আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে টাঙ্গাইলে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার, ৪ জানুয়ারি বেলা ১২ টায় শহরের নিরালা মোড়ে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম এমপি। পরে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ রৌফ।
জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান। এ সময় জেলা, উপজেলা, শহর, বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
কুষ্টিয়ার দৌলতপুরে এবছর আগামজাতের মুলকাটা পেঁয়াজ চাষে বাম্পার ফলন হয়েছে। পেঁয়াজ বীজের দামও কম হওয়ায় চাষীদের উৎপাদন খরচও কমেছে। ফলে মনের আনন্দে মুখভরা হাসি নিয়ে চাষীরা ক্ষেত থেকে মুলকাটা পেঁয়াজ ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। বর্তমান বাজারে পেঁয়াজের দাম ভালো হওয়ায় খুশি তারা।
দৌলতপুর কৃষি অফিসের তথ্য মতে এ বছর উপজেলায় মুলকাটা পেঁয়াজ চাষ হয়েছে ২ হাজার ৫০০ হেক্টরে জমিতে। বীজ বা চারার দাম কম হওয়ায় প্রতি বিঘা জমিতে পেঁয়াজ চাষে চাষীদের খরচ হয়েছে ২০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা। আবহাওয়া অনুকুলে থাকায় প্রতি বিঘা জমিতে পেঁয়াজের ফলন হচ্ছে ৭০ মন থেকে ৮০ মন পর্যন্ত। যা থেকে বিঘাপ্রতি চাষীদের লাভ হচ্ছে ২৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা। তবে বিদেশ থেকে পেঁয়াজ আমদানী না করার দাবী চাষীদের।
দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের শশীধরপুর এলাকার সফল কৃষক ও পেঁয়াজ চাষী নাসির উদ্দিন জানান, বিগত কয়েক বছর পেঁয়াজ চাষ করে আমাদের মত চাষীদের লাভের পরিবর্তে লোকসান গুনতে হয়েছে। তবে এবছর পেঁয়াজের বীজের দাম কম হওয়ায় উৎপাদন খরচ কম হয়েছে। বিঘা প্রতি ফলনও ভাল হচ্ছে। প্রতি বিঘা জমিতে ৭০ মন থেকে ৭৫ মন আবার কারো আরো বেশী ফলন হচ্ছে। লাভও হচ্ছে ভাল। পার্শ্ববর্তী স্বরুপপুর গ্রামের পেঁয়াজে চাষী নিজাম উদ্দিন জানান, প্রথমে যারা মাঠ থেকে পেঁয়াজে তুলে বিক্রয় করেছে তাদের বেশী লাভ হয়েছে।
এখন তুলনামূলক কম লাভ হচ্ছে। তবে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি না করার দাবী জানান তিনি। চাষীদের কাছ থেকে পেঁয়াজ ক্রয় করে পাইকার ব্যবসায়ীরাও দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে তারাও লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন আড়তদার বুলবুল আহমেদ সহ ক্ষুদ্র ব্যবসায়ীরা। পেঁয়াজ চাষে চাষীদের বীজ, সার সহ প্রয়জনীয় প্রনোদনা প্রদান এবং প্রযুক্তির ব্যবহার ও পরামর্শ দেওয়ায় পেঁয়াজে ফলন ভাল হয়েছে। উৎপাদন খরচ কম হওয়ায় চাষীরা পেঁয়াজ চাষে লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন দৌলতপুর কষি কর্মকর্তা কৃষিবিদ মো. নূরুল ইসলাম। চাষীদের উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত হলে তারা পেঁয়াজ চাষে আগ্রহী হবে। ফলে কমবে পেঁয়াজ আমদানী নির্ভরতা। এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৫৫ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় পৌনে দুইশো। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৭২৩ জনে। ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১০ হাজার ৮০১ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে বেড়েছে প্রায় সোয়া এক লাখ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৫৮ লাখ ৬৬ হাজার ৭২১ জনে।
বুধবার, ৪ জানুয়ারি সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এসব তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৬৪৩ জন। প্রাণহানি হয়েছে ২২৩ জনের। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৯৪ লাখ ৬৭ হাজার ৬২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৫৭ হাজার ৯৪৪ জন মারা গেছেন।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫০৯ জন। মারা গেছেন ১০২ জন। ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ২৭ লাখ ২৭ হাজার ৬৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ১১ লাখ ১৮ হাজার ৭০৯ জন মারা গেছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল উদ্যোক্তা নাজির রহিম চৌধুরী ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডের পরিচালক নির্বাচিত হয়েছেন। জনাব চৌধুরী চট্টগ্রামের এক স্বনামধন্য ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। দেশের তৈরি পোশাক খাতে আমদানি-রপ্তানির ক্ষেত্রে তিনি একজন তরুণ উদ্যমী ও প্রতিশ্রুতিশীল ব্যবসায়ী হিসেবে খ্যাতি অর্জন করেছেন। ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি দেশের অভিজ্ঞ বিশেষজ্ঞদের অংশীদারত্বের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি খাত ও বিপণনের সঙ্গে যুক্ত আছেন। একজন উদ্যোক্তা ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শুরু করার জনাব চৌধুরী স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের মাধ্যমে ব্যাঙ্কিং খাতে ব্যাপক অভিজ্ঞতা লাভ করেন। জনাব চৌধুরী বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি চিটাগাং ক্লাব, ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব, চিটাগাং সিনিয়রস ক্লাব এবং চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন। নাজির রহিম চৌধুরী মেধা, বিচক্ষণতা ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার ও উন্নয়নে অবদান রেখে চলেছেন।
বাংলাদেশের সর্বাধিক বিক্রিত হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি মোবাইলের ফ্যাক্টরি এডিসন ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোয়ালিটি ম্যানেজম্যান্ট এবং এনভায়রনম্যান্ট ম্যানেজম্যান্ট এর জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত আই এস ও ৯০০১ : ২০১৫ (ISO9001:2015) এবং আই এস ও ১৪০০১: ২০১৫ (ISO14001:2015) সনদ অর্জন করেছে।
ইউনাইটেড এ্যাক্রিডেশন ফাউন্ডেশন (UAF) এর আওতায় টিএনভি সার্টিফিকেশন প্রাইভেট লিমিটেড এর বাংলাদেশ এজেন্ট হারমিটেজ অফ ম্যানেজম্যান্ট এন্ড স্টানডার্ডস (HMS) লিমিটেড এডিসন ইন্ডাস্ট্রিজে অডিট পরিচালনা করেছে এবং UAF এর স্ট্যান্ডার্ড অনুযায়ী কোয়ালিটি ম্যানেজম্যান্ট এবং এনভায়রনম্যান্ট ম্যানেজম্যান্ট এর উপর এই সনদ পায় এডিসন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
২ জানুয়ারি বিকেলে এডিসন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফ্যাক্টরিতে সিম্ফনি মোবাইলের ম্যানেজিং ডাইরেক্টর জাকারিয়া শাহিদ এর হাতে ISO এর সনদপত্র তুলে দেন HMS লিমিটেড এর চীফ কনসালটেন্ট, লীড অডিটর এবং লীড টিউটর ইঞ্জিনিয়ার মোঃ রুবেল মিয়া। এসময় উভয় প্রতিষ্ঠান এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিস্তারিত জানার জন্য
মাহমুদ আইউব রুপক
০১৭৮৭৬৫১২২৪
রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু করেছে ছাত্রলীগ। বুধবার, ৪ জানুয়ারি সকাল ৮টায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্বে নেতাকর্মীরা এ শ্রদ্ধা জানান।
কেন্দ্রীয় সংসদের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
শ্রদ্ধা নিবেদনের পর সকাল ৯টায় ৭৬তম জন্মদিন উদযাপনের অংশ হিসেবে ঐতিহাসিক কার্জন হলে ছাত্রলীগ নেতারা কেক কাটেন।
এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মীরা এবং ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবছরই প্রতিষ্ঠাবার্ষিকীতে কার্জন হলে কেক কেটে উদযাপন করেন ছাত্রলীগ নেতারা। এ উপলক্ষে সকাল থেকেই নেতাকর্মীদের দ্বারা কানায় কানায় পূর্ণ হয়ে যায় কার্জন হল প্রাঙ্গণ। কুয়াশাচ্ছন্ন শীতের সকাল উপেক্ষা করে ঢাকার বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা ছুটে আসেন ঐতিহাসিক কার্জন হলে। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নেতাকর্মীদের উজ্জীবিত হতে দেখা যায়। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত করে তোলে কার্জন হল এলাকা।
প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকাল তিনটায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে ছাত্রলীগ।
বিজনেস বাংলাদেশ/ হাবিব