শুক্রবার ,৮ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 193

বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের পরিবেশ তৈরির আহ্বান যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে পরবর্তী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে—এমনটাই প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। তাই বিরোধী রাজনৈতিক দলসহ সবার জন্য কোনো রকম ভয়ভীতি-দমন ছাড়া শান্তিপূর্ণ সমাবেশের পরিবেশ সৃষ্টির জন্য বাংলাদেশে সরকারের প্রতি যুক্তরাষ্ট্র আহ্বান জানিয়েছে।

ওয়াশিংটনের স্থানীয় সময় গতকাল সোমবার দুপুরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক প্রশ্নের উত্তরে এই আহ্বান জানান।

ব্রিফিংয়ে নেড প্রাইসের কাছে জানতে চাওয়া হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতর্ক করে দিয়ে বলেছেন, সরকারবিরোধী আন্দোলনের নামে বিএনপি বাড়াবাড়ি করলে দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে পাঠানো হবে। যুক্তরাষ্ট্র অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানাবে কি না—এমন প্রশ্নের উত্তরে নেড প্রাইস বলেন, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সম্পর্কসহ পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে গণতন্ত্র ও মানবাধিকার। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের সঙ্গেই তারা নিয়মিতভাবে বিষয়গুলো আলোচনা তুলে থাকে। তারা বিষয়গুলো যেমন ব্রিফিং রুম থেকে প্রকাশ্যে বলে, তেমনি ব্যক্তিগত আলোচনায়ও নিয়ে আসে। এটা করার মধ্য দিয়ে তারা গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনৈতিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার পাশাপাশি সব বাংলাদেশির স্বার্থে আইনের শাসন, মানবাধিকারের সুরক্ষা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান।

নেড প্রাইস বলেন, ‘বাংলাদেশের আগামী নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। আমরা আশা করি, নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে জনগণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তাদের সরকার বেছে নিতে পারবেন। এটাই আমাদের প্রত্যাশা। এই লক্ষ্যের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।’

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, তাই বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলসহ সব জনগণের জন্য কোনো রকম ভয়ভীতি-দমন ছাড়া শান্তিপূর্ণ সমাবেশের পরিবেশ সৃষ্টির জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান।

চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের মানববন্ধন

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কর্ণফুলীর দুই সহস্রাধিক অবৈধ স্থাপনা আগামী ১৫ দিনের মধ্যে উচ্ছেদের দাবি জানিয়ে সদরঘাটে মানববন্ধন করেছে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন। বুধবার (৯ নভেম্বর) দুই শতাধিক সাম্পান নিয়ে ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত চাক্তাই খালের মোহনায় নদীতে অনশন ধর্মঘট করবে পাঁচটি সংগঠন।

নদী কমিশনের চেয়ারম্যান, জেলা প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষ সম্মিলিত ভাবে এ দাবি বাস্তবায়ন না করলে আগামীতে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ নদী কমিশনের চেয়ারম্যান ড. মনজর আহমেদ চৌধুরীর চট্টগ্রাম সফর উপলক্ষে সোমবার (৭ নভেম্বর) মানববন্ধনে এ সব ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ২০১৯ সালের মে মাসে কর্ণফুলী তীরের ২ হাজার ১৮১টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে হাইকোর্ট চূড়ান্ত রায় প্রকাশ করার সাড়ে তিন বছর অতিবাহিত হয়েছে। কিন্তু জেলা প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষ এ রায় পুরোপুরি বাস্তবায়ন করেনি। হালদার মোহনা থেকে বঙ্গোপসাগরের কর্ণফুলীর মোহনা পর্যন্ত ১৬ কিলোমিটার এলাকায় তিন হাজারের বেশি অবৈধ দখলদার কর্ণফুলী নদী দখল করে বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তুলেছে। স্থানীয় জনপ্রতিনিধি, সুবিদাভোগী ভূমিখেকোরা এই দখলের সঙ্গে জড়িত। এসব অসাধু চক্র প্রশাসনের বিভিন্ন স্তরে প্রভাব বিস্তার করার কারণেই অবৈধ স্থাপনা উচ্ছেদ হচ্ছে না। কিন্তু এই অবস্থা চলতে থাকলে অচিরেই কর্ণফুলী তার স্বাভাবিক গতি প্রবাহ হারাবে।

নদী ও খাল রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক আলীউর রহমান বলেন, কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য জনপ্রতিনিধিদের রাস্তায় আমাদের সঙ্গে আন্দোলন করার কথা ছিল। কিন্তু তারা কোথাও কর্ণফুলী রক্ষার কথা বলেন না। যে কারণে সর্বস্তরের সুশীল সমাজ কর্ণফুলীর সাম্পান মাঝিরা কর্ণফুলী রক্ষার আন্দোলন করে যাচ্ছে।

তিনি বলেন, হাইকোর্টের আদেশ অনুযায়ী জেলা প্রশাসন, বন্দর কর্তৃপক্ষকে অবশ্যই নদীর উভয় তীরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীকে ২০০০ সালের পূর্ববর্তী স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। প্রশাসন চাইলে একাধিক ভবন নির্মাণ করতে পারবে। কিন্তু একটি কর্ণফুলী নদী একটি চাক্তাই খাল সৃষ্টি করার ক্ষমতা প্রকৃতি ছাড়া আর করো নেই। যে কারণে কর্ণফুলী নদীকে স্বমহিমায় রক্ষা করার বিকল্প নেই।

তিনি বলেন, ২০২০ সালের মে মাসে উচ্ছেদ করা নদীর জমি পুনরায় দখল করে সেখানে স্থায়ী অবকাঠামো তৈরি করা হচ্ছে। নদীর সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে স্থায়ী বাঁধ নির্মাণ করে প্রাকৃতিকভাবে সৃষ্ট আড়াই শতাধিক বনজ ঔষধি বৃক্ষ রোপণ করা না হলে এভাবেই বার বার নদী এবং নদীতীর দখল হতে থাকবে।

চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের উপদেষ্টা বাংলাদেশ পরিবেশ ফোরামের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ড. ইদ্রিস আলী বলেন, কর্ণফুলী জীবন্ত সত্তা হিসেবে স্বমহিমায় প্রবাহিত হওয়াটাই স্বাভাবিক। দেশের প্রচলিত আইনও তাই বলে। কিন্তু প্রশাসনের দেখেও না দেখা নীতির কারণে ভূমিখেকোরা দখল করে কর্ণফুলীকে পঙ্গু করেছে। চট্টগ্রাম মহানগরের ৭০ লাখ মানুষের বর্জ্য ও পলিথিনের দূষণে নিশ্বাস বন্ধ হয়ে আসছে কর্ণফুলীর। যে কারণে দেশের অন্যতম খরস্রোতা এই নদী এখন মাছ ও জলজপ্রাণী শূন্য হয়ে পড়েছে। দেশের ৯২ শতাংশ অর্থনীতি সচল রাখা নদীর এই অবস্থা জনগণ কিছুতেই মেনে নেবে না।

চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের নির্বাহী সদস্য দিলরুবা খানমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন পরিবেশ সংগঠক, লেখক নেছার আহমেদ খান, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি জাফর আহমদ, সহ সভাপতি লোকমান দয়াল, সদস্য মিজানুর রহমান, সংগঠক আরমান হায়দার, সদরঘাট সাম্পান মালিক সমিতির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ প্রমুখ।

 

ডাক্তার পরিচয়ে ঢাকা মেডিকেলে চুরি

ডাক্তার পরিচয়ে ঢাকা মেডিকেলে চুরির ঘটনায় শুভ নামের এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার, ৭ নভেম্বর দুপুরে ঐ চোরকে হাতেনাতে ধরে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে ডাক্তার বিকাশ বিজনেস বাংলাদেশকে বলেন, ‘হাসপাতালে ডাক্তার পরিচয় দিয়ে শুভ এর আগেও হাসপাতাল থেকে মূল্যবান বইসহ ব্যাগ ইত্যাদি চুরি করে। আমরা জেনেছি সে গুলো নিয়ে নীলক্ষেত বইয়ের দোকানে বিক্রি করে। আমরা ভিডিও ফুটেজ থেকে শুভর ছবি সংগ্রহ করি।
শুভ পুনরায় আজ দুপুরে হাসপাতালে ঢুকে মেডিসিন লাইব্রেরী থেকে বই চুরি করার সময় তাকে হাতে নাতে ধরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: নাজমুল হকের রুমে নেয়া হয়। পরে স্যার তাকে প্রশাসনের হাতে তুলে দেন।

রেলমন্ত্রীর সাথে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ






রেলমন্ত্রীর সাথে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ





















খুলনায় নরীর দ্বিখণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত, প্রেমিক আবু বক্কর গ্রেফতার






খুলনায় নরীর দ্বিখণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত, প্রেমিক আবু বক্কর গ্রেফতার





















ডেঙ্গুতে মৃত্যু ৭, হাসপাতালে ভর্তি ৮৭৫

একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮৭৫ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৭৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৯৭ জন ও ঢাকার বাইরে ৩৭৮ জন। নতুন ৮৭৫ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৭০ জনে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ নিয়ে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৭৭ জনের। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

 

মুক্তিযোদ্ধা সৈনিক হত্যারও বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী






মুক্তিযোদ্ধা সৈনিক হত্যারও বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী





















চন্দনাইশে বরকল সেতুর ভার্চুয়ালী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা






চন্দনাইশে বরকল সেতুর ভার্চুয়ালী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা





















ফুলছড়িতে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করছেন রিপন