শুক্রবার ,১২ জুন, ২০২৬
sbacbank
Home Blog Page 306

রিজার্ভ ফের ঊর্ধ্বমুখী

নিম্নমুখী ধারা কাটিয়ে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ সপ্তাহের ব্যবধানে আবারও ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এই মুহূর্তে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা মজুত আছে, তা দিয়ে অন্তত ছয় মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

আমদানি ব্যয় হিসাবে গত ১০ মে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ২ দশমিক ২৩ বিলিয়ন ডলার পরিশোধ করায় রিজার্ভ কমে ৪১ বিলিয়ন ডলারের ঘরে নেমেছিল, সেদিনের স্থিতি ছিল ৪১ দশমিক ৯৫ বিলিয়ন ডলার।

এর আগে গত বছরের আগস্টে রিজার্ভ বেড়ে ৪৮ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যায়। তবে আকুর পরিশোদের পর চলতি মাসের ৯ মে তা কমে ৪৪ দশমিক ১১ বিলিয়ন ডলারে নেমে আসে।

তবে বিশাল অঙ্কের এ আমদানি ব্যয় মেটানোর পর মাত্র ছয় কার্যদিবসের মধ্যেই নিম্নমুখী বৈদেশিক মুদ্রার মজুত আবার ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। রিজার্ভে নতুন করে ২ দশমিক ৬ মিলিয়ন ডলার যুক্ত হওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৪২ দশমিক ২১ বিলিয়ন ডলারে।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএম’র হিসাব পদ্ধতি অনুসরণ করলে দেশের রিজার্ভ আরও কমে আসবে। যদিও সংস্থাটির হিসাব পদ্ধতি অনুসরণ না করে বিদ্যমান নিয়মেই হিসাব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন মতে, রিজার্ভ থেকে দায় পরিশোধের পর কিছু অর্থ যোগ হয়েছে। প্রায় ছয় কার্য দিবস পরে রিজার্ভে ২ দশমিক ৬ মিলিয়ন ডলার যুক্ত হয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৪২ দশমিক ২১ বিলিয়ন ডলারে। এ পরিমাণ মজুত দিয়ে আগামী ৬ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।

চলতি মে মাসের প্রথম ১২ দিনে বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স এসেছে ৮৩৬ দশমিক ১৯ মিলিয়ন বা ৮৩ কোটি ৬১ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় (এক ডলার সমান ৮৭.৫০ পয়সা ধরে) ৭ হাজার ৪১৬ কোটি টাকা। মে মাসের প্রথম ১২ দিনে দৈনিক গড়ে ৬৯ দশমিক ৬৮ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। দৈনিক গড় প্রবাহ বিবেচনায় প্রবাসী আয়ের এ ধারা আগের মাস এপ্রিলের চেয়ে ঊর্ধ্বমুখী।

এ সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসছে সৌদি আরব (১০৫ কোটি ১১ লাখ ডলার) থেকে, যা মোট রেমিট্যান্সের ২০ দশমিক ৭৮ শতাংশ। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র ১৬ দশমিক ২৮ শতাংশ, যুক্তরাজ্য ১১ দশমিক ৩৩ শতাংশ, আরব আমিরাত ৮ দশমিক ৯২ শতাংশ এবং কুয়েত থেকে ৭ দশমিক ৮৩ শতাংশ রেমিট্যান্স এসেছে।

মৌলভীবাজারে যুবলীগের সভাপতি-সম্পাদক পদে ১৯ নেতার লড়াই

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে মৌলভীবাজার জেলা যুবলীগের নতুন নেতৃত্ব নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কেন্দ্রের এমন সিদ্ধান্তে নড়েচড়ে বসেছেন ক্ষমতাসীন দলের পদপ্রত্যাশীরা।

শোনা যাচ্ছে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ১৯ নেতাকর্মী ইতোমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে ৯ জন ও সাধারণ সম্পাদক পদে ১০ জন রয়েছেন।

সভাপতি পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, যুগ্মসাধারণ সম্পাদক পান্না দত্ত, সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদ, সহসভাপতি মহিউদ্দিন চৌধুরী ফাহিম, যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক, সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, সদস্য মোবাশ্বির আহমেদ ও সিতার আহমদ, যুবলীগ নেতা আব্দুল মতিন।

সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক সুমেশ দাশ যীশু, সাংগঠনিক সম্পাদক হোসেন মো. ওয়াহিদ সৈকত, সাংগঠনিক সম্পাদক গৌছ উদ্দিন নিক্সন, প্রচার সম্পাদক হাবিবুর রহমান রাজিব, অর্থ সম্পাদক সন্দীপ দাস, উপদপ্তর সম্পাদক তুষার আহমদ, সহসম্পাদক সাদমান সাকিব চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদ্দুজ্জামান রনি, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি ও সৈয়দ নাজমুল প্রমুখ।

গত ১৩ মে কেন্দ্রীয় যুবলীগ মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহ্বান করে। এদিকে এই নির্দেশনার পর পরই নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা পদ পাওয়ার জন্য ইতোমধ্যে কেন্দ্রে লবিং শুরু করেছেন। দোয়া ও আশীর্বাদ নেওয়ার জন্য ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করছেন। দলের একাধিক নেতা বলেন, দলের ত্যাগী ও দুর্দিনের নেতাদের এবার মূল্যায়ন করা না হলে মেনে নেওয়া যাবে না।

সভাপতি পদপ্রত্যাশী ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন বলেন, আমাদের দায়িত্বকালের বড় একটা সময় করোনা মহামারি ছিল। এ সময় সাংগঠনিক ও ব্যক্তিগত উদ্যোগে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং আগামীতেও ধারা অব্যাহত থাকবে। দায়িত্বপালনকালীন সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। নতুন দায়িত্ব পেলে সংগঠনকে গুছিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করব।

জেলা যুবলীগের সভাপতি নাহিদ হোসেন বলেন, অনেকেই কেন্দ্রে বায়োডাটা জমা দিয়েছেন। আমরাও সম্মেলনের প্রস্তুতি নিচ্ছি। কেন্দ্রের সিদ্ধান্তের আলোকেই কমিটি হবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৪ মে মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রিবার্ষিক কাউন্সিলে সভাপতি হিসেবে নাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ রেজাউর রহমান সুমন নির্বাচিত করার দুই বছর পর ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছিল।

নাটোরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে কটূক্তি ও পরোক্ষভাবে মৃত্যুর হুমকি দেওয়ার অভিযোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ওপর পুলিশি হামলা-মামলার প্রতিবাদে সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাটোর জেলা ছাত্রদল।

সোমবার সকাল ৭টার দিকে শহরের হাফরাস্তা এলাকায় জেলা ছাত্রদল আয়োজিত মিছিলটি নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। মিছিল ও সমাবেশে নেতৃত্বদেন নাটোর জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মারুফ ইসলাম সৃজন, সিনিয়র সহসভাপতি মো. মিনহাজুর রহমান মনির, যুগ্মসাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান কাজল, প্রচার সম্পাদক মো. আসিফ ইকবাল নতুন এবং নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক এসএম জুবায়ের হোসেন।

দুবাই থেকে ওমানে মুসা, আরও বেপরোয়া

রাজধানীর শাহজাহানপুরের ব্যস্ত সড়কে ফিল্মি স্টাইলে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যার সমন্বয়কারী মুসা দুবাই থেকে ওমানে পালিয়েছেন। ওমান পৌঁছে তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন। এ মাসের শুরুতে ওমান যাওয়ার পর সেখান থেকে মতিঝিলের ফুটপাতসহ বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণকারীদের ফোন করে টাকার ভাগ চেয়েছেন। ফোনেই দিচ্ছেন হুমকি-ধমকি।

ওমান যাওয়ার পূর্বে টিপুর স্ত্রী ও তার স্বজনদের ফোনে হুমকি দিয়েছেন। টিপুর ঘনিষ্ঠজনদেরও বেছে বেছে হুমকি দেন। পরে তার বিরুদ্ধে শাহজাহানপুর ও মতিঝিল থানায় অন্তত তিনটি জিডি করা হয়েছে। ওমান পুলিশের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ সদর দপ্তর। তবে তাতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। এদিকে হত্যার দুই মাস পরও গুরুত্বপূর্ণ আলামত হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার হয়নি। শুটার মাসুম মোহাম্মদ আকাশ গ্রেফতার হলেও তাকে বহনকারী মোটরসাইকেলের চালক মোল্লা শামীম এখনো ধরাছোঁয়ার বাইরে।

এতে করে হত্যার সময় ‘একাধিক অস্ত্রের ব্যবহার’ সম্পর্কে নিশ্চিত হওয়া গেলেও এর নেপথ্যের অনেক ঘটনা এখনো রহস্যে ঘেরা। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানিয়েছেন টিপুর পরিবার ও তার রাজনৈতিক অনুসারীরা। স্বামী হত্যার বিচার ও অনিরাপত্তার বিষয়ে জানাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিকবার সাক্ষাৎও করেছেন টিপুর কাউন্সিলর স্ত্রী।

পুলিশ সদর দপ্তর বলছে, ওমানে মুসার অবস্থান শনাক্ত করা হয়েছে। সে দেশের পুলিশের পাঠানো পাসপোর্ট নম্বরের সঙ্গেও মুসার বাংলাদেশি পাসপোর্ট নম্বরের মিল পাওয়া গেছে। এ বিষয়ে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) সহকারী মহাপরিদর্শক মহিদুল ইসলাম শনিবার যুগান্তরকে বলেন, ওমানে যাওয়ার পর আমরা তাকে নজরদারিতে রাখতে বলেছি। ওমানের পুলিশ তাদের নজরদারিতে রেখেছে। তবে তাকে ফেরানোর ব্যাপারে বলার মতো কোনো অগ্রগতি নেই। মামলার তদন্ত সংস্থা ডিবির সঙ্গে এনসিবির মৌখিক যোগাযোগ হচ্ছে বলেও জানান তিনি।

পুলিশ সূত্র ও টিপুর পরিবারের সদস্যরা জানিয়েছেন, এ মাসের শুরুতে মুসা দুবাই থেকে ওমান যান। সেখানে যাওয়ার পর তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। চাঁদা চাইছেন, বিভিন্নজনকে হুমকি দিচ্ছেন। টিপুর স্ত্রীকে হুমকি দেন। হুমকি দেওয়া হয়েছে তার স্বজনদেরও। এ নিয়ে টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত ওযার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম ডলিসহ তার অনুসারীরা শাহজাহানপুর ও মতিঝিল থানায় অন্তত তিনটি জিডি করেছেন। টিপুর স্ত্রী সাক্ষাৎ করে এই বিষয়গুলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্বরাষ্ট্রমন্ত্রী, দপ্তর সম্পাদক ও তথ্য মন্ত্রীকে জানিয়েছেন। প্রধানমন্ত্রীকেও বিষয়টি অবগত করেছেন তিনি। তবুও থামছে না মুসার তৎপরতা। এ অবস্থায় মামলার গতি ত্বরান্বিত করতে মুসাকে দেশে ফেরানোর বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এর পাশাপাশি মোল্লা শামীমকে হন্য হয়ে খুঁজছেন গোয়েন্দারা। খুব শিগগিরই সুসংবাদ দেওয়া যাবে বলেও আশা তাদের।

মামলার তদন্তকারী সংস্থা ডিবি জানিয়েছে, টিপু হত্যার স্থান থেকে দুই ধরনের গুলির খোসা উদ্ধার করা হয়েছিল। সে কারণেই তাদের ধারণা, একাধিক অস্ত্রের ব্যবহার করা হয়েছে। তবে একই অস্ত্রে দুই ধরনের গুলিও ব্যবহার হতে পারে। এছাড়া কমলাপুরের ক্লাব থেকে দামাল নামের যাকে গ্রেফতার করা হয় তার কাছ থেকেও একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই আলামতগুলো পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। এখনো প্রতিবেদন পাওয়া যায়নি। এর বাইরে একটি মোটরসাইকেল ডিবির নজরদারিতে আছে। তবে হত্যা বাস্তবায়নের সময় সেটিই ব্যবহার হয়েছিল কিনা- তা মোল্লা শামীমকে না ধরা পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারছেন না তারা।

জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম রোববার বিকালে যুগান্তরকে বলেন, নতুন করে মামলায় তেমন কোনো অগ্রগতি নেই। তদন্তে যেসব নাম এসেছে তাদেরকে ধরার চেষ্টা চলছে।

এদিকে টিপুকে হত্যার পর থেকেই বিভিন্ন বিদেশি নম্বর থেকে অনবরত হুমকি আসছে টিপুর ঘনিষ্ঠজনদের কাছে। গত ১ এপ্রিল টিপুর শাহজাহানপুর থানায় একটি জিডি করেন। সেখানে তিনি উল্লেখ করেন, দুবাই থেকে এক ব্যক্তি তাকে ফোন করে হুমকি দেন। ১৩ এপ্রিল মতিঝিল থানায় নিরাপত্তা চেয়ে জিডি করেন এজিবি কলোনি কাঁচাবাজারের আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন। তিনি অভিযোগ করেন, ১১ মার্চ তার কাছে একটি কল আসে। তিনি নিজেকে মুসা পরিচয় দিয়ে টাকা দাবি করেন। কিসের টাকা দেব জানতে চাইলে কলার বলেন, ‘আমি যা বলছি বিষয়টি মাথায় রাইখেন।’ এ কথা শুনে কলটি কেটে দেই।

জানতে চাইলে টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি রোববার বিকালে যুগান্তরকে বলেন, আমি নিরাপত্তাহীনতায় রয়েছি। এ ঘটনায় জিডির পাশাপাশি প্রধানমন্ত্রীর পাঠানো দুই সদস্যের প্রতিনিধির কাছেও বিষয়টি আমি জানিয়েছি। তারা হলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এবং আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। আমি স্বামী হত্যার বিচার চাই, পরিবারের নিরাপত্তা চাই। মামলার তদন্তে তেমন কোনো অগ্রগতি নেই। হত্যায় ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার না হওয়ায় গ্রেফতার আসামিরাও হয়তো জামিন পেয়ে যাবে। তখন নিরাপত্তাহীনতা আরও বাড়বে। এজন্য হত্যাকাণ্ড বাস্তবায়নকারীদের পাশাপাশি এর নেপথ্যের নায়কদেরও ধরতে হবে। গ্রেফতারকৃতদের চলাফেরা-ওঠাবসায় যারা বুদ্ধি-পরামর্শ দিত তাদেরও বিচারের আওতায় আনতে হবে।

প্রসঙ্গত, ২৪ মার্চ ২০২২ তারিখ রাত সাড়ে ১০টায় শাহজাহানপুরের আমতলা এলাকায় সড়কে প্রকাশ্য গুলিতে নিহত হন আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু। এছাড়া ঘটনাস্থলে একজন নিরীহ কলেজছাত্রীও নিহত হয়।

হজের নিবন্ধনের সময় আরও বাড়ল

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও দুদিন বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী ২৪ মে পর্যন্ত নিবন্ধন করা যাবে। এর আগে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছিল, ২০২২ সালের হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম ২২ মে পর্যন্ত চলবে।

রোববার রাতে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-১-এর নিবন্ধন কার্যক্রম ২২ মে সন্ধ্যায় বন্ধ করা হয়েছে। শূন্য কোটা পূরণের জন্য সরকার ঘোষিত হজ প্যাকেজ অনুযায়ী বর্ধিত সময়সূচি ঘোষণা করা হলো।

নিবন্ধনের অর্থ পরিশোধে বর্ধিত সময় শুরু ২৩ মে, নিবন্ধনের অর্থ পরিশোধে বর্ধিত সময়ের শেষ তারিখ ২৪ মে (ব্যাংকিং সময় পর্যন্ত)। বর্ধিত সময়ে প্রাক-নিবন্ধনের ক্রমিক ২৫ হাজার ৯২৫ থেকে সর্বশেষ ক্রমিক ২৭ হাজার ১০৫ পর্যন্ত হজযাত্রীরা নিবন্ধনের আওতায় আসবেন। সময়ে নিবন্ধনকারী ব্যক্তিরা শুধু সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-২-এর অধীন নিবন্ধনের সুযোগ পাবেন।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, রোববার পর্যন্ত বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ৮৫১ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮৪৯ জন হজযাত্রী হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১ এ ৫ লাখ ২৭ হাজার ৩৪০ এবং প্যাকেজ-২ এ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা খরচ ধরা হয়েছে।

বেসরকারিভাবে এজেন্সিগুলোর ‘সাধারণ প্যাকেজ’র মাধ্যমে হজ পালনে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা। এর আগে সরকারি-বেসরকারি হজযাত্রীদের নিবন্ধনের শেষ সময় ছিল ১৮ মে। পরে সময় চারদিন বাড়ানো হয়।

ঢাবিতে শেষ হলো গণিতবিষয়ক কর্মশালা

ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগে ১২ দিনব্যাপী ‘Mathematical Epidemiology/Biology’ শীর্ষক Scientific Research School (কর্মশালা) শুক্রবার শেষ হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুলহাসান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ এবং ফ্রান্স, সুইজারল্যান্ড, স্পেন ও নরওয়ের সমন্বয়ে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক গণিত প্রতিষ্ঠান CIMPA যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে ঢাকাস্থ স্পেন দুতাবাসের ডেপুটি হেড অব মিশন ইমিলিয়া ক্লেমিন রেডন্ডো সম্মানীয় অতিথি এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি অধ্যাপক ড. পারভীন হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ ও স্পেনের ইউনিভার্সিটি কমপুলটেন্সি ডি মাদ্রিদের অধ্যাপক আলিকজা বারবারা কুবিক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন CIMPA-এর স্থানীয় সমন্বয়কারী অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার। গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বর্তমান বিশ্ব করোনা মহামারি এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন সমস্যা মোকাবেলা করছে। সময়োপযোগী পদক্ষেপ হিসেবে এই কর্মশালা আয়োজন করায় তিনি গণিত বিভাগ এবং CIMPA-কে ধন্যবাদ জানান। তিনি অ্যালামনাইদেরকে মুজিবুর রহমান ফাউন্ডেশনের মতো গণিত শিক্ষা ও প্রসারে এগিয়ে আসার আহবান জানান।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, গণিত আমাদের জীবনের সর্বক্ষেত্রে জড়িয়ে আছে। তিনি জ্ঞানভিত্তিক অর্থনীতি বিনির্মাণ, দক্ষ মানবসম্পদ তৈরি এবং নতুন নতুন উদ্ভাবনে এগিয়ে আসার জন্য শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। কর্মশালয় দেশি-বিদেশি ৫০ জন গবেষক অংশগ্রহণ করেন। আমেরিকা, কানাডা, ফ্রান্স, স্পেন ও ইতালির ৭ জন আন্তর্জাতিক গণিত বিশেষজ্ঞের তত্ত্বাবধানে উক্ত স্কুল পরিচালিত হয়।

এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন ও আন্তর্জাতিক গণিত সমিতি (IMU) অনুষ্ঠানের আর্থিক সহযোগিতা করে।

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সির প্রস্তুতি, গ্রেফতার ৩

প্রাথ‌মিক সহকা‌রি শিক্ষক নি‌য়োগ পরীক্ষায় প্রার্থীর বদলে প্রক্সি দেওয়ার আগেই তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব ৮। এ সময় তাদের কাছ থেকে অনলাইনে করা আবেদন ও এড‌মিট কার্ড, চেকবই ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে বিষয়‌টি জা‌নিয়েছেন র‌্যাব ৮ এর উপ প‌রিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

গ্রেফতারকৃতরা হলেন- বরগুনার আমতলী স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের স্বাস্থ্য সহকা‌রি ও তালতলী উপ‌জেলার উত্তর ঝাড়াখা‌লি এলাকার বা‌সিন্দা মাহাবুবু আলম তু‌হিন, একই উপ‌জেলার বড় পারা এলাকার রিয়াজ হোসেন ও বরগুনা সদর থানার কদমতলা এলাকার আল আ‌মিন।

মেজর জাহাঙ্গীর আলম বলেন, ‌গোপন সংবাদের ভি‌ত্তিতে শুক্রবার সকালে ব‌রিশাল লঞ্চঘাটের দুই নম্বর গেটের সামনে থেকে তিন যুবককে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত মাহাবুব আলম তু‌হিনকে জিজ্ঞাসাবাদে সে জানায়, ‌শিক্ষক নিয়োগ পরীক্ষাসহ বি‌ভিন্ন চাকুরীর পরীক্ষায় অর্থের বি‌নিময়ে চাকু‌রীপ্রার্থীদের পক্ষে মেধাবী ছাত্রদের দিয়ে পরীক্ষা দেওয়ানো হয়। প্রতি চাকুরীপ্রার্থীর কাছ থেকে আট থেকে ১০ লক্ষ টাকা নিয়ে থাকেন তারা। টাকা লেনদেনের ক্ষেত্রে বি‌ভিন্ন ব‌্যাং‌কের চেক ব্যবহার করেন চক্রটি।

গ্রেফতারকৃত রিয়াজ ও আল আ‌মিন র‌্যাব‌কে জা‌নিয়েছে, প্রাথ‌মিক বিদ্যালয়ের সহকা‌রি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে তারা ঢাকা থে‌কে ব‌রিশালে এসেছেন। পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহ‌ণের জন্য মাহাবুব আলম তুহিনের কাছ থেকে ৩০ হাজার করে টাকা নিয়েছেন তারা। পরীক্ষায় অংশগ্রহণের পর পরীক্ষার্থী উত্তীর্ণ হলে আরও দুই লাখ টাকা দেওয়ার কথা ছিলো।

মেজর জাহাঙ্গীর আলম জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে বি‌ভিন্ন ব্যাক্তির নামীয় সীল মোহর, পরীক্ষার অনলাইন আবেদন ক‌পি ৩৬‌টি, বি‌ভিন্ন ব্যাংকের চেক বই ১০‌টি, মু‌ড়ি বই ৭‌টি, দুই‌টি ডায়েরি, জা‌লিয়া‌তির কা‌জে ব্যবহৃত সাতটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে ব‌রিশাল কোতয়ালি মডেল থানায় র্যাব ৮ এর ডিএ‌ডি এনামুল হক বাদী হয়ে মামলা করেছেন বলে জানান র‌্যা‌ব ৮ এর উপ প‌রিচালক মেজর জাহাঙ্গীর আলম।

বিচ্ছেদ গুঞ্জনের মধ্যে মাহিকে নিয়ে স্বামীর স্ট্যাটাস ভাইরাল

ফেসবুকে বেশ সক্রিয় ঢাকাই ছবির নায়িকা মাহিয়া মাহি। তবে মাঝেমধ্যে তার কিছু রহস্যাবৃত স্ট্যাটাস ভক্ত-অনুরাগীদের মধ্যে গুঞ্জন, বিতর্কের জন্ম দেয়।

তেমনই এবার মাহির এক স্ট্যাটাস ঘিরে নতুন গুঞ্জন চলছে – সংসার ভাঙছে অভিনেত্রীর। বিচ্ছেদের পথে হাঁটছেন আবারও।

গত ১৬ মে বিকালে ফেসবুকে একটি ছবি শেয়ার দেন মাহি। ছবির ক্যাপশনে নায়িকা লেখেন, ‘প্রিয় মানুষটা, তুমি বরং সুখেই থাকো। কাছে না হয় বহু দূরে’।

মাহির ওই ক্যাপশন থেকেই প্রশ্ন ওঠে, কাকে সুখে থাকার কথা বলছেন তিনি? তার কাছ থেকে দূরেই বা আছেন কে?

ভক্তদের সন্দেহ তীর উঠে স্বাভাবিকভাবেই রাকিব সরকারের দিকে। শুরু হয়ে যায় গুঞ্জন।

এবার বিচ্ছেদ গুঞ্জনের ইতি টানলেন মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকার। সেই ফেসবুকের মাধ্যমেই।

শুক্রবার মাহির স্বামী রাকিব সরকার ফেসবুকে মাহির সঙ্গে একটি ছবি শেয়ার করে জানালেন, সুখেই আছেন তারা। স্ট্যাটাসটি নায়িকা মাহিকেও ট্যাগ করে দিয়েছেন রাকিব। স্ট্যাটাসটি পোস্টের পর ২১ ঘণ্টায় ১০ হাজারের বেশি রিয়েক্ট জমা পড়েছে।

ছবিতে দেখা যায়, গাড়ির ড্রাইভিং সিটে কালো পাঞ্জাবি পরা রাকিব, পাশের সিটেই কালো বোরকা পরা মাহি। স্বামীর হাত ধরে, মাথায় মাথা ঠেকিয়ে রোম্যান্টিক ভঙ্গিমায় সেলফিবন্দি হয়েছেন মাহি।

ছবির ক্যাপশনে রাকিব লিখেছেন, হ্যাপি ফ্রাইডে।

এ দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে কমেন্টে কেউ কেউ লিখেছেন, সকল গুজব মিথ্যা প্রমাণিত হলো। দোয়া ও শুভ কামনা রইল।

প্রসঙ্গত, নায়িকা মাহিয়া মাহি ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন। প্রায় পাঁচ বছর সংসারের পর গেল বছরের মে মাসে অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে নায়িকার। এরপর সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি।

আমি টালিউডের গাঙ্গুবাই হতে চাই: শ্রাবন্তী

টলিউডের একজন প্রথম সারির অভিনেত্রী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাকে সর্বাধিক বিতর্কিত অভিনেত্রী বললেও ভুল হবে না। ব্যক্তিগত জীবনের নানান ঘটনা নিয়েই মূলত অনেক বার শিরোনামে উঠে আসেন এই অভিনেত্রী। এমনকি তার একাধিক বিয়ে করা এবং বিচ্ছেদ হয়ে যাওয়া নিয়েও অনুরাগীদের মধ্যে চলে জোর সমালোচনা।

তবে, কখনোই নিজের ব্যক্তিগত জীবন ও পেশা জীবন মেশান না শ্রাবন্তী। ব্যক্তিগত জীবনে যাই সমস্যা আসুক না কেন, কেরিয়ারের বেশ সাফল্য লাভ করেছেন তিনি। মাত্র ১৭ বছর বয়স থেকে তিনি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন টলিউডে। তবে, এর আগেই ছোটবেলা থেকে বাংলা ছবিতে শিশু চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি অভিনেত্রী আবারও উঠে এলেন সংবাদ শিরোনামে। নিজের মনের এক গোপন ইচ্ছের কথা ফাঁস করতেই আলোচনায় এসেছে। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাই কথিয়াওয়ারি’ সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছেন শ্রাবন্তী। ভবিষ্যতে যদি এমন কোনো চরিত্রে অভিনয় করার সুযোগ আসে তা করতে চান তিনি।

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে শ্রাবন্তীর নতুন সিনেমা ‘ভয় পেও না’। এই ছবিতে প্রথমবার বড়ো পর্দায় একসঙ্গে জুটি হিসেবে দেখা যাবে ওম ও শ্রাবন্তীকে। শ্রাবন্তী এখন ভিন্ন ধারার চরিত্রে অভিনয় করতে ইচ্ছুক। তাই বেছে বেছে প্রোজেক্ট ধরেন। এমনকি শোনা যাচ্ছে, শ্রাবন্তী নিজের প্রোডাকশন হাউস খুলতে চান। যদিও এই ব্যাপারে অভিনেত্রী মুখ খোলেননি।

সূত্র: নিউজহান্ট

প্রজাপতির মতো ডানা মেলে কান উৎসবে ‘হুররাম সুলতান’

জমে উঠেছে বিশ্বের অন্যতম প্রভাবশালী ও মহাতারকাদের মিলনমেলার কান চলচ্চিত্র উৎসব।

করোনা বিধিনিষেধ না থাকায় এবারের উৎসবে যোগ হয়েছে বাড়তি আমেজ। এবার মাস্ক পরা বাধ্যতামূলক নয়, টিকা সনদ ও করোনা নেগেটিভ সনদও লাগছে না।

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবের উদ্বোধনী দিনে হাজির হন সিনেমাসংশ্লিষ্ট ৩৫ হাজার লোক।

এক কথায় পুরনো জৌলুস ফিরে পেয়েছে কান উৎসব।

উৎসবে ক্যামেরায় ধরা দিলে মারিয়েম উজেরলি। বাংলাদেশে তুমুল জনপ্রিয় এই তারকা। অবশ্য মারিয়েম উজেরলি নামে নয়; তাকে বাংলাদেশিরা এক নামে চেনে ‘হুররাম সুলতান’ বলে।

বহুল জনপ্রিয় তার্কিশ সিরিয়াল ‘সুলতান সুলেমান’ এর হুররাম।

এবার এ অভিনেত্রী দেখা দিলেন কান চলচ্চিত্র উৎসবে। প্রজাপতির মতো ডানা মেলে হেঁটেছেন বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ এ আসরের লাল গালিচায়। দক্ষিণ ফ্রান্সে আয়োজিত এ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনের লাল গালিচায় আলো ছড়িয়েছেন তিনি।

তার পরনে ছিল রাশিয়ার ইয়াংয়িনা ব্র্যান্ডের বৈচিত্র্যময় পোশাক। নীল সাদা-রঙের পোশাকে দুই কাঁধের উপর প্রজাপতির পাখনার মতো নকশার পোশাকের সঙ্গে মানানসই কানের দুলে সবার নজর কেড়েছেন তিনি।

আয়োজনে মারিয়েম তুরস্কের প্রতিনিধি হিসাবে যোগ দিয়েছেন।

তুরস্কের প্রতিনিধি হলেও মারিয়েম উজেরলি জার্মানির নাগরিকও। তার মা জার্মানির আর বাবা তুরস্কের। জার্মানির ভাষা, সংস্কৃতি বেশ জানা মারিয়েমের। কারণ, ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন জার্মানিতেই। সেখানেই অল্প বিস্তর অভিনয় আর মডেলিং করে নাম করছিলেন তিনি।

২০১০ সালের অটোমান সাম্রাজ্যের অন্যতম সফল শাসক সুলতান সুলেমানকে নিয়ে নির্মিত টিভি ধারাবাহিক ‘সুলতান সুলেমান’ – এ অভিনয় করেই বিশ্বজুড়ে জনপ্রিয়তা পান মারিয়েম উজেরলি।