শনিবার ,১৬ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 221

এটা সবসময় আমার মনে থাকবে: তাইজুল

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের কারণে শেষ ওয়ানডেতে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পেয়েছিল বাংলাদেশ।

তবে একাদশে বড় কোনো কাটছাঁট না করে কেবল স্পিনশক্তি বাড়ায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। পেসার শরীফুলের জায়গায় একাদশে ঠাঁই হয় স্পিনার তাইজুলের।

২৮ মাস পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার সুযোগ পান তাইজুল। আর দীর্ঘসময় পর সাদা বলের দলে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন তাইজুল।

১০ ওভারে মাত্র ২৮ রানে ৫ উইকেট শিকার করেন তিনি। দুই বছরেরও বেশি সময় পর ওডিআইতে ফিরেই দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৮ রানের বেশি করতে দেননি বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম ৫ উইকেট পেলেন তিনি। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

এমন কীর্তি গড়ার প্রতিক্রিয়ায় তাইজুল জানালেন, ওয়েস্ট ইন্ডিজকে চিরজীবন মনে রাখবেন তিনি।

থাকারই কথা। ২০১৪ সালে তাইজুলের টেস্ট অভিষেক হয় ওয়েস্ট ইন্ডিজে। অভিষেক টেস্টেই নিয়েছিলেন ৫ উইকেট। এবার সে দেশেই পেলেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। তাই এই ওয়েস্ট ইন্ডিজকে সবসময় মনে থাকবে এ বাঁহাতি স্পিনারের।

শনিবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর ম্যাচ শেষে তাইজুল বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজে আমার টেস্ট অভিষেক, তখনো ৫ উইকেট পেয়েছিলাম। ওয়ানডেতেও এখানে এসে প্রথম ৫ উইকেট পেলাম। ওয়েস্ট ইন্ডিজে আর আসি বা না আসি, এটি সবসময় আমার মনে থাকবে।’

ক্যারিবীয় অধিনায়ক নিকোলাস পুরানের উইকেট নিয়ে ফাইফার পূরণ হয় তাইজুলের।

পুরানকে আউট করার উচ্ছ্বাসের ব্যাপারে তাইজুল বলেছেন, ‘পাঁচ উইকেট পাওয়ার অনুভূতি সবসময়ই অন্যরকম থাকে। এটি বলে বোঝানোর মতো নয়। সে জন্যই হয়তো একটু লাফালাফি করেছি (হাসি)। অনেক ভালো লেগেছে।’

খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে আরও ৫ গ্রাম প্লাবিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুড়িগোয়ালিনী ইউনিয়নে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভাঙনের ফলে নতুন করে আরও পাঁচ গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে মৎস্যঘের, পুকুর, কৃষিজমিসহ ঘরবাড়ি। ভাঙন পয়েন্টের বিস্তৃতি প্রায় ৫০০ ফুট ছাড়িয়ে গেছে।

জানা গেছে, গত শুক্রবার ভাঙন শুরু হওয়ার পর শনিবার নতুন করে পোড়াকাটলা, পশ্চিম ও পূর্ব দুর্গাবাটী, ভামিয়া, দাতিনাখালী ও মাদিয়া এলাকার রাস্তাঘাটসহ ঘরবাড়ি, ঘের, পশুর খামার পানিতে নিমজ্জিত হয়েছে। শনিবার দুপুর থেকে জোয়ারের পানি প্রবল বেগে লোকালয়ে প্রবেশ করছে। রাস্তার অন্তত এক ফুট ওপর দিয়ে সেখানে পানি প্রবাহিত হচ্ছে।

বুড়িগোয়ালিনী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, প্রায় ৫ হাজার কাঁকড়া ঘের পানির নিচে চলে গেছে। মানুষের বসতঘরে পানি ঢুকেছে। কাঁচাঘর ধসে পড়েছে। প্রায় ১২ হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকট চরমে উঠেছে।

পানি উন্নয়ন বোর্ড শ্যামনগরের পরিচালন ও রক্ষণাবেক্ষণ বিভাগের সেকশন অফিসার মাসুদ রানা বলেন, জোয়ারের পানির গতির কারণে সেখানে রিং বাঁধ তৈরি করা সম্ভব হচ্ছে না। পানির গতি কমে গেলে সেখানে রিং বাঁধ তৈরি করে দেওয়া হবে। এ জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বাবার ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

যশোর সদরে বাবার মাটিবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়ে আপন দুই চাচাতো ভাইবোনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। রোববার সকাল ৭টার দিকে রূপদিয়ার জিরাট গ্ৰামে এ ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলো— ট্রলিচালক কামাল হোসেনের মেয়ে জাহিয়া খাতুন (৪), জামাল হোসেনের ছেলে আবু হুরায়রা (২)।

নিহত শিশু জাহিয়া খাতুনের বাবা কামাল হোসেন জানান, প্রতিদিনের মতো তিনি বাড়ি থেকে ট্রলি নিয়ে মাটি টানার উদ্দেশে বের হচ্ছিলেন। তখন তিনি খেয়াল করেননি পেছনে কেউ আছে কিনা। যখন গাড়ি পেছনের দিকে নিতে যান, তখন চাকায় বাধা অনুভব করেন।

বারবার পেছনের দিকে গাড়ি নিতে যাচ্ছি; তখন না গেলে গাড়ি থেকে নেমে দেখি আমার শিশু বাচ্চা জাহিয়া আর আমার ভাইয়ের ছেলে পিষ্ট হয়ে চাকার সঙ্গে এঁটে আছে।

কান্নাস্বরে তিনি আরও বলেন, ট্রলি যখন চালু করা হয়, তখন গাড়ির একটা ব্যাপক আওয়াজ হয়; সেই আওয়াজের মধ্যে তাদের চিৎকার শুনতে পায়নি।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পারিবারিক একটা দুর্ঘটনার শিকার হয়েছে দুই শিশুর। ফলে স্বজনদের কোনো অভিযোগ না থাকায় শিশু দুটি মরদেহ ময়নাতদন্ত বাদেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইউক্রেনে আকস্মিক সফরে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৌইগু আকস্মিকভাবে ইউক্রেন সফর করেছেন।

সফরের সময় তিনি সেখানে অভিযানে অংশ নেওয়া সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এ কথা জানিয়েছে। খবর আল-মায়াদ্বিনের।

ইউক্রেনের দোনবাস এলাকা সফরকালে শৌইগু রুশ কমান্ডিং অফিসারদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি রাশিয়ার সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ ছাড়া ইউক্রেনের সেনারা দনবাসের বেসামরিক জনগণের ওপর যে গোলাবর্ষণ করছে তা ঠেকানোর উপায় নিয়ে তিনি আলোচনা করেন।

চলমান সামরিক অভিযানে সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য কর্নেল জেনারেল আলেকজান্ডার লাপিন এবং মেজর জেনারেল আসাদুল্লাহ আবাচেভকে ‘গোল্ড স্টার’ পদকে ভূষিত করেন।

শীর্ষ পর্যায়ের এই দুই সেনা কর্মকর্তাকে রাষ্ট্রের সর্বোচ্চ পদকে ভূষিত করার ডিক্রিতে প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিন আগেই সই করেছিলেন।

দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলকে বিশেষ মর্যাদা দেওয়ার ব্যাপারে ২০১৪ সালে বেলারুশের রাজধানী মিনস্কে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে চুক্তি সই হয়েছিল তা পালন করতে ব্যর্থ হওয়ার পর চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। জার্মানি এবং ফ্রান্সের মধ্যস্থতায় ২০১৪ সালে ওই চুক্তি সই হয়।

টাকার মান ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ বন্ধের সুপারিশ

আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) বলেছে, ডলারের বিপরীতে টাকার মান নিরূপণের পদ্ধতি বাজারের হাতে ছাড়তে হবে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের কোনো ধরনের হস্তক্ষেপ থাকা উচিত নয়। একই সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভের হিসাব পদ্ধতিতেও পরিবর্তন আনার কথা বলেছে আইএমএফ।

সূত্র জানায়, আইএমএফের একটি প্রতিনিধি দল বর্তমানে ঢাকা সফর করছে। প্রতিনিধি দলটি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বুধবার অনুষ্ঠিত বৈঠকে এসব সুপারিশ করেছে।

দেশে চলমান বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলা করতে সরকার আইএমএফের কাছে বাজেট সহায়তা হিসাবে ৪৫০ কোটি ডলার চেয়েছে। ওই সহায়তা দেওয়ার ব্যাপারে আলোচনা করতে প্রতিনিধি দলটি ঢাকায় এসেছে। ১২ জুলাই প্রতিনিধি দলটি ঢাকায় এসেছে। ১৩ জুলাই বাংলাদেশ ব্যাংক, ১৪ জুলাই অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে বৈঠক করেছে। ১৭ থেকে ২১ জুলাই অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। আগামী ২২ জুলাই প্রতিনিধি দলটি ঢাকা ত্যাগ করবে।

সূত্র জানায়, গত বছরের আগস্ট থেকেই আমদানি ব্যয় অস্বাভাবিক গতিতে বাড়তে থাকে। ওই মাসেই আমদানি ব্যয় এক লাফে ৬৪ শতাংশ বেড়ে যায়। এর পর থেকে ধারাবাহিকভাবে আমদানি ব্যয় বাড়তে থাকে, যা এখনো অব্যাহত রয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপের ফলে আমদানি ব্যয় বাড়ার গতি কমেছে। চলতি অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত আমদানি ব্যয় বেড়েছে ৫০ শতাংশ, এলসি খোলার হার বেড়েছে ৪৩ শতাংশ। যে হারে আমদানি ব্যয় বেড়েছে ওই হারে রপ্তানি আয় বাড়েনি। একই সঙ্গে কমছে রেমিট্যান্স। এতে দেশের বৈদেশিক মুদ্রা আয় কমে গেছে, বেড়ে গেছে ব্যয়। ফলে প্রতি মাসে প্রায় ২৫ থেকে ৩০ কোটি ডলার ঘাটতি হচ্ছে। এ ঘাটতি মেটাতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করতে হচ্ছে। গত অর্থবছরে প্রায় ৭৬২ কোটি ডলার কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে বিক্রি করেছে।

সূত্র জানায়, গত বছরের আগস্ট থেকে ডলারের দাম বাড়তে থাকে। প্রথমে বেড়েছে এক পয়সা, দুই পয়সা, পাঁচ পয়সা করে। গত মে থেকে বেড়েছে ২০, ৩০, ৫০, ৮০ পয়সা করে। এক দফায় সর্বোচ্চ দুই টাকা ৩৫ পয়সা বেড়েছে।

আইএমএফের চাপে ২০০৩ সালের মে মাসে কেন্দ্রীয় ব্যাংক ডলারের বিপরীতে টাকার বিনিময় হারকে ভাসমান করে বা বাজারের ওপর ছেড়ে দেয়। কিন্তু শুরু থেকে কেন্দ্রীয় ব্যাংক নানা উপকরণ ব্যবহার করে ডলারের দাম নিয়ন্ত্রণ করে আসছিল। এখনো নানাভাবে নিয়ন্ত্রণ করছে। এ নিয়ন্ত্রণ নিয়ে আইএমএফ বারবারই আপত্তি করে আসছে। বিষয়টি আমলে নেয়নি কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বুধবারের আলোচনায় জোরালোভাবেই বিষয়টি তুলে ধরেছে আইএমএফ। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যাংকগুলোর নিয়ম মানার সুবিধার্থেই বাজার থেকে ডলার কেনে বা বিক্রি করে। কেন্দ্রীয় ব্যাংক ডলার না কিনলে বাজারে ডলারের প্রবাহ বেড়ে এর দাম বেশি কমে যাবে। আবার সংকটের সময় না ছাড়লে বেশি বেড়ে যাবে। এতে ডলার অস্থির হয়ে যাবে। তখন ডলারের প্রতি ব্যবহারকারীদের আস্থা কমে যাবে। বাজার স্বাভাবিক রাখতেই কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনাবেচা করে। শুধু বাংলাদেশ নয়, যেসব দেশে মুদ্রার বিনিময় হারে ভাসমান পদ্ধতি চালু আছে ওইসব দেশের কেন্দ্রীয় ব্যাংকও নিয়মিত বাজার থেকে ডলার কেনে বা বিক্রি করে। এর মধ্যে ভারত, নেপাল, পাকিস্তান, ফিলিপাইনসহ প্রায় সব দেশের কেন্দ্রীয় ব্যাংকই বাজারে ডলার কেনাবেচা করছে।

রিজার্ভের হিসাব পদ্ধতি নিয়ে বৈঠকে আইএমএফের আপত্তির জবাবে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, বাংলাদেশ ব্যাংক রিজার্ভের হিসাব করে থাকে দুটি পদ্ধতিতে। একটি গ্রস বা খসড়া হিসাব। অপরটি রিয়্যাল বা প্রকৃত হিসাব। প্রকৃত হিসাবে রিজার্ভ থেকে ব্যবহার করা অর্থ রিজার্ভের হিসাবে ব্যবহার করা হয় না।

আইএমএফ বৈঠকে বলেছে, রিজার্ভের অর্থ থেকে সাড়ে সাত কোটি ডলার নিয়ে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ওই তহবিল থেকে রপ্তানিকারকদের ঋণ দেওয়া হয়। ওই তহবিল এখনো রিজার্ভেই দেখানো হচ্ছে। এতে রিজার্ভ বেশি দেখাচ্ছে।

তারা বলেছে, দুটি হিসাব যৌক্তিক নয়। প্রকৃত হিসাবই দেখাতে হবে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক খসড়া হিসাবটি প্রকাশ করে। প্রকৃত হিসাবটি প্রকাশ করে না। এটিও প্রকাশ করা উচিত। এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, রিজার্ভ তো কেন্দ্রীয় ব্যাংক সংরক্ষণ করে। এটি প্রকাশ্যে আনার যৌক্তিকতা নেই।

তবে বৈঠকে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেবে।

ইউক্রেন থেকে ৫ হাজার শিশুকে রাশিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে

ইউক্রেনে রুশ হামলা জোরদার হওয়ায় দেশটি থেকে বিগত কয়েক দিনে কমপক্ষে ৩০ হাজার সাধারণ নাগরিককে রাশিয়ায় আশ্রয় দেওয়া হয়েছে।

এদের মধ্যে ৫ হাজারেরও বেশি শিশু রয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আলজাজিরার।

সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করেছে রাশিয়া। এ হামলা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে এসব অঞ্চল থেকে তাদের সরিয়ে রাশিয়ায় পাঠানো হয়েছে।

এর মাধ্যমে আরও বড় ধরনের সামরিক অভিযানের ইঙ্গিত দিল রাশিয়া।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে নিয়োজিত ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারকারোভা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, রাশিয়া দিন দিন যুদ্ধাপরাধের মাত্রা বাড়িয়ে চলছে।

ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলা জোরদার করেছে মস্কো। এসব হামলায় শনিবার আরও ১৭ বেসামরিক লোক নিহত হয়েছেন।

ডলারের নিচে ইউরোর দাম

গত ২৩ বছরের ইতিহাসে এই প্রথম বারের মতো মার্কিন মুদ্রা ডলারের নীচে নেমে গেল ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরোর দাম। গত তিন ইউরো ও ডলার সমান ছিল। এর আগে ডলারের উপরে ছিল ইউরোর দাম। ডলারের দামের সঙ্গে টাকার বিপরীতেও ইউরোর দাম ডলারের নীচে নেমে গেল।

বাংলাদেশ সময় মঙ্গলবার মধ্যরাতে বা ইউরোপের সময় একই দিনের লেনেদেনের শেষ ভাগে প্রতি ইউরোর দাম বাড়ায় দশমিক ৯৯ ডলার। অর্থাৎ এক ডলারেরও কম। একই সঙ্গে এক ডলারের দাম বাড়ায় ১ দশমিক ০১ ইউরো। অর্থাৎ ডলারের নিচে চলে যায় ইউরোর দাম।

এর আগে গত তিন দিন ইউরো ও ডলারের দাম সমান ছিল। অর্থাৎ এক ইউরো দিয়ে এক ডলার পাওয়া যেত। এর আগে দীর্ঘ সময় ডলারের অনেক ওপরে ছিল ইউরোর দাম।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে প্রথমে রাশিয়ান মুদ্রা রুবলের দাম ব্যাপকভাবে কমতে থাকে। গত দেড় সপ্তাহ ধরে রাশিয়ান মুদ্রা রুবলের দাম বাড়ছে। এর বিপরীতে সবচেয়ে বেশি কমছে ইউরোর দাম। আগে এক ইউরো দিয়ে ১০০ রুবেল পাওয়া যেত। এখন এক ইউরো দিয়ে মাত্র ৪৬ রুবেল পাওয়া যাচ্ছে। অর্থাৎ ইউরোর বিপরীতে রুবেল শকিআতশালী হয়েছে প্রায় ৫৪ শতাংশ।

বাংলাদেশে বৈদেশিক লেনদেনের প্রধান মুদ্রা হচ্ছে ডলার। ডলারের বিপরীতে ইউরোর দাম কমায় টাকার বিপরীতেও ইউরোর দাম কমেছে। গত এক বছর আগে এক ইউরো দিয়ে ১০৪ টাকা পাওয়া যেত। তখন এক ডলার দিয়ে পাওয়া যেত ৮৬ টাকা। এখন এক ইউরো দিয়ে পাওয়া যাচ্ছে ৯৩ টাকা ৭৪ পয়সা। আর এক ডলার দিয়ে পাওয়া যাচ্ছে ৯৪ টাকা।

ইউরোর দাম বাড়াতে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এক ধাপ সুদের হার বাড়িয়েছে। চলতি মাসে আরও এক ধাপ বাড়ানোর ঘোষণা দিয়েছে। তার পরও ইউরোর পতন থামছে না।

ইউরোপের দেশগুলো রাশিয়া ও ইউক্রেন থেকে তেল, গ্যাসসহ অন্যান্য খনিজ সম্পদ আমদানি করে নিজেদেও চাহিদা মেটাতো। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের মিত্র দেশগুলো রাশিয়ার উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করলে রাশিয়া থেকে পণ্য আমদানি বহুলাংশে কমে যায়। এতে সংকটে পড়ে ইউরোপের দেশগুলো। উৎপাদন কমে যায়। অর্থনীতিতে স্থবিরতা নেমে আসে। পণ্যেও দাম বেড়ে যায়। এতে মূল্যস্ফীতির হার বেড়ে সাড়ে ৬ শতাংশ ছাড়িয়ে গেছে। যুদ্ধের আগে যা ছিল এক শতাংশের নীচে।

‘নমনীয় ট্রাম্প কার্ড’ আওয়ামী লীগের

জামায়াত ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী বিএনপি বা অন্য যে কোনো দল থেকে এসে আওয়ামী লীগে যোগ দেওয়া যাবে। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদও পাবেন তারা। তবে বড় পদের জন্য অপেক্ষা করতে হবে।

নবাগতদের সুবিধা দিতে এমন সিদ্ধান্ত নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের কট্টর নীতিগত অবস্থান থেকে সরে আসছে। ফলে টানা তিন মেয়াদের শাসনামলে আওয়ামী লীগে যোগদানকারীদের এতদিন ‘অনুপ্রবেশকারী’ ও ‘হাইব্রিড’ বলে ব্যঙ্গ করা হলেও দলে তাদের অবস্থান শক্ত হচ্ছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ের লক্ষ্যে আওয়ামী লীগ এই সিদ্ধান্ত নিয়েছে বলে যুগান্তরকে জানিয়েছেন দলটির একাধিক কেন্দ্রীয় নেতা।

তারা আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বড় ধরনের ছাড় পাচ্ছেন অতীতে জাতীয় সংসদ, উপজেলা এবং পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থানকারী নেতাকর্মী ও বিদ্রোহী প্রার্থীরাও।

তাদেরকে আওয়ামী লীগে সক্রিয় করা হচ্ছে। দলের চলমান জেলা ও উপজেলা সম্মেলনে আওয়ামী লীগের পদও পাবেন নবাগতরা। আওয়ামী লীগের নীতি-আদর্শে বিশ্বাস করে যোগ দেওয়া এসব ব্যক্তিকে আর অনুপ্রবেশকারী হিসাবে বিবেচনা করা হবে না।

তাদের ব্যাপারে নমনীয় হতে সাংগঠনিক সম্পাদকদের নির্দেশনা দেওয়া হয়েছে। সাংগঠনিক সম্পাদকরা বিভক্তি দূর করে তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান শনিবার যুগান্তরকে বলেন, ‘নির্বাচনে জিততে হলে আমাদের ভোট দরকার। তাই দলের সদস্যপদ রুদ্ধ করে রাখা ভোটের রাজনীতির জন্য সুখকর নয়। আমাদের দলের মৌলিক রাজনৈতিক চেতনা ধারণ করে কেউ যদি আসতে চায়, তাহলে তা ইতিবাচক বলে ধরা হবে। তবে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি যারা, তারা ‘হার্মফুল’। তারা দলের জন্য ক্ষতিকারক। এদের কোনো সুযোগ দেওয়া হবে না।’

নবাগতরা কি দলীয় পদ পাচ্ছেন-এমন প্রশ্নের জনাবে তিনি জানান, দলের লোক হতে হলে যে আওয়ামী লীগের পদ পেতেই হবে এমন নয়। পদ পাওয়ার যোগ্য কি না, তা যাচাইয়ের বিষয় রয়েছে।

কাউকে পদপদবি দেওয়ার আগে বিবেচনা করা হয়, তার ভূমিকা, সাংগঠনিক ক্ষমতা, কতদিন ধরে রাজনীতি করছেন প্রভৃতি বিষয়।

আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, অসাম্প্রদায়িক চেতনার রাজনীতি করে, তারা যেখানেই অর্থাৎ যে রাজনৈতিক দলেই থাকুক, আওয়ামী লীগের দরজা তাদের জন্য বন্ধ নয়। তাদের অনুপ্রবেশকারী হিসাবে দেখা হয় না। তবে যারা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, সাম্প্রদায়িক রাজনীতির বিষবাষ্প ছড়ায়, তাদের জায়গা আওয়ামী লীগে হবে না।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, জাতির পিতার অবিনাশী আদর্শ বিশ্বাস করবেন, শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের তথ্যপ্রযুক্তি ও মানবসেবা এবং নৌকার প্রতি আস্থাশীল, তারা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য হওয়ার যোগ্য।’

তিনি আরও বলেন, ‘যারা মৌলবাদী আচরণ করে আওয়ামী লীগের মতো একটি বৃহৎ গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে কমিউনিস্ট পার্টি ও মুসলিম লীগের ভাগ্যবরণ করাতে চান, তারা বিভ্রান্ত। তারা নিজের নেতৃত্ব হারানোর ভয়ে আতঙ্কিত এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ভালো মানুষকে দলে অন্তর্ভুক্ত করাতে ভয় পান।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, ‘নীতি ও আদর্শে উজ্জীবিত হয়ে কেউ যদি আওয়ামী লীগে যোগ দিতে চায়, তাহলে তারা তা করতে পারে। আওয়ামী লীগের গঠনতন্ত্রে সে অধিকার রয়েছে।’ বিএনপিসহ অন্য যে কোনো রাজনৈতিক দল থেকে এসেও আওয়ামী লীগে যোগ দেওয়া যাবে বলে তিনি জানান।

আওয়ামী লীগের গঠনতন্ত্রে বলা হয়েছে, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মহান মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্রীয় নিরাপত্তা, অখণ্ডত্ব, জাতীয় সংহতি, রাষ্ট্রীয় আদর্শ ও জননিরাপত্তাবিরোধী এবং হিংসাত্মক কার্যকলাপে লিপ্ত রহিয়াছেন বলিয়া প্রতীয়মান নহেন; বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগকারী বা নাগরিকত্ব বাতিলকৃত ব্যক্তি নহেন; অন্য কোনো রাজনৈতিক দলের সদস্য নহেন; ধর্ম, পেশা ও জন্মগত শ্রেণি ও বর্ণের ভিত্তিতে কোনো প্রকার বৈষম্যে বিশ্বাস করে না; আওয়ামী লীগের নীতি ও আদর্শের পরিপন্থি কোনো সংগঠনের সদস্য নহেন; বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য কর্তৃক নির্দেশিত ন্যূনতম প্রশিক্ষণ গ্রহণে ও যে কোনো নির্দেশ পালনে বাধ্য থাকিবেন। এবং ত্রিবার্ষিক চাঁদা নিয়মিত পরিশোধ করিবেন-তাহারা বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হইতে পারিবেন।’

জানা যায়, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সবচেয়ে বেশি অনুপ্রবেশ ঘটে ক্ষমতাসীন আওয়ামী লীগে। এ সময় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতা এবং সংসদ-সদস্যরা নিজেদের স্বার্থে, দল ভারী করার উদ্দেশ্যে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত-এমনকি বঙ্গবন্ধুর খুনির দল ফ্রিডম পার্টির নেতাদেরও নিজ দলে ঠাঁই দেন।

কোনো কোনো জেলা এবং উপজেলায় নবাগতরা দাপট দেখিয়ে পুরোনো এবং ত্যাগী নেতাকর্মীদের সরিয়ে স্থানীয় আওয়ামী লীগে চালকের ভূমিকায় অবতীর্ণ পর্যন্ত হয়েছেন। এ নিয়ে তৃণমূল থেকে শুরু করে দলের হাইকমান্ডেও অসন্তোষ রয়েছে। শীর্ষ নেতারা নবাগত বা অনুপ্রবেশকারীদের সম্পর্কে প্রকাশ্যে নেতিবাচক মন্তব্য করেছেন। তাদের রুখতে একাধিক চিঠিও গেছে তৃণমূলে। কিন্তু কিছু হয়নি।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য অনুপ্রবেশকারী, হাইব্রিড এবং দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থানকারী নেতা ও বিদ্রোহী প্রার্থীদের যে সুযোগ করে দেওয়া হচ্ছে, সে বিষয়ে অবশ্য আওয়ামী লীগের সব নেতা একমত নন। নাম প্রকাশ না করে দলটির সভাপতিমণ্ডলীর এক সদস্য যুগান্তরকে বলেছেন, এই ‘এক্সপেরিমেন্ট’ দলের জন্য সুখকর হবে বলে তিনি মনে করেন না।

আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন চায় না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন চায় না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন চায় না, চায় প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন।

রোববার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন – বিআরটিসির প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কখনও ফাঁকা মাঠে গোল দিতে চায় না।

স্বামী-মেয়েসহ অন্তঃসত্ত্বা নিহত, বেঁচে গেল গর্ভের সন্তান

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় এক পরিবারের তিনজন নিহত হয়েছেন। তারা হলেন, উপজেলার রায়মনি ফকিরবাড়ী গ্রামের জাহাঙ্গীর আলম, তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও ছয় বছরের মেয়ে। গাড়িচাপায় সন্তানসম্ভবা স্ত্রীর পেটের ভেতর থেকে বেরিয়ে আসে নবজাতক। দ্রুত স্থানীয়রা বাচ্চাটিকে হাসপাতালে ভর্তি করে। বাচ্চাটি বেঁচে থাকলেও তার হাতে আঘাত লেগেছে। স্বজন হারিয়ে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনার পর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে গ্রামের আকাশ-বাতাস।

এছাড়া টাঙ্গাইলের মির্জাপুরে বাসচাপায় দুই শিশু ও এক নারী নিহত হয়েছে। দুর্ঘটনার পর এলাকাবাসী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তির শিকার হন কর্মস্থলে ফেরা যাত্রীরা। এছাড়া সড়কে বগুড়ায় আওয়ামী লীগ নেতা ও তার ছেলেসহ চারজন ও পাবনার সাঁথিয়ায় এক পরিবারের তিনজন নিহত হয়েছেন।

সিরাজগঞ্জের তাড়াশ এবং হবিগঞ্জের নবীগঞ্জে তিনজন করে প্রাণহানি ঘটেছে। এছাড়া বিভিন্ন জেলায় আরও ঝরেছে ১৩ প্রাণ। নিহত-আহতদের মধ্যে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীরাও রয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ত্রিশাল ও ভালুকা (ময়মনসিংহ) : ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোর্ট ভবন এলাকায় ট্রাকচাপায় এক পরিবারের তিনজন নিহত হয়েছে। এ সময় দুর্ঘটনায় পরা অন্তঃসত্ত্বা নারীর পেটের ভেতর থেকে বেরিয়ে আসে নবজাতক। দুর্ঘটনায় শিশুটিও আহত হয়েছে। জানা যায়, শনিবার দুপুর ২টায় উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি ফকিরবাড়ী গ্রাম থেকে জাহাঙ্গীর আলম (৩৫) তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও ছয় বছরের কন্যাসন্তানকে নিয়ে আল্ট্রাসনোগ্রাফি করার জন্য ত্রিশাল পৌর এলাকায় আসেন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে জাহাঙ্গীর আলম (৩৫), তার স্ত্রী রত্না বেগম (২৬) ও মেয়ে সানজিদা আক্তার (৬) নিহত হয়। অন্তঃসত্ত্বা রত্না বেগমের পেটে থাকা নবজাতক শিশু চাপ খেয়ে পেট থেকে বেরিয়ে আসে। নবজাতকটিকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভার্তি করে। পরে তাকে ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালের শিশু ওয়ার্ডের ডাক্তার আরিফ আল নূর জানান, শিশুটির হাতে আঘাত থাকলেও শঙ্কামুক্ত।

এদিকে রায়মনি ফকিরবাড়ী গ্রামে তিনজনের লাশ পৌঁছলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। নিহতদের স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানান, সাজানো একটি সংসার শেষ হয়ে গেল। সড়ক দুর্ঘটনা কেড়ে নিল সব স্বপ্ন। ছয় বছরের শিশু সানজিদার লাশ ঘিরে স্বজনরা কান্নায় ভেঙে পড়ে। এসময় কেউ চোখের পানি আটকাতে পারেনি।

নিহত জাহাঙ্গীরের চাচাতো ভাই সাগর মিয়া জানান, জাহাঙ্গীর-রত্না দম্পতির তিন সন্তান। বাড়িতে রয়েছে বড় মেয়ে জান্নাত। তার বয়স ১১। আর ছেলে এবাদতের বয়স আট বছর। এখন বাবা-মাকে হারিয়ে কীভাবে তারা মানুষ হবে, সেই চিন্তা। জাহাঙ্গীরের বোন বারবার মূর্ছা যাচ্ছিলেন। ত্রিশাল থানার ওসি মো. মাইন উদ্দিন জানান, ঘাতক ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। অপরদিকে ভালুকায় বাসের ধাক্কায় সবুজ মিয়া (২২) নামে এক মিল শ্রমিক নিহত হয়েছেন।

মির্জাপুর (টাঙ্গাইল) : মির্জাপুর উপজেলার পাকুল্ল্যা এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দুই শিশু ও এক নারী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মা পারভীন আক্তার (৩৫), ছেলে সুমন (১০), মেয়ে সাদিয়া (৭)। নিহতদের বাড়ি উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল গ্রামে। পারভীন আক্তার উপজেলার বানাইল ইউনিয়নের পানিশাইল গ্রামের বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাচ্ছিলেন।

বগুড়া : কাহালুতে প্রাইভেটকার ও পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। তারা হলেন-নওগাঁর ধামইরহাট উপজেলার জগদল গ্রামের তনছের আলী মাস্টার (৭৫), তার ছেলে ব্যবসায়ী ফজলে রাব্বী টগর (৩৪), ছেলের বন্ধু ধামইরহাট বাজারের কাঠ ব্যবসায়ী মফিজ উদ্দিনের ছেলে আবদুর রহমান বিজয় (৩৫) ও কারচালক নজীপুরের সুমন হোসেন (৩০)। তনছের আলী ধামইরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। জানা যায়, তনছের আলী বগুড়া শজিমেক হাসপাতালে কেমো থেরাপি দিতে যাওয়ার পথে বগুড়ার কাহালুতে তাকে বহনকারী প্রাইভেট কার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনি প্র্রাণ হারিয়েছেন।

সাঁথিয়া (পাবনা) : সাঁথিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে নিহত তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইলহাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার জালাপুরগ্রামের রুস্তম আলীর ছেলে জুয়েল (৩০), রবি চানের ছেলে সুরুজ্জামান (৩৯) অপরজন উভয়ের চাচা জুরান মোল্লার ছেলে মতিন (৬০)। নিহতরা একই পরিবারের সদস্য।

নবীগঞ্জ (হবিগঞ্জ) : ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোল প্লাজা এলাকায় শনিবার বিকালে বাস-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। নিহতরা হলেন ছাত্রদল নেতা এহিয়া চৌধুরী ওরফে জাবেদ (২৪), তার চাচি বকুল বেগম (৫৫) এবং সিএনজিচালক রব্বান মিয়া (৪০)। তারা গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামের এক অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার পথে টোল প্লাজার কাছে দুর্ঘটনার শিকার হন। বাসচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

সিরাজগঞ্জ : তাড়াশ উপজেলায় দুই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে তিনজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উপজেলার কালুপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

রাজধানী : কাওরান বাজার পান্থপথ মোড়ে শনিবার ভোরে বাসের ধাক্কায় রিকশা আরোহী মো. ইব্রাহিম বিশ্বাস (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইব্রাহিম বরিশাল উজিরপুর উপজেলার সাতলা গ্রামের কৃষক সান্টু বিশ্বাসের ছেলে।

রাজশাহী : মোহনপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে বাসচাপায় নিহত পুলিশ সদস্য জুয়েল হোসেন (৩১) নওগাঁ জেলার মান্দা উপজেলার কুরকুটি গ্রামের মহিদুর রহমানের ছেলে। দুর্ঘটনায় তার স্ত্রী আহত হয়েছেন। উপজেলার সাঁকোয়া গ্রামের রাজশাহী-নওগাঁ মহাসড়কে শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

পূবাইল ও পূর্বাচল (গাজীপুর) : গাজীপুর মহানগরের পূবাইলে শনিবার পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। টঙ্গী-কালীগঞ্জ-নরসিংদী সড়কের পূবাইল কলেজ গেট এলাকায় সকালে লেগুনা-ট্রাক সংঘর্ষে একজন এবং পূবাইল শুকুন্দিরবাগ এলাকার বান্দারটেকে দুই অটোরিকশার সংঘর্ষে আরেকজন নিহত হন। তারা হলেন ইব্রাহিম (৩৩) ও মনিরুজ্জামান মনির (৩৩)।

দিনাজপুর : খানসামায় ট্রাকের ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহী জাকির হোসেন (২৬) উপজেলার গোবিন্দপুর গ্রামের তফসের আলীর ছেলে। শনিবার দুপুরে খানসামা ব্র্যাক শাখা অফিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা ও দাউদকান্দি : কুমিল্লা-নোয়াখালী সড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বাসের ধাক্কায় নিহত বংশীবাদক মনির হোসেন ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামের তোতা মিয়ার ছেলে। শনিবার ভোরে উপজেলার হরিশ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া দাউদকান্দিতে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক প্রধান শিক্ষক জহিরুল হক (৮২) নিহত হয়েছেন। শুক্রবার বিকালে গৌরীপুর-হোমনা সড়কের আঙ্গাউড়ায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। শনিবার কুমিল্লা-সিলেট মহাসড়কের উজানিসার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিএনজির চালক চান মিয়া (৫০) ও জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের আব্দু মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৪৫)।

জলঢাকা (নীলফামারী) : জলঢাকায় ট্রাকচাপায় নিহত ভ্যানচালক আজিজুল ইসলাম (৪৫) পূর্ব খুটামারা এলাকার মৃত তৈয়বুর রহমানের ছেলে। শনিবার সকালে উপজেলার খুটামারা ইউনিয়নের কিসামত বালাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ (ঝিনাইদহ) : কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত কৃষক লোকমান হোসেন (৭০) উপজেলার খোসালপুর গ্রামের বাসিন্দা। শনিবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার বারবাজার পিরোজপুরে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী (বরিশাল) : গৌরনদীতে বাসের ধাক্কায় নিহত বৃদ্ধের নাম এসকেন্দার বেপারী (৭৫)। শনিবার সকালে উপজেলার তারাকুপি গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যায়। এর আগে বুধবার উপজেলার কটকস্থল বাসস্ট্যান্ডে ঢাকা-বরিশাল মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় আহত হন তিনি।

দুমকি (পটুয়াখালী) : বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে ঈগল পরিবহণের বাস খাদে পড়ে অন্তত ৪০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।