বৃহস্পতিবার ,৭ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 647

এক দশক পর শাহেদ ও কেয়া

জনপ্রিয় অভিনেতা ও মডেল শাহেদ শরীফ খান নিয়মিত অভিনয় করে যাচ্ছেন এখন। নাটক, সিনেমা এবং বিজ্ঞাপন- এই তিন মাধ্যমেই সক্রিয় দেখা যাচ্ছে তাকে। এদিকে চিত্রনায়িকা কেয়াও ব্যস্ততা বৃদ্ধি করেছেন অভিনয়ে। এই দুই তারকা এবার একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন একটি বিজ্ঞাপনে। ফোম কোম্পানির বিজ্ঞাপনটি নির্মাণ করছেন কাজী ইলিয়াস কল্লোল। ১০ নভেম্বর এটির শুটিং হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ১নং ফ্লোরে।

দীর্ঘ বিরতির পর শাহেদের সঙ্গে অভিনয় প্রসঙ্গে কেয়া বলেন, শাহেদ ভাই আমার প্রিয় একজন মানুষ। তার সঙ্গে আগেও কাজের অভিজ্ঞতা আছে। তবে মাঝখানে দশ বছর বিরতি ছিল। এ বিজ্ঞাপনের মাধ্যমে সেই বিরতির অবসান হলো। বিজ্ঞানটি অল্প সময় পরেই প্রচারে আসবে।

শাহেদ বলেন , কেয়াও আমার প্রিয় অভিনেত্রী। সর্বশেষ দশ বছর আগে ওর সঙ্গে একটি বিজ্ঞাপনেই কাজ করেছিলাম। আশা করছি এবারের বিজ্ঞাপনটিও দর্শকপ্রিয় হবে। এদিকে কেয়া ‘বনলতা’, ‘সীমানা’সহ কয়েকটি ছবির কাজে ব্যস্ত আছেন। শাহেদও নাটকের পাশাপাশি ‘অন্তরাত্মা’, ‘ব্ল্যাক লাইট’, ‘এই মন পাবে শুধু কষ্ট’ নামের ছবিতে অভিনয় করছেন।

ফিঞ্চ-ওয়ার্নার রান না পেলে হেরে যাবে অস্ট্রেলিয়া!

পাকিস্তানের বিরুদ্ধে রাত ৮টায় দুবাইতে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এর মধ্যে শুরু হয়ে গেছে দুই দলের ব্যাটার-বোলারদের পারফরম্যান্সের চুলচেরা বিশ্লেষণ। এখন পর্যন্ত অস্ট্রেলিয়া যে ফিঞ্চ ও ওয়ার্নার নির্ভর তা চোখে পড়েছে অনেকের।

এ পাঁচ ম্যাচে অ্যারন ফিঞ্চ করেছেন ১৩০ রান এবং ওয়ার্নার করেছেন ১৮৭ রান। দলটি চার ম্যাচ জিতে উঠেছে সেমিফাইনালে। বলতে গেলে টুর্নামেন্টে অজিদের এ দুজনই সেরা পারফরমার।

একটি গণমাধ্যমের সঙ্গে ফেসবুক লাইভে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন।

অস্ট্রেলিয়ার সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে হাবিবুল বাশার বলেন, অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে একটু স্ট্রাগল করছে। ওদের কিন্তু অ্যারন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নার ছাড়া ব্যাটিং কিন্তু আমরা তেমন দেখিনি। স্টিভেন স্মিথ ঠিক ওরকম ইনিংস খেলতে পারেনি। ম্যাক্সওয়েলের কাছ থেকে ওরকম ইনিংস পাইনি।

তবে অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাকের প্রশংসা করেছেন বাশার।

এখন পর্যন্ত টুর্নামেন্টে সেরা উইকেট শিকারিদের মধ্যে অন্যতম লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। তিনি নিয়েছেন ১১ উইকেট। ফর্মে রয়েছেন জস হ্যাজলউড ও মিচেল স্টার্কও। হ্যাজলউড ৮ ও স্টার্ক নিয়েছেন ৭ উইকেট।

হাবিবুল বাশার বলেন, অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাকটা ভালো। ওদের ব্যাটিংয়ে একটু হলেও দুর্বলতা আছে। যদি ফিঞ্চ বা ওয়ার্নার রান না করে তাহলে তাদের জন্য একটু মুশকিল হয়ে যাবে।

বড় পরিবর্তন নিয়ে মাঠে নামছে ব্রাজিল

ফের শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ বাছাইয়ের লাতিন আমেরিকা অঞ্চলের দৌড়ঝাঁপ।

ব্রাজিলের নিও কিমিকা অ্যারেনায় আগামীকাল সকালে কলম্বিয়ার মুখোমুখি হবে সেলেকাওরা। আর পাওয়ার ফুটবল খেলা দেশটির বিপক্ষে ব্রাজিল দলে বড় পরিবর্তন আনছেন কোচ তিতে।

ব্রাজিলের স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, এ ম্যাচে লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকার ফিরবেন। ডিফেন্ডার মারকিনিয়োসও ফিরবেন এ ম্যাচে। দাঁতের ইনফেকশনের জন্য দল থেকে ছিটকে পড়া ক্যাসেমিরোওকে দেখা যাবে শুক্রবারের ম্যাচে। এছাড়া উইংব্যাক দানিলোও আছেন তিতের ভাবনায়।

সবমিলিয়ে শুরুর একাদশে ৪ পরিবর্তন দেখা যেতে পারে ব্রাজিল দলে। বুধবার বিকেলে করিন্থিয়ান্সের মাঠে অনুশীলনেও এই চার খেলোয়াড়কে ঘাম ঝরাতে দেখা গেছে।

এখন পর্যন্ত ১১ ম্যাচ থেকে ৩১ পয়েন্ট তুলে নিয়ে বিশ্বকাপ মিশনে সুরক্ষিত স্থানে আছে ব্রাজিল। তাই দলকে পরখ করতে বড় পরিবর্তন নিয়ে মাঠে নামতেই পারেন কোচ তিতে।

কলম্বিয়া ম্যাচের ব্রাজিল দলের সম্ভাব্য একাদশ:

অ্যালিসন (গোলরক্ষক) দানিলো, মারকিনিয়োস, থিয়াগো সিলভা, অ্যালেক্স সান্দ্রো; ক্যাসেমিরো, ফ্রেড, লুকাস পাকেতা; রাফিনিয়া, গ্যাব্রিয়েল জেসুস, নেইমার।

তথ্যসূত্র: বলাভিআইপি

কাপাসিয়ায় ভোট দিতে গিয়ে কেন্দ্রে নারী অজ্ঞান

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্রে ভোট দিতে গিয়ে এক নারী অজ্ঞান হয়ে গেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাদঁপুর ইউনিয়নের ভাওয়াল চাদঁপুর কেন্দ্রে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক অজ্ঞান হওয়া ওই নারী নাম ঠিকানা পাওয়া যায়নি।

তবে প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ রাব্বানী মোল্লা যুগান্তরকে জানান, অতিরিক্ত গরমের কারণে অজ্ঞান হয়ে মাটিতে লুঠিয়ে পড়েন ওই নারী।

খবর পেয়ে অন্য পুরুষ ভোটারদের সহযোগিতায় অসুস্থ নারী মাথায় পানি দেয়া হয়।তারপর তিনি সুস্থ না হওয়ায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরবর্তীতে স্বজনদের মাধ্যামে তাকে বাড়িতে পাঠানো হয়েছে।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২ ইউনিয়নে চলছে ভোটগ্রহণ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নে চলছে ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল ৮টা থেকেই শুরু হয় কার্যক্রম। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘলাইন লক্ষ্য করা যায়। ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

দ্বিতীয় ধাপের এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ১৪ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে আগেই সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

এখন নির্বাচনে ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৩ জন, সাধারন সদস্য পদে ৩৮৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১১৬টি কেন্দ্র থেকে মোট দুই লাখ ৪৫ হাজার ৮২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন শান্তিপূর্ণ করতে ও আইনশৃঙ্খলা রক্ষায় ৩ প্লাটুন বিজিবি এবং ১১৬টি কেন্দ্রে পুলিশ রয়েছে ৮১৩ জন। এ ছাড়াও প্রতি ইউনিয়নে পুলিশের স্টাইকিং ফোর্স, আনসার সদস্যসহ ১২টি ইউনিয়নে এক হাজার ৯৭২জন সদস্য রয়েছেন। প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রয়েছে ভ্রাম্যমান আদালত। সেই সঙ্গে রয়েছে র্যা বের টহল টিমও।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি-জামায়াত জোটের ভোট ব্যাংক খ্যাত মহেশপুরের নেতাকর্মীরা নিরব অবস্থানে রয়েছেন।

ক্রিকেট মাঠেই মালিকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে মালালার

বিয়ে নিয়ে অনীহা ছিল মালালা ইউসুফজাইয়ের। মাত্র চার মাস আগেও একটি সাক্ষাৎকারে তিনি বিয়ে নিয়ে উষ্মা করে বলেছিলেন, ‘সবাই বিয়ে নিয়ে এত মাতামাতি করে কেন, বুঝি না!’

আর এখন বার্মিংহামে ব্যবসায়ী আসের মালিকের ঘরণী তিনি।

এদিকে মালালার বিয়ের খবর ছড়িয়ে পড়তেই আসের মালিকের পরিচয় জানতে উদগ্রীব হয়ে পড়েন নেটিজেনরা। বিয়েতেই যার অনীহা তিনি কীভাবে আসের মালিকের সঙ্গে সম্পর্কে জড়ালেন? কে এই আসের মালিকে।

জানা গেছে, ক্রিকেট মাঠেই আসের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে মালালার। মালালার স্বামী একজন ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিত্ব। পাকিস্তান সুপার লিগে ‘মুলতান সুলতানস’ দলের অন্যতম অংশীদারী ছিলেন আস। পাকিস্তানের লাহোরের বাসিন্দা আসের। সেখানেই পড়াশোনা তার। পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একজন কর্মকর্তা তিনি এবং ইংল্যান্ডে একজন শিল্পপতি।

রয়টার্স জানিয়েছে, আসের মালিক পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টারের জেনারেল ম্যানেজার।

মালালার ঘনিষ্ঠরা জানিয়েছেন, মাঠে গিয়ে ক্রিকেট দেখতে খুব ভালবাসেন মালালা। ক্রিকেটই মালালা-আসেরকে একসূত্রে বেঁধেছে।

মালালা-আসের বিয়ে খবর প্রকাশের পর এ জুটির পুরনো একটি ছবি এ মুহূর্তে ভাইরাল। ২০১৯ সালে তোলা সেই ছবিতে দেখা যাচ্ছে, বার্মিংহামের এজবাস্টনের মাঠে পাকিস্তানের সমর্থনে চিৎকার করছেন মালালা। তার পাশে বসা আসের।

ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন আসের নিজেই। এরপর তা ভাইরাল হয়ে পড়ে।

এদিকে নারী শিক্ষা অধিকার কর্মী ও শান্তিতে নোবেলজয়ীর বিয়ের খবরে তাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন অনেকেই। সেই তালিকায় রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ এবং বলিউড তারকা প্রিয়ঙ্কা চোপড়া।

ভারতে করোনা সংক্রমণ ফের বাড়ছে

১১ দিন পর ভারতে করোনার দৈনিক সংক্রমণ ফের ১৩ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯১ জন।

কেরালায় আক্রান্তের সংখ্যা বাড়তেই বৃহস্পতিবার ভারতে দৈনিক সংক্রমণ বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৪ লাখ ১ হাজার ৬৭০ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪০ জনের। এর অধিকাংশই কেরালায়। অন্য রাজ্যগুলোতে দৈনিক মৃত্যু অনেকটা স্বাভাবিক রয়েছে।

আক্রান্ত কম হওয়ায় গত কয়েক মাস ধরেই ভারতে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় এক হাজারের বেশি কমায় দেশটিতে সক্রিয় রোগী সংখ্যা হল ১ লাখ ৩৮ হাজার ৫৫৬।

ভারতের অধিকাংশ রাজ্যে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ব্যতিক্রম শুধু কেরালা। আগের থেকে কমলেও দক্ষিণের ওই রাজ্যে সাড়ে পাঁচ থেকে আট-নয় হাজারের মধ্যে ঘোরাফেরা করছে দৈনিক আক্রান্তের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে সাড়ে সাত হাজারের বেশি। মহারাষ্ট্রে ১ হাজার ৯৪। তামিলনাড়ুতে ৮২৮, পশ্চিমবঙ্গে ৮৫৩ এবং মিজোরামে ৫৩১। বাকি সব রাজ্যেই ৫০০-র কম রয়েছে।

সূচকের মিশ্র প্রবণতায় চলছে পুঁজিবাজার

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন।

এ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিন বেলা ১২টা ৫ মিনিট পর্যন্ত ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেনে ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ১৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১৪৭৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৬৭৯ পয়েন্টে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৫ কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১১৭টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১১০ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৫৪৪ পয়েন্টে অবস্থান করছে।

বিদায়ি অর্থবছরে রপ্তানি খাতকে চাঙ্গা করতে নগদ সহায়তা ৬৬৪৫ হাজার কোটি টাকা

রপ্তানি খাতকে চাঙ্গা করতে বিদায়ি অর্থবছরে (২০২০-২১) নগদ সহায়তা বা বিশেষ প্রণোদনা দিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, রপ্তানির বিপরীতে ৬ হাজার ৬৪৫ কোটি টাকার এই সহায়তা দেওয় হয়। বিপুল অঙ্কের এ টাকা পেয়েছেন রপ্তানিমুখী ৩৭টি গুরুত্বপূর্ণ খাতের উদ্যোক্তারা।

ইপিবির (এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বা রপ্তানি উন্নয়ন ব্যুরো) তথ্য অনুযায়ী, বিদায়ি অর্থবছরের রপ্তানি আয় হয়েছে ৩ হাজার ৭৭৪ কোটি ৮৩ লাখ ডলার। যা লক্ষ্যমাত্রার তুলনায় পাঁচ শতাংশ কম। লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ১০০ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে রপ্তানির বিপরীতে সবচেয়ে বেশি নগদ সহায়তা দেওয়া হয়েছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। সরকার থেকে নিয়ে ৪১৭ কোটি টাকা বিতরণ করে ব্যাংকটি। এরপর অবস্থান রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ১ হাজার ৭ কোটি টাকা নগদ সহায়তা দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক ২১ কোটি টাকা, উত্তরা ব্যাংক ১০০ কোটি, পূবালী ব্যাংক ৩০৬ কোটি, বেসিক ব্যাংক ৮০ কোটি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ২৪৯ কোটি, শাহজালাল ইসলামী ব্যাংক ২৪০ কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংক ৮০ কোটি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ১৬ কোটি, প্রাইম ব্যাংক ১৫৪ কোটি, আইএফআইসি ব্যাংক ১৩২ কোটি, ন্যাশনাল ব্যাংক ১০৬ কোটি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ৩২৩ কোটি, এবি ব্যাংক ৭১ কোটি, ইস্টার্ন ব্যাংক ২০০ কোটি, ঢাকা ব্যাংক ১০৭ কোটি, মার্কেন্টাইল ব্যাংক ২৪৪ কোটি, বাংলাদেশ কমার্স ব্যাংক ৭ কোটি, দি প্রিমিয়ার ব্যাংক ২২৬ কোটি, এক্সিম ব্যাংক ১৯০ কোটি, ওয়ান ব্যাংক ১৮৩ কোটি, সাউথইস্ট ব্যাংক ২৫৫ কোটি, ডাচ্-বাংলা ব্যাংক ২১৮ কোটি, দি সিটি ব্যাংক ১৯১ কোটি, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক ৮১ কোটি, স্ট্যান্ডার্ড ব্যাংক ১৩৫ কোটি, ট্রাস্ট ব্যাংক ১০৩ কোটি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ৭৬ কোটি, যমুনা ব্যাংক ৮৩ কোটি, ব্র্যাক ব্যাংক ৯৫ কোটি, এনআরবি কমার্শিয়াল ব্যাংক ১০২ কোটি, মিডল্যান্ড ব্যাংক ১৭ কোটি, এনআরবি ব্যাংক ৭ কোটি, মধুমতি ব্যাংক ২১ কোটি, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক ৩৪ কোটি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ১৯৫ কোটি, সিটি ব্যাংক এনএ ১০ কোটি এবং এইচএসবিসি ২৭৮ কোটি টাকার নগদ সহায়তা দিয়েছে।

রপ্তানির বিপরীতে নগদ সহায়তা সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রজ্ঞাপনটি ৩০ জুন পর্যন্ত প্রযোজ্য ছিল। সেই অনুযায়ী, রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র ব্যাকের পরিবর্তে বিকল্প নগদ সহায়তার হার ৪ শতাংশ।

দেশের রপ্তানিকে উৎসাহিত করার জন্য বিশেষ কিছু পণ্য রপ্তানি খাতকে নগদ সহায়তা বা প্রণোদনা দিয়ে থাকে সরকার। ২০১৯-২০ অর্থবছরের ২৬টি পণ্য রপ্তানিতে বিভিন্ন হারে সহায়তা দেওয়া হয়। সেখানে প্রতিষ্ঠানগুলো মোট রপ্তানির ২ থেকে ২০ শতাংশ পর্যন্ত সহায়তা পায়। প্রচলিত বাজারের বাইরে নতুন বাজারে রপ্তানির ক্ষেত্রে দেওয়া হয় ৪ শতাংশ নগদ সহায়তা। আবার আগর, আতর, আলু, হালাল মাংস, বৈচিত্র্যকৃত পাটপণ্য রপ্তানিতে দেওয়া হয় ২০ শতাংশ নগদ সহায়তা। ২৬ ধরনের পণ্যের বাইরেও মোটরসাইকেল, টুপি, সিরামিকসহ ৯টি পণ্যে সহায়তা দেওয়া হয় ১০ শতাংশ। নগদ ঋণ সহায়তা থাকছে ৫ হাজার কোটি টাকা।

চলতি অর্থবছরের বরাদ্দের মধ্যে সাধারণ ভর্তুকির আকার ৪ হাজার ৫০০ কোটি টাকা। এই ভর্তুকিকে নগদ সহায়তাও বলা হয়। বাকি ৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে পাটজাত দ্রব্য রপ্তানিতে। আগামী অর্থবছরে পাটজাত দ্রব্যে ভর্তুকি চলতি অর্থবছরের সমান রাখা হলেও পোশাকসহ অন্যান্য খাতে বাড়ানোর কথা বলা হয়েছিল।

যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়া অন্য কোনো দেশে রপ্তানির ক্ষেত্রে এ হার ৪ শতাংশ এবং বস্ত্র খাতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য অতিরিক্ত সুবিধা ছিল ৪ শতাংশ। ইউরোপ অঞ্চলে বস্ত্র খাতের রপ্তানিকারকদের জন্য বিদ্যমান ৪ শতাংশের অতিরিক্ত বিশেষ সহায়তা অপরিবর্তিত রয়েছে। এছাড়া মেডিকেল সার্জিক্যাল যন্ত্রাংশে ১০ শতাংশ, মহিষের নাড়িভুঁড়ি ও শিং রপ্তানিতে, শাকসবজি, শস্য, পাটকাঠি থেকে উৎপাদিত কার্বন, ফার্মাসিউটিক্যাল পণ্য, কেমিক্যাল পণ্য, সফটওয়্যার, হার্ডওয়্যার ও আইটিইএস পণ্য, সুপারি পাতার তৈরি পণ্য এবং ঝুট কাপড় দিয়ে তৈরি পণ্য খাতে ১০ শতাংশ প্রণোদনা দেওয়া হয়েছে। সি ক্যাটাগরির সিনথেটিক পণ্য, ইপিজেডের অ্যাগ্রো প্রসেসিং পণ্যে ৪ শতাংশ প্রণোদনা, হালকা প্রকৌশল খাতের মধ্যে হোম অ্যাপ্লায়েন্সের ওপর ১০ শতাংশ প্রণোদনা দেওয়া হয়েছে। নতুন করে প্রণোদনার আওতায় আসা সবাইকে ৩০ শতাংশ মূল্য সংযোজন কর ও শতভাগ কাস্টমসের আওতাভুক্ত হতে হবে।

৪৯ বছর যুবলীগের নেতৃত্ব দিয়েছেন যারা

শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক যুব কনভেনশনের মাধ্যমে দেশের প্রথম যুব এ সংগঠনের শুরু হয়। বহু চড়াই উৎরাই-এর মধ্য দিয়ে ৪৯ বসন্ত পার করেছে এই সংগঠন।

ফজলুল হক মনি ছিলেন যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এর পর আরও অনেক হেভিওয়েট নেতা যুবলীগের নেতৃত্বে ছিলেন।

বর্তমানে যুবলীগের নেতৃত্বে রয়েছেন প্রতিষ্ঠাতা মনির ছেলে শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল।

অর্ধশতাব্দী ধরে যারা যুবলীগকে নেতৃত্ব দিয়েছেন—

১৯৭৪ সালের প্রথম জাতীয় কংগ্রেসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ছাত্রলীগের সাবেক সভাপতি, বঙ্গবন্ধুর ভাগনে শেখ ফজলুল হক মনি চেয়ারম্যান নির্বাচিত হন। সাধারণ সম্পাদক ছিলেন অ্যাডভোকেট সৈয়দ আহম্মেদ।
১৯৭৮ সালে অনুষ্ঠিত সংগঠনটির ২য় জাতীয় কংগ্রেসে আমির হোসেন আমু চেয়ারম্যান নির্বাচিত হন। সাধারণ সম্পাদক ছিলেন ফকির আব্দুর রাজ্জাক।

১৯৮৬ সালের তৃতীয় কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হন মোস্তফা মহসীন মন্টু। সাধারণ সম্পাদক ছিলেন ফুলু সরকার। মন্টু পরবর্তীতে আওয়ামী লীগ ছেড়ে গণফোরাম গড়ে তোলেন ড. কামাল হোসেনকে সঙ্গে নিয়ে।
১৯৯৬ সালের চতুর্থ জাতীয় কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হন শেখ ফজলুল করিম সেলিম। সাধারণ সম্পাদক ছিলেন অ্যাডভোকেট কাজী ইকবাল হোসেন।

২০০৩ সালের পঞ্চম জাতীয় কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হন জাহাঙ্গীর কবির নানক। সাধারণ সম্পাদক ছিলেন মির্জা আজম।

২০১২ সালে অনুষ্ঠিত হয় সংগঠনটির ষষ্ঠ কংগ্রেস। এতে চেয়ারম্যান নির্বাচিত হন মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। সাধারণ সম্পাদক ছিলেন মো. হারুনুর রশীদ। ক্যাসিনোকাণ্ডের মধ্যে ওমর ফারুক চৌধুরীকে সরিয়ে দেওয়া হয়।
২০১৯ সালের ২৩ নভেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসে শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে শামস্ পরশকে চেয়ারম্যান করা হয়। তার সঙ্গে সাধারণ সম্পাদক হন মাঈনুল হোসেন খান নিখিল।

যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে সংগঠননি। বেলা ১১টায় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। দিনটি উপলক্ষ্যে সংগঠনের সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল দেশবাসীসহ যুব সমাজকে শুভেচ্ছা জানিয়েছেন।