সোমবার ,১৮ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 520

শাবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শিক্ষার্থীদের তিনদফা দাবি মেনে না নেওয়ার আগ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সকল বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় তাদের এসব সিদ্ধান্ত জানান শিক্ষার্থীরা।

এর পর ক্যাম্পাসের গোলচত্বর থেকে একটি মশাল মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে থেকে ঘুরে দ্বিতীয় ছাত্রী হলের সামনে এসে শেষ হয়।

এর আগে শনিবার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জহির উদ্দিন আহমেদ এবং প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবীরের উপস্থিতিতে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

এর পর এ হামলার প্রতিবাদ এবং তিনদফা দাবি মেনে না নেওয়ায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের তিনদফা দাবি মেনে না নেওয়ায় আমরা আন্দোলনের অংশ হিসেবে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিচ্ছি। আমাদের দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিচ্ছি।

এরপর রোববার সকাল ৮টায় আমরা আমাদের পরবর্তী কর্মসূচি পালন করবো।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- দায়িত্বহীন প্রভোস্ট কমিটিকে পদত্যাগ করতে হবে, অবিলম্বে হলের যাবতীয় অব্যবস্থাপনা নির্মূল করতে হবে এবং সুস্থ স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে ও অবিলম্বে ছাত্রীবান্ধব এবং দায়িত্বশীল প্রভোস্ট কমিটি নিয়োগ দিতে হবে।

উল্লেখ্য, হল প্রভোস্টের পদত্যাগ, হলের সমস্যা সমাধান এবং ছাত্রীবান্ধব হল প্রভোস্ট নিয়োগের দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

নির্বাচন করতেই হবে পরীমনিকে

চিত্রনায়িকা পরীমনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

কিন্তু নির্বাচন থেকে পরীমনির সরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিল্পী সমিতির নির্বাচন কমিশনের সদস্য জাহিদ হোসেন।

তিনি বলেন, শনিবার দুপুর ২টা পর্যন্ত শিল্পী সমিতির নির্বাচন কমিশনে প্রার্থিতা প্রত্যাহারের চিঠি জমা দেওয়ার শেষ সময় ছিল। এর মধ্যে আমরা কারও প্রার্থিতা প্রত্যাহারের চিঠি পাইনি। পরীমনির কোনো চিঠিও আমাদের হাতে আসেনি।

পরীমনির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে জানতে চাইলে অভিনেতা সাইমন সাদিক বলেন, পরীমনি যখন আমাকে ফোন দিয়ে বলেন যে, তিনি অসুস্থ, তাই তাকে কলকাতা যেতে হবে চিকিৎসার জন্য। সেজন্য এ নির্বাচন থেকে সরে দাঁড়াতে চান। তখনই আমি শিল্পী সমিতির নির্বাচন কমিশনারের কাছে এসে বলি; কিন্তু তখন আর সময় ছিল না প্রত্যাহার করার। তাই প্রত্যাহার হয়নি।
তিনি আরও বলেন, বিধি অনুযায়ী পরীমনিকে নির্বাচনে অংশ নিতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই।

প্রতিবেশীর বিরুদ্ধে মামলা করলেন সালমান খান

প্রতিবেশীর বিরুদ্ধে মামলা করেছেন বলিউড তারকা সালমান খান।

এক ইউটিউব চ্যানেলকে প্রতিবেশী কেতন কক্কর সাক্ষাত্কার দেওয়ার পর ক্ষোভ প্রকাশ করেন সালমান।

কেতন তার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ সালামানের।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সালমান খানের পানভেল ফার্ম হাউজের কাছে কেতনের একটি জমি রয়েছে। সালমান খান চান তার ফার্ম হাউজ নিয়ে কেতন কোনো ধরনের বিরূপ বা মানহানিকর মন্তব্য করবেন না।

সালমানের আইনি কাজকর্ম দেখা শোনা করা ডিএসকে লিগ্যাল ফার্ম এ নিয়ে আদালতে আবেদন করে।

কিন্তু এই আবেদনের বিরোধিতা করেছেন কেতনের পক্ষের আইনজীবী আভা সিং ও আদিত্য প্রতাপ।

তারা জানান, মামলার শুনানির মাত্র একদিন আগেই গোটা বিষয়টি জানতে পারেন তার মক্কেল। তাই পুরো বিষয়টি বুঝে উঠতে আরও সময় চান তারা।

এ বিষয়ে অ্যাডভোকেট আভা সিং বলেন, সালমান যদি মামলা দায়েরের জন্য এক মাস অপেক্ষা করতে পারেন তবে কেতন কক্করকে তার জবাব দেওয়ার জন্য কিছুটা সময় দেওয়া উচিত।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সালমানের করা মামলায় মুম্বাইয়ের সিটি সিভিল কোর্ট কোনো অন্তর্বর্তীকালীন রায় দেননি।

বিচারক অনিল এইচ লাদহাদের বিবাদী পক্ষকে তার জবাব দেওয়ার জন্য আগামী ২১ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন।

জয়ের দেখা পেল মেসি-নেইমারবিহীন পিএসজি

ফ্রেঞ্চ লিগ ওয়ানে টানা দুই ম্যাচ জয়ের দেখা পায়নি প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি)। প্রথমে লরিয়েন্ত পরে লিওনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল এমবাপ্পেরা।

অবশেষে জয়ের দেখা পেল মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। শনিবার রাতে নিজেদের ঘরের মাঠে ব্রেস্তকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি।

করোনায় আক্রান্ত হয়ে এই ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। চোটের কারণে ছিটকে গেছেন নেইমারও।

মেসি-নেইমারবিহীন ম্যাচে গোল দুটি এসেছে এমবাপ্পে ও থিলো কেহরারের পা থেকে।

শনিবার রাতে নিজেদের ঘরের মাঠে ব্রেস্তকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি।
গোল আরও হবার কথা ছিল। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে পিএসজি। কিন্তু পিএসজির অনেক আক্রমণই রুখে দিতে পেরেঠে ব্রেস্ত। সারা ম্যাচে অন্তত ৯টি শট তারা করেছিল ব্রেস্তের লক্ষ্য বরাবর।

৭০ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণে রেখে ২টি গোল দিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে পচেত্তিনোর শিষ্যদের।

৩২তম মিনিটে জর্জিনিয়ো উইজনাল্ডুমের পাস থেকে বল পেয়ে ডানপায়ের জোরালো শটে জাল কাঁপান এমবাপ্পে। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না গোলরক্ষকের।

১-০ গোলে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে দ্বিগুণ হতে পারত ব্যবধান। কিন্তু আনহেল দি মারিয়ার পাসে মার্কো ভেরাত্তির ডান পায়ের শট পোস্টে লাগে।

৫৩ মিনিটের সময় সফল হয় পিএসজি। দ্বিতীয় গোলটি করেন কেহরার। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে নুনো মেন্দেসের কাটব্যাক ছয় গজ বক্সের মুখে পেয়ে প্রথম স্পর্শে ঠিকানা খুঁজে নেন কেরার।

৭৪তম মিনিটে দি মারিয়াকে তুলে নিয়ে সের্হিও রামোসকে নামান পিএসজি কোচ। এ সময় পিএসজির বেধ কয়েকটি আক্রমণ প্রতিহত করে ব্রেস্তের ডিফেন্ডার।

মার্কিনিয়োসের হেড গোললাইন থেকে হেডেই ফেরান ব্রেস্তের এক ডিফেন্ডার। ফিরতি বলে মাউরো ইকার্দির প্রচেষ্টা ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন গোলরক্ষক।

এভাবেই রেফারির শেষ বাঁশি বাজানো পর্যন্ত আর কোনো গোল হজম করেনি ব্রেস্ত।

এই জয়ের ফলে লিগে পঞ্চাশ পয়েন্ট পূরণ হয়েছে পিএসজির। লিগের ২১ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নিস। ব্রেস্ত ২১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে রয়েছে ১৩ নম্বরে।

হ্যাটট্রিক করে ইতিহাসে দ্বিতীয় হলেন লেওয়ানডস্কি

গত কয়েক মৌসুম ধরে উড়ন্ত ফর্মে রয়েছেন রবার্ট লেওয়ানডস্কি। গত বছরে ব্যালন ডি’অরে ছিলেন মেসির প্রধান প্রতিদ্বন্দ্বী।

নতুন বছরেও ফর্ম অব্যাহত রেখেছেন। আর এভাবেই পৌঁছে গেছেন দারুণ এক মাইলফলকে।

শনিবার রাতে বুন্দেসলিগার ম্যাচে কোলনের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন লেওয়ানডস্কি। তার হ্যাটট্রিকে ভর করে ৪-০ গোলের বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ।

এর সঙ্গে ব্যক্তিগত এক মাইলফলকে পৌঁছে গেছেন পোলিশ তারকার। বুন্দেসলিগার ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে ৩০০ গোল পূরণ করলেন লেওয়ানডস্কি।

তার আগে একমাত্র ফুটবলার হিসেবে ৩০০’র বেশি গোল করেছেন জার্মান কিংবদন্তি জার্ড মুলার। বুন্দেসলিগায় মুলারের গোলসংখ্যা ৩৬৫ গোল।

গত মৌসুমে ৪১ গোল করেন লেওয়ান। যা কি না বুন্দেসলিগার রেকর্ড। চলতি মৌসুমেও একই পথে হাঁটছেন বায়ার্ন তারকা। এখন পর্যন্ত লিগে ১৯ ম্যাচে করেছেন ২৩ গোল। বাকি ১৫ ম্যাচে ১৯ গোল করলে নিজের রেকর্ডই ভেঙে দেবেন তিনি।

এদিকে লেওয়ানডস্কির হ্যাটট্রিকের ম্যাচে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত হয়েছে বায়ার্নের। লিগের ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।

ভোটের পরিবেশ খুব সুন্দর: ব্যারিস্টার মারিয়াম

ভোটের পরিবেশ খুব সুন্দর জানিয়ে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের মেয়ে ব্যারিস্টার মারিয়াম খন্দকার সবাইকে হাতি মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

রোববার সকালে নারায়ণগঞ্জ নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের মাসদাইরে ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এ অনুরোধ জানান।

ভোট দেওয়া শেষে নির্বাচনের পরিবেশ নিয়ে তিনি বলেন, আজকে সকালে ভোট দিয়েছি। কোনো সহিংসতা নেই, খুব সুন্দর পরিবেশ।

ভোটার উপস্থিতি কম এমন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভোটার উপস্থিতি সকালে ৮টার দিকে কম ছিল। কিন্তু আস্তে আস্তে সেটা বাড়ছে। বিশেষ করে নারী ভোটাররা এখন আসা শুরু করেছেন।

আপনি আপনার ভোট দিয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে ব্যারিস্টার মারিয়াম বলেন, আমি আমার ভোট দিয়েছি, সবাইকে অনুরোধ করছি হাতি মার্কায় ভোট দিবেন প্লিজ।

নাসিক নির্বাচনের ভোটগ্রহণ রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। নাসিকের ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকালে ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারের সংখ্যাই বেশি চোখে পড়ছে।

যে ফলাফলই হোক না কেন মেনে নেব: আইভী

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

তিনি বলেছেন, ‘সুষ্ঠু ভোট হলে আমার বিজয় সুনিশ্চিত। যে ফলাফল হোক না কেন মেনে নেব’।

ভোটে যেন কোনো ধরনের কারচুপি কিংবা সহিংসতা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের দেওভোগ শিশুবাগ কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এসব কথা বলেন।
আইভী বলেন, অবশ্যই জয়ী হব। এখনও পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। সবাইকে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার অনুরোধ রইল।

এর আগে বেলা পৌনে ১১ টার দিকে কেন্দ্রে ভোট দিতে আসেন নৌকার এই প্রার্থী। এ সময় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নেতাকর্মী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। ভিড় ঠেলে তিনি কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

এদিকে ভোট শুরুর পরপরই কেন্দ্রে গিয়ে ভোট দেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী তৈমুর আলম খন্দকার। নির্বাচনে মেয়র পদে হাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। সকাল ৮টা ২৫ মিনিটে নগরীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন তিনি।

চব্বিশ ঘণ্টায় সৌদি জোটের ৩৩ হামলা, বহু হুতি বিদ্রোহী নিহত

গত কয়েকদিন ধরে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ও ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

সপ্তাহ খানেক আগে আরব আমিরাতের পতাকাবাহী একটি জাহাজ আটক করে হুথিরা। এরপরই উত্তেজনা বেড়ে যায়। হুথিদের কাছে জাহাজ ফেরত চায় সামরিক জোট। তবে বিদ্রোহীরা এতে অস্বীকৃতি জানায়।

এই ঘটনায় কঠিন প্রতিশোধ নেয়ার হুমকি দেয়া সৌদি জোট গত ২৪ ঘন্টায় হুথিদের লক্ষ্য করে ৩৩ বার বিমান হামলা করেছে।

এই হামলায় ৩০০ এর অধিক হুথি বিদ্রোহী নিহত হয়েছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, শুধুমাত্র মারিব প্রদেশে ১৯০ জন বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। ২১টি সামরিক যান ধ্বংস করা হয়েছে।

প্রেস এজেন্সি আরো জানিয়েছে, ইয়েমেনের আল বায়দাতে ২৭ বার আক্রমণ করা হয়। এই হামলায় ১৫০ জনের বেশি বিদ্রোহী নিহত ও ১৬টি সামরিক যান ধ্বংসপ্রাপ্ত হয়।

অং সান সু চির বিরুদ্ধে দুর্নীতির আরও ৫ অভিযোগ

মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অং সাং সু চির বিরুদ্ধে দুর্নীতির আরও পাঁচটি অভিযোগ এনেছে মিলিটারি জান্তা। সু চির সঙ্গে ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি উইন মিয়ান্টের বিরুদ্ধেও নতুন করে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।

সংবাদ সংস্থা এএফপিকে একটি সূত্র জানিয়েছে, পাঁচটি অভিযোগের মধ্যে রয়েছে একটি হেলিকপ্টার ভাড়া ও ক্রয় করার বিষয়।

নোবেল শান্তি পুরষ্কারপ্রাপ্ত সু চি ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে আটক আছেন। ওইদিন তাকে আটক করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী।

তবে জোর করে ক্ষমতা নেয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি মিয়ানমারের সাধারণ জনগণ। তারা রাস্তায় নামে। সেনাবাহিনীকে প্রতিরোধ করার ঘোষণা দেয়।

সেনাবাহিনীও সর্বশক্তি দিয়ে বিক্ষোভকারীদের প্রতিরোধ করে। এখন পর্যন্ত সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৪০০ এর অধিক মানুষ মারা গেছেন।

সু চির বিরুদ্ধে হেলিক্প্টার সংক্রান্ত যে অভিযোগ আনা হয়েছে , এটির বিষয়ে গত ডিসেম্বরে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বিরুদ্ধে সাবেক মন্ত্রী ওইন মায়াত আইয়ের জন্য একটি হেলিকপ্টার ভাড়া করে রাষ্ট্রের টাকা অপচয় করায় ব্যবস্থা নেয়া হবে।

মায়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম ওই সময় জানায়, সাবেক মন্ত্রী ওইন মায়াতের জন্য ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত একটি হেলিকপ্টার ভাড়া করা হয় মোট ৭০০ ঘন্টার জন্য। কিন্তু মন্ত্রী মাত্র ৮৪ ঘন্টা এটি ব্যবহার করেছিলেন।

সূত্র: আল জাজিরা

সূচকের ইতিবাচক ধারায় চলছে পুঁজিবাজারে লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ইতিবাচক ধারায় চলছে লেনদেন।

 

এ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন বেলা ১০টা ৫৫ মিনিট পর্যন্ত ডিএসইয়ের সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেনে ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ৫৮ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫১০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৬১৮ পয়েন্টে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬২টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৫৪টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১০২ পয়েন্ট কমে ২০ হাজার ৬৪৮ পয়েন্টে অবস্থান করছে।