমোহনী কলেজের সহকারী অধ্যাপক আক্তারুজ্জামান, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক শারফুল ইসলাম খোকন, সাংবাদিক ফজলে রাব্বি প্রমুখ।
পুনর্গঠিত কমিটির নেতৃত্বে আগামী নির্বাচনেও আওয়ামী লীগের বিজয় অর্জন হবে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ রবিবার রামপুরায় বাংলাদেশ টেলিভিশন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত ‘৫৯ বছরে বাংলাদেশ টেলিভিশন’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
জাতি গঠনে বিটিভির (বাংলাদেশ টেলিভিশন) ভূমিকা আছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বিগত ৫৮ বছর ধরে জাতি গঠনে বাংলাদেশ টেলিভিশন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। গণমাধ্যম মানুষের মনন তৈরি করে, সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে।কেবল বস্তুগত উন্নয়নই সব নয়, আত্মিক উন্নয়নও প্রয়োজন। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন।
তথ্যমন্ত্রী বলেন, ১৯৬৪ সালে বিটিভি যখন যাত্রা শুরু করে, সেটি ছিলো বাংলা ভাষার প্রথম টেলিভিশন। তখনো পর্যন্ত ভারতে কোনো টেলিভিশন ছিল না। গত ৫৮ বছর ধরে বিটিভি বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতি বহন করে চলছে। নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে বিটিভির অনুষ্ঠানগুলো ভূমিকা রেখেছে। নতুন কুঁড়ির মতো অনুষ্ঠান থেকে বাংলাদেশে বহু শিল্পী তৈরি হয়েছে। বিটিভির আরেকটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠান ছিল জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ করতো।
প্রধানমন্ত্রীর আস্থার কারণে নতুন কমিটিতে কম পরিবর্তন হয়েছে দাবি করে তথ্যমন্ত্রী বলেন, আমাদের সম্মেলন হয়েছে। নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে খুব বেশি পরিবর্তন আসেনি, আগের কমিটির অনেকেই নতুন কমিটিতে রয়েছেন। তার কারণ প্রধানমন্ত্রী তাদের ওপর আস্থা রেখেছেন।
দস্যুমুক্ত সুন্দরবন টেকসইকল্পে ও মৎস্যজীবিদের নিরাপত্তা নিশ্চিতকরনের লক্ষ্যে বিশেষ অভিযান শুরু করেছে র্যাব-৬। শনিবার (২৪ডিসেম্বর) দপুর থেকে লং রেঞ্জ পেট্রোলের মাধ্যমে একটি বিশেষ আভিযানিক দল ‘এলিট টাইগার্স’ ট্রলারযোগে সুন্দরবনে প্রবেশ করেছে।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজা জানান, এ অভিযানের মাধ্যমে সাম্প্রতিক নব্য বনদস্যুদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা, দস্যূমুক্ত সুন্দরবনের স্থায়িত্ব রক্ষার জন্য নৌ-পুলিশ, বনবিভাগ এবং কোস্ট গার্ডের সাথে সমন্বয় সাধন, মাঠ পর্যায়ে সুন্দরবনে অভিযান পরিচালনার স্থান রেকি করা, আত্মসমর্পনকৃত বনদ্যুদের সাথে সমন্বয় করা, সুন্দরবনে র্যাবের উপস্থিতি ও কার্যক্রম সম্পর্কে জানান দেয়া।
জরুরি প্রয়োজনে বনদস্যুদের বিরুদ্ধে ঝটিকা অভিযান পরিচালানা করা, মৎস্যজীবিদের নিরাপত্তা বিষয়ক তথ্য সংগ্রহ ও নিরাপত্তার আশ্বস্থতা প্রদান এবং দরিদ্র মৎস্যজীবিদের শীতবস্ত্র বিতরণসহ মানবিক সহায়তা প্রদান করা হবে।
র্যাবের আভিযানিক দলটি সুন্দরবনের শরণখোলা, জয়মনি, বড়ইতলা, আন্ধারমনিক, মৃগামারি এলাকাসহ বনের শ্যালা নদীর বিভিন্ন শাখায় অভিযান চালাবে। এছাড়া অভিযানের জন্য র্যাবের আরেকটি দলকে একটি স্পীড বোট ও বেঙ্গল টাইগার্স নামে অপর একটি ট্রলারসহ পূর্ণপ্রস্তুতিসহকারে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।
তিনদিনের এ বিশেষ অভিযান প্রয়োজনে বর্ধিত করা হবে বলে র্যাবের ওই কর্মকর্তা জানান। প্রসঙ্গত গত ১৫ ডিসেম্বর রাতে নয়ন বাহীনি নামের একটি নব্য বনদস্যুদল সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বেড়ীর খাল ও হরমাল খাল এলাকা থেকে ১৫ জেলেকে মুক্তিপনের দাবীতে অপহরন করে। অপহরনের ৬ দিন পর মুক্তিপন দিয়েদস্যুদের কবল থেকে অপহৃত জেলেরা ছাড়া পায়। এ বিষয় নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলে আইনশৃঙ্খলা বাহীনি তৎপর হয়।