শুক্রবার ,৮ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 597

শীতকাল আল্লাহ তায়ালার নৈকট্য লাভের সহজ মাধ্যম

ছয় ঋতুর দেশ বাংলাদেশ। প্রতি বছরই এ দেশের মানুষের দুয়ারে হাজির হয় শীতকাল। মুমিনের জন্য শীত হাজির হয় আশীর্বাদ হয়ে।

শীতকালে নামাজ-রোজা যেমন সহজভাবে করা যায় তেমনি দান সাদকাহও করা যায় বেশি বেশি। ফলে খুব সহজেই শীতাকালে আল্লাহর নৈকট্য অর্জনের অপার সুযোগ থাকে।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শীতকে মুমিনের মাস বলেও বলে উল্লেখ করেছেন। আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত- রাসুলুল্লাহ সালল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেন, শীতকাল হচ্ছে মুমিনের বসন্তকাল। (মুসনাদে আহমাদ)।

শীতকালে বেশকিছু ইবাদতে সহজে আল্লাহর নৈকট্য লাভ করা যায়।

রোজা রাখা রোজা আল্লাহর সন্তুষ্টি অর্জনের বড় একটি মাধ্যম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য এক দিন রোজা রাখল, আল্লাহ প্রতিদানস্বরূপ জাহান্নান এবং ওই ব্যক্তির মাঝখানে ৭০ বছরের দূরত্ব সৃষ্টি করে দেবেন। (বুখারি, মুসলিম)।

আর এ রোজার সবচেয়ে মোক্ষম সুযোগ হলো শীতকাল। কারণ শীতকালে দিন থাকে খুবই ছোট এবং ঠাণ্ডা। ফলে দীর্ঘ সময় না খেয়ে যেমন থাকতে হয় না, তেমন তৃষ্ণার্ত হওয়ার ভয়ও কম।

এজন্যই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, শীতল (সহজ) গনিমত হলো শীতকালে রোজা রাখা। (তিরমিযি)।

নফল নামাজ পড়া: শীতকাল তাহাজ্জুদ ও নফল নামাজের বড় সুযোগ। কারণ শীতকালে রাত হয় দীর্ঘ। কেউ যদি এশার সালাতের পর রাত ৯টায় শোয় আর ভোর ৪টা পর্যন্ত টানা ঘুমায় তবু পুরো ৭ ঘণ্টা ঘুমানো হবে। আর ভোর ৪টার পরও শীতকালে প্রায় ২ ঘণ্টা রাত থাকে। একজন মুমিন চাইলে সেই ২ ঘণ্টা আল্লাহর নৈকট্য লাভে তাহাজ্জুদে কাটাতে পারেন।

তাই তো হাদিসে এসেছে- শীতের রাত দীর্ঘ হওয়ায় মুমিন রাত্রিকালীন নফল নামাজ পড়তে পারে এবং দিন ছোট হওয়ায় রোজা রাখতে পারে। (বায়হাকি)

অজু ও নামাজের অপেক্ষা: শীতকালে পরিপূর্ণভাবে অজু করা অনেক সওয়াবের কাজ। এমনকি যদি কেউ গরম পানি দিয়ে অজু করে সেও সেই পুণ্য পাবে। দিন ছোট হওয়ায় ফরজ নামাজগুলো খুব কাছাকাছি সময়ে আদায় করা হয়।

এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা অনেক বড় সওয়াবের কাজ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব না, যার কারণে আল্লাহ পাপ মোচন করবেন এবং জান্নাতে তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন?

সাহাবিরা বললেন, হ্যাঁ আল্লাহর রাসুল! নবীজি বললেন, মন না চাইলেও ভালোভাবে অজু করা, অধিক পদক্ষেপে মসজিদে যাওয়া এবং এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা। (সহিহ মুসলিম)

শীতবস্ত্র বিতরণ: পর্যাপ্ত শীতবন্ত্র না থাকায় শীতকালে অনেক গরিব মানুষকে কষ্ট করতে হয়। ঘন কুয়াশা ও তীব্র শীতের প্রকোপে নিদারুণ কষ্টে মানবেতর জীবনযাপন করতে হয় আমাদের দেশের বিভিন্ন প্রান্তের লাখো শিশু, বৃদ্ধ ও নারী পুরুষকে।

ছিন্নমূল অসহায় মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত মোকাবিলার ব্যর্থ চেষ্টা করে। আমরা চাইলে অপবায় অপচয় কমিয়ে অল্প টাকায় শীতবস্ত্র কিনে বস্ত্রহীন মানুষের ঘরে পৌঁছে দিতে পারি। শীতার্ত মানুষকে প্রয়োজনীয় বস্তু দিয়ে জান্নাতের মহানিয়ামত লাভে ধন্য হওয়ার সুযোগ রয়েছে।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো বজ্রহীনকে কাপড় পরাবে আল্লাহ তাকে জান্নাতের সবুজ রেশমি কাপড় পরাবেন। যে ব্যক্তি কোনো ক্ষুধাতকে আহার করাবে আল্লাহ তাকে জান্নাতের ফল খাওয়াবেন। যে ব্যক্তি কোনো তৃষ্ণার্তকে পানি পান করাবে মহামহিম আল্লাহ তাকে জান্নাতের পবিত্র প্রতীকধারী শরাব পান করাবেন। (আবু দাউদ)

আমাদের নিকটস্থ অভাবী মানুষটিকে একটি শীতবস্ত্র কিনে দিয়ে আমরাও পেতে পারি জান্নাতের সেই সবুজ রেশমি পোশাক। আল্লাহ আমাদের তৌফিক দিন।

লেখক: শিক্ষার্থী, উচ্চতর ইসলামিক আইন গবেষণা বিভাগ (ইফতা), আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ

কুয়েতে ৫০ দেশের কূটনীতিকদের বৃক্ষরোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষা সবুজ অঞ্চল, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিরোধে কুয়েতের মরু অঞ্চল আবদালিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার (৪ ডিসেম্বর) ইউএন হ্যাবিট্যাট, কুয়েতের আয়োজনে ও কেওসি এর সহযোগিতায় বৃক্ষরোপন কর্মসূচিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামানসহ কুয়েতে নিযুক্ত ৫০টি দেশের রাষ্ট্রদূতরা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন প্রজাতের ১ হাজার বৃক্ষ রোপন করেন।

৪ মিলিয়ন বর্গ মিটার প্রায় দেড় লক্ষাধিক বন্য গাছপালা রয়েছে যার মধ্যে ৪০ ধরনের গাছ গুলো হল সমর, রামথ, আল-গাদা, তালহা, গাফ, আরাক, মেহেদি, শান্তি, তামরিস্ক, পারহাম্মাম, বিলারকানসোনিয়া, হেগলিগ, গাম আরবি।

রাষ্ট্রদূত বলেন,পরিবেশগত ক্ষতি সংশোধন এবং মরুভূমিতে জীবন ও জীববৈচিত্র্য পুনরুদ্ধার করতে বৃক্ষরোপনের বিকল্প নেই।

বিদ্যুৎশক্তি সঞ্চালন প্রতিষ্ঠানে ২৫০ জনের চাকরি

জনবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের একমাত্র বিদ্যুৎশক্তি সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। এতে ছয় পদে ২৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে অনলাইনে।

প্রতিষ্ঠান: পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) পদসমূহ—
১. জুনিয়র হিসাব সহকারী, ৯ জন, গ্রেড-১১, বেতন ২৩,০০০
২. জুনিয়র ব্যক্তিগত সচিব, ১৫ জন, গ্রেড-১১, বেতন ২৩,০০০
৩. জুনিয়র ভান্ডার রক্ষক, ৩ জন, গ্রেড-১১, বেতন ২৩,০০০
৪. জুনিয়র নিরাপত্তা পরিদর্শক, ১৫ জন, গেড-১১, বেতন ২৩,০০০
৫. কারিগরি সহায়ক, ২০০ জন, গ্রেড-১৫, বেতন ১৪,৫০০
৬. অফিস সহায়ক, ৮ জন, গ্রেড-১৫, বেতন ১৪,৫০০

মোট পদ সংখ্যা: ২৫০ জন
এতে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন এখানে—

 

বয়স: আগ্রহী প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ হিসেবে ৩০ বছরের মধ্যে হতে হবে। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর হলেও আবেদন করা যাবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://www.pgcb.teletalk.com.bd/-এ ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৬ ডিসেম্বর ২০২১ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

অগ্ন্যাশয় ক্যান্সারের প্রধান ৭ লক্ষণ

আমাদের কাছে ক্যান্সার মানেই যেন আতকে ওঠার মতো ভয়ের একটি বিষয়। আর অগ্ন্যাশয় ক্যান্সার হচ্ছে এমন একটি সমস্যা, যেটিকে ক্যান্সারের রাজা বলা হয়ে থাকে।

অগ্ন্যাশয় হচ্ছে— দেহের ইনস্যুলিন ক্ষরণের প্রধান কেন্দ্র। আর শরীরের এই গ্রন্থিতেই বাসা বাধতে পারে মরণঘাতী ক্যান্সার। সাধারণত এই ক্যান্সার মধ্যবয়সিদের মাঝে বেশি হয়ে থাকে। আর নারীদের তুলনায় এটি পুরুষদের মধ্যে বেশি হতে দেখা যায়।

অগ্ন্যাশয়ের ক্যান্সার তখনই হয়, যখন পাকস্থলীর পেছনের এই গ্রন্থি অগ্ন্যাশয়ের কোষসমূহ আনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেয়ে একটি পিণ্ড সৃষ্টি করে। আর এই ক্যান্সার কোষগুলো শরীরের অন্য অংশে আক্রমণ করতে পারে।

তাই মারাত্মক এই ক্যান্সার থেকে নিজেকে সচেতন রাখতে জেনে নিন অগ্ন্যাশয় ক্যান্সারের প্রধান কিছু লক্ষণ—

১. আপনার চোখের সাদা অংশ বা আপনার ত্বক হলুদ হয়ে যায় (জন্ডিস), আপনার ত্বকে চুলকানি দেখা দিতে পারে, প্রস্রাব গাঢ় এবং স্বাভাবিকের চেয়ে বেশি ফ্যাকাসে হতে পারে।

২. কোনো কারণ ছাড়াই ক্ষুধা কমে যাওয়া বা ওজন কমে যেতে পারে।

৩. অতিরিক্ত ক্লান্ত বোধ করা বা শরীরে কোনো শক্তি না থাকার মতো সমস্যা দেখা দিতে পারে।

৪. শরীরে উচ্চ তাপমাত্রা বা বেশি গরম লাগা অথবা শরীরে কাঁপুনি অনুভব করা।

৫. ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য অথবা মলে অন্যান্য পরিবর্তন দেখা দিতে পারে।

৬. পেটের ওপরের অংশে বা পিঠে ব্যথা অনুভব হতে পারে। এ ছাড়া খাওয়ার সময় বা শুয়ে থাকার সময় বেশি খারাপ অনুভব করা আর সামনের দিকে ঝুঁকে থাকলে কিছুটা ভালো অনুভূত হতে পারে এ সময়। এটিও একটি লক্ষণ হতে পারে।

৭. বদহজমের লক্ষণ দেখা দিতে পারে বা পেট ফোলা ভাব হতে পারে।

এগুলোর বাইরেও অনেক সময় অগ্ন্যাশয় ক্যান্সারের কোনো উপসর্গ নাও থাকতে পারে, অথবা সেগুলো চিহ্নিত করা কঠিন হতে পারে। তবে এ ক্যান্সারের এ ধরনের লক্ষণ শরীরে দেখা দিতে পারে।

তথ্যসূত্র: এনএইচএস ডট ইউকে

কোন বয়সে কত ঘণ্টা ঘুমানো দরকার

ঘুম হচ্ছে মানুষ এবং অন্যান্য প্রাণীর দৈনন্দিন কর্মকান্ডের ফাঁকে বিশ্রাম নেওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া। শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিকঠাক রাখতে পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই।

ঘুম ঠিকমতো না হলে এর বিরূপ প্রভাব পড়তে পারে আমাদের প্রাত্যহিক জীবনে। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর রাতে অন্তত সঠিকভাবে ঘুমানো উচিত।

কোন বয়সে কতক্ষণ ঘুমানো দরকার-

১। নবজাতক অর্থাৎ শূন্য থেকে ৩ মাস পর্যন্ত ১৪ থেকে ১৭ ঘণ্টা ঘুমাতে হবে।

২। ছোট শিশু অর্থাৎ ৪ থেকে ১১ মাস পর্যন্ত ১২ থেকে ১৫ ঘণ্টা ঘুমাতে হবে।

৩। শিশু অর্থাৎ ১ থেকে ২ বছর পর্যন্ত ১১ থেকে ১৪ ঘণ্টা ঘুমাতে হবে।

৪। প্রাকস্কুল বয়সী অর্থাৎ ৩ থেকে ৫ বছর পর্যন্ত ১০ থেকে ১৩ ঘণ্টা ঘুমাতে হবে।

৫। স্কুলবয়সী শিশু অর্থাৎ ৬ থেকে ১৩ বছর পর্যন্ত ৯ থেকে ১১ ঘণ্টা ঘুমাতে হবে।

৬। কৈশোরকাল অর্থাৎ ১৪ থেকে ১৭ বছর পর্যন্ত ৮ থেকে ১০ ঘণ্টা ঘুমাতে হবে।

৭। তরুণ অর্থাৎ ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমাতে হবে।

৮। প্রাপ্তবয়স্ক অর্থাৎ ২৬ থেকে ৬৪ বছর পর্যন্ত ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমাতে হবে।

৯। ৬৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমাতে হবে।

ঢাবিতে জুতা মিছিল, মুরাদের কুশপুতুল দাহ

চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ডা. মুরাদ হাসানের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জুতা মিছিল ও কুশপুতুল দাহ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

মিছিলটি সোমবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টিএসসি থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

এ সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কর্মীরা ডা. মুরাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীবের নেতৃত্বে মিছিলেন অংশ নেন পরিষদের কেন্দ্রীয় ও ঢাবি শাখার নেতাকর্মীরা।

মিছিল শেষে রাজু ভাস্কর্যের সামনে প্রতিমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়।

মঙ্গলবারের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার রাত ৮ টায় ডা. মুরাদ হাসানকে প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার রাতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে তোপের মুখে পড়েন তিনি।

নারীর প্রতি ‘অবমাননাকর’ ও ‘বর্ণবাদী’ মন্তব্য করে আগে থেকেই তীব্র সমালোচনার মধ্যে আছেন এই প্রতিমন্ত্রী।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের এক সদস্যকে নিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ‘নারীবিদ্বেষী’ বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এরই মধ্যে ফাঁস হয় একটি ফোনালাপ।

জানা যায়, এই কথোপকথনটি ডা. মুরাদ হাসান ও চিত্রনায়িকা মাহিয়া মাহির। ফোনালাপে থাকা চিত্রনায়ক ইমন ইতোমধ্যে সেটি স্বীকারও করেছেন। ফাঁস হওয়া ওই কথোপকথনে তথ্য প্রতিমন্ত্রী মাহিকে ধর্ষণের হুমকি দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তুলে আনার হুমকি দেন। পুরো বক্তব্যে ‘অশ্রাব্য’ কিছু শব্দ উচ্চারিত হয়েছে। বিষয়টি এখন ‘টক অব দ্য কান্ট্রি’।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির গুচ্ছভুক্ত ভর্তির আবেদনের ফলপ্রকাশ করা হয়েছে। সোমবার দুপুরে ববি উপাচার্যের কক্ষে এই ফল প্রকাশ করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

এ সময় তিনি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিশটি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা সম্পন্ন করেছেন। এতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৪৪০টি আসনের বিপরীতে সর্ব মোট বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য এই তিন বিভাগে ৩৫ হাজার ৭৯২ জন আবেদন করেছেন।

এই আবেদনে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ২০ হাজার ৫৬৮ টি, ‘বি’ (মানবিক) ইউনিটে ৯ হাজার ৩২২ টি এবং ‘সি’ (বাণিজ্য) ইউনিটে ৫ হাজার ৯০২ টি আবেদন পরে। এর মধ্যে ছেলে প্রার্থী ছিল ২১ হাজার ৬০৩ জন ও মেয়ে প্রার্থী আবেদন করেছিলেন ১৪ হাজার ১৮৯ জন। প্রতি আসনের বিপরীতে ২৪ দশমিক ৮৬ জন প্রার্থী আবেদন করেছেন। তার মধ্যে ঢাকা বোর্ডের সর্বোচ্চ আবেদন করেছেন। এই আবেদনের প্রেক্ষিতে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

‘এ’ ইউনিটে মেধা তালিকায় প্রথম হয়েছে ঢাকা বোর্ডের ইত্তাসুম মাহমুদ আদিব। তার টোটাল স্কোর ৬৬ দশমিক ৫০। তিনি বিষয় পেয়েছেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। ‘বি’ ইউনিটে মেধা তালিকায় প্রথম হয়েছে রাজশাহী বোর্ডের মো. সজিব ইসলাম। তার টোটাল স্কোর ৮৩ দশমিক ২৫। তিনি আইন বিষয় পেয়েছেন। ‘সি’ ইউনিটে মেধা তালিকায় প্রথম হয়েছে বরিশাল বোর্ডের ফারহানা খানম। তার টোটাল স্কোর ৭৯ দশমিক ৫০। তিনি ইংরেজি বিষয় পেয়েছেন।

এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, ভর্তি সংশ্লিষ্ট টেকনিক্যাল কমিটির আহবায়ক ও নেটওয়ার্কিং এন্ড আইটি দপ্তরের পরিচালক রাহাত হোসাইন ফয়সাল, সদস্য সচিব সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ, সদস্য সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. ইরফান, সদস্য সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. সামসুদ্দোহা, সদস্য সিএসই বিভাগের প্রভাষক মো. রাশিদ আল আসিফ প্রমুখ।

২০২০-২১ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত প্রথম তালিকা থেকে ভর্তি চলবে আগামী ৮ ডিসেম্বর হতে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আগামী ২৩ জানুয়ারি ক্লাস শুরু হবে। ভর্তি সংশ্লিষ্ট যাবতীয় তথ্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

১৫ ডিসেম্বর থেকে ফের শুটিংয়ে শাহরুখ খান

ছেলে আরিয়ান খান মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর নিজের ছবির সব কাজ বন্ধ রেখেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

আরিয়ান এখন জামিনে মুক্ত। তার মামলা নিয়ে অনেক জটিলতাই কেটে গেছে। তাই ফের শুটিং শুরু করতে চলেছেন শাহরুখ খান।

শোনা যাচ্ছে, ১৫ ডিসেম্বর থেকে সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ ছবির কাজ শুরু করবেন তিনি। এবার শুটিং হবে স্পেনে। খবর আনন্দবাজার পত্রিকার।

এ জন্য শাহরুখ, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম স্পেন পাড়ি দেবেন শিগগিরই। শাহরুখের জন্যই ‘পাঠান’-এর শুটিং শিডিউল নতুন করে তৈরি করতে হয়েছে।

ছবির প্রযোজক আদিত্য চোপড়া থেকে দীপিকা, জন প্রত্যেকেই শাহরুখের জন্য নিজেদের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করেছেন।

মাসখানেক ধরে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে রেখেছিলেন শাহরুখ। ‘পাঠান’-এর কাজ শুরু করার আগে ফের শরীরচর্চা শুরু করেছেন বলিউড বাদশাহ।

শাহরুখ এখন পুরোদমে প্রস্তুতি শুরু করেছেন নতুন করে কাজে ফেরার।

ভিকি-ক্যাটরিনার বিয়েতে বাজবে না রণবীরের গান!

মহা ধুমধাম করে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন।

মঙ্গলবার ভারতের রাজস্থানে দুই তারকার মেহেদি অনুষ্ঠান, বুধবার হবে সঙ্গীতানুষ্ঠান ও বৃহস্পতিবার বিয়ে। খবর ইন্ডিয়া টুডের।

এসব অনুষ্ঠানেই বর-কনে দু’জনই নেচে মঞ্চ মাতিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে রেখেছেন।

জানা যায়, ক্যাটরিনার ছবির ‘কালা চশমা’, ‘নাচ দে নে সারি’ গানে নাচবেন ভিকি-ক্যাট।

 

এ ছাড়াও তালিকায় রয়েছে ‘সিং ইজ কিং’ ছবির ‘তেরি ওর’ গানটি।

তবে বিশেষ দিনে ক্যাটরিনার সাবেক প্রেমিক রণবীরের ছবির কোনো গান যেন গাওয়া না হয় সে বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

ক্যাটরিনার নির্দেশ, কোনো ভাবেই সাবেক প্রেমিকের কোনো গান যেন না বাজানো হয়।

২০০৯ সালে ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে প্রথম এক সঙ্গে কাজ করেন রণবীর-ক্যাটরিনা। সেখান থেকেই বন্ধুত্বের সূত্রপাত। এর পর প্রেম। পরে ‘রাজনীতি’, ‘জগ্গা জসুস’-এর মতো ছবিতেও জুটি বাঁধেন তারা। যদিও রণবীর-ক্যাটরিনার প্রেম খুব বেশি দিন টেকেনি।

বাবর আজমের উইকেট দিয়ে খালেদের টেস্ট ইতিহাস শুরু

বাবর আজমকে ফিরিয়ে দিয়ে টেস্টে প্রথম উইকেট শিকার করেছেন খালেদ আহমেদ। আগের তুলনায় এ দিন সকাল থেকে মোটামুটি ভালো বোলিং করছিলেন খালেদ। উইকেট ধরা দিল সেই ধারাবাহিকতায়। উইকেট সোজা বল লেংথে পিচ করে একটু স্কিড করে ও নিচু হয়ে যায়। বাবর ফ্লিকের মতো করতে গিয়ে লাইন মিস করেন। বল লাগে প্যাডে। আম্পায়ার আঙুল তুলে দিতে সময় নেননি খুব একটা।

বাবর টিকতে পারেননি রিভিউ নিয়ে। বরং একটি রিভিউ হারায় পাকিস্তান।

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে বাংলাদেশ-পাকিস্তান মিরপুর টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা পরিত্যাক্ত হয়েছে। চতুর্থ দিনেও খেলা নির্ধারিত শুরু হয়নি।
১২৬ বলে ৭৬ রান করে আউট হলেন বাবর আজম। পাকিস্তানের রান ৪ উইকেটে ১৯৭।

টেস্ট ক্যারিয়ারে ৪১৮ বল করার পর তৃতীয় টেস্টে এসে প্রথম শিকারের দেখা পেলেন খালেদ।

ফাওয়াদ আলমের সঙ্গে উইকেটে নতুন ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।

শুরুতেই উইকেট

খেলা শুরু হতেই কাঙ্ক্ষিত উইকেটের দেখা পেল বাংলাদেশ। আজহার আলিকে ফিরিয়ে জুটি ভাঙলেন ইবাদত হোসেন চৌধুরি।

বলটি অবশ্য উইকেট নেওয়ার মতো ছিল না। দিনের সেটি দ্বিতীয় ওভার। ইবাদতের একটি শর্ট বলে অনায়াসেই পুল করে চার মারেন আজহার। এক বল পর আরেকটি শর্ট বল করেন ইবাদত। বলে গতি ছিল না খুব একটা, চার হজম করার মতোই আরেকটি ডেলিভারি। কিন্তু বেশি জোরে মারতে গিয়েই হয়তো টাইমিংয়ে গড়বড় করেন আজহার। ব্যাটের ওপরের দিকে লেগে বল উঠে যায় আকাশে। কিপার লিটন দাস বল গ্লাভসে জমান অনায়াসেই।

১৪৪ বলে ৫৬ করে আউট হলেন আজহার। ম্যাচের প্রথম দিনে শুরু হওয়া জুটি চতুর্থ দিনে থামল ১২৩ রানে।