থানচি বান্দরবান বৃহস্পতিবার ২৪ নভেম্বর বাড়ীর আঙ্গীনায় এক ইঞ্চি ও জমি খালী রাখা যাবে না প্রধান মন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের বান্দরবানে থানচি উপজেলা অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্হাপন ও পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিড়ে আনতে অস্বচ্ছল, হত দরিদ্র, সাধারন কৃষক চলতি মৌসুমে প্রান্তিক জনগোষ্ঠী ও কৃষকদের মাঝে ৫৯ জনকে ৮০ টি মুরগি, ১৯ টি হাঁস এবং চার জাতের শীতকালীন সবজি( বরবটি, শীম, ঢেঁড়স, বাটিশাক) ২৩.৫ কেজি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। তাছাড়া ক্ষুদ্র খামার ও পরিবারেরর নতুন আয়ের উৎস তৈরির লক্ষ্যে ১৭ জন কৃষকদের তাঁদের চাহিদা অনুযায়ী ০৪ টি মুরগি, ০৮ টি হাঁস, ১৪ টি ছাগল এবং ০২ টি শূকর গৃহপালিত পশু বিতরণ করা হয়।

থানচি উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগীতা ও তত্ত্বাবধানের স্বেচ্ছা সেবী সংগঠন কারিতাস বাংলাদেশ কারিতাস, সিপিপি পিএইপি-২ প্রকল্প আওতায় থানচি উপজেলা ৮ টি ক্ষুদ্র নৃগোষ্ঠিদের পাড়া পাড়ায় গিয়ে এ সব সামগ্রি কৃষকদের হাতে তুলে দিয়েছে। গত ১৭ হতে ২৪ নভেম্বর পর্যন্ত ৮ দিনে কৃষকদের বাড়ীতে গিয়ে পৌছে দিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা বিশ্বজিদ দাশ গুপ্ত, কারিতাস, সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা হাঁদিচন্দ্র ত্রিপুরাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাড়ী বাড়ী গিয়ে ৮ দিন বিতরন শেষে সাংবাদিকদের কৃষি সম্প্রসারন অধিদপাতরে উদ্ভিদ সংরক্ষন উপসহকারী কর্মকর্তা বিশ্বজিত দাশগুপ্ত বলেন,” কারিতাস একটি অলাভজনক প্রতিষ্ঠান এবং নিরলসভাবে গরীব,দুঃখী মানুষের জন্যে কাজ করে যাচ্ছে এবং সহায়তা প্রদান করছে।” কৃষকদের তিনি সনাতন/ গতানুগতিক উপায়ে পালন না করে আধুনিক পদ্ধতিতে পশুপাখি পালনের পরামর্শ রাখেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে বিষধর একটি উজ্জ্বল প্যারাবন সাপ। এটির দৈর্ঘ্য দেড় ফুট। বুধবার রাতে সৈকতের জিরো পয়েন্টে সাপটি দেখতে পায় স্থানীয়রা। এসময় সাপটি এক নজর দেখতে ভীড় জমায় পর্যটকরা। তবে ঠিক কোন সময় সাপটি ভেসে এসেছে সেটি নিশ্চত করতে পারেনি কেউ। এরপর সাপটি ডলফিন রক্ষা কমিটি ও এনিমেল লাভার অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা সাপটি উদ্ধার করে সৈকতে ঝাউবনে অবমুক্ত করে।
এনিমেল লাভারস অফ কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, সাপটি আমাদের সদস্যরা ডলফিন রক্ষা কমিটির সহয়তায় অবমুক্ত করেছে। এটি মূলত সুন্দরবনের দুর্লভ আবাসিক সাপ।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
দেশের একমাত্র বিশেষায়িত মানসিক হাসপাতাল পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালিয়েছে তিন দালালকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। পরে তাদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।
পাবনা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) জিন্নাত সরকার জানান, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল মানসিক হাসপাতালে অভিযান চালায়। অভিযানে দালালচক্রের তিন সদস্যকে আটক করে তারা।
পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত আটককৃতদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।
সাজাপ্রাপ্তরা হলেন, পাবনা সদর উপজেলার কিসমত প্রতাপপুর গ্রামে ওমর আলী (৩৮), হেমায়েতপুর পূর্বপাড়া গ্রামের উজ্জল শেখ (৪৫) ও হেমায়েতপুর গ্রামের হাবিল মন্ডল (৫৫)।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
কাতার বিশ্বকাপ ফুটবল গেল (২০ নভেম্বর) থেকে মাঠে গড়ালেও এখনো মাঠে নামা হয়নি বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিলের। তবে আজ বৃহস্পতিবার দিবাগত রাতে মাঠে নামতে যাচ্ছে নেইমার ডি সিলভার দল। আসরে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে লড়বে তিতের শিষ্যরা। এদিন কোন কৌশলে লড়বে নেইমাররা সেটি নিশ্চিতভাবে দলের কেউই জানায়নি। তবে ধারণা করা হচ্ছে আক্রমণাত্মক ফুটবলই খেলবে ব্রাজিল।
দলের তারকা ফুটবলার নেইমার, রিচার্লিসন, রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র। এছাড়া ব্রাজিলের মাঝমাঠও গেল বিশ্বকাপ থেকে শক্তিশালী। নিচের দিকে রয়েছেন আলভেজ, সিলভার মতো তারকা ফুটবলাররা। ফলে, আক্রমণাত্মক ফুটবল খেলেই গোল আদায়ের চেষ্টা করবে নেইমাররা। অবশ্য ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসা রাফিনিয়াও ইঙ্গিত দিয়েছেন আক্রমণাত্মক ফুটবলের। তিনি বলেন, ‘ডিএনএ’র কারণেই আমরা আক্রমণাত্মক দল। আক্রমণভাগে যত বেশি খেলোয়াড় থাকে, ততই ভালো।’
এবারের আসরের হট ফেভারিট দল ব্রাজিল, সেটা বলায় যায়। আর শক্তিশালী সেই ব্রাজিলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে রক্ষণাত্মক কৌশল নিয়েই মাঠে নামবে সার্বিয়া, ধারণা করা হচ্ছে। এদিকে আবার পরিসংখ্যান বলছে, ১৯৯৮ আসরের পর বিশ্বকাপের গ্রুপ পর্বে কখনো হারের মুখ দেখেনি ব্রাজিল। অন্যদিকে, সার্বিয়া বিশ্বকাপে শেষ নয় ম্যাচের সাতটিতেই হেরেছে। তাছাড়া পুরোপুরি ফিট না হওয়ায় সার্বিয়ার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা আলেকসান্দার মিত্রোভিচকেও একাদশে না সম্ভাবনাই বেশি।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
চট্টগ্রামের খুলশী থানায় দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা নগরীর খুলশী থানায় এই মামলাটি দায়ের করেছিলেন।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে বাবুল আক্তারকে চট্টগ্রাম মহানগর আদালতে হাজির করার পর শুনানী শেষে আদালত বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, গত ১৯ অক্টোবর পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা বাদি হয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী ইলিয়াছ হোসেনকে এক নম্বর আসামি করে চট্টগ্রামের খুলশী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় মিতু হত্যা মামলায় কারাগারে থাকা বাবুল আক্তারসহ তার বাবা ও ভাইকেও আসামি করা হয়। এই মামলায় বৃহস্পতিবার বাবুল আক্তারকে চট্টগ্রাম মহানগর আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আর্জি জানায় পুলিশ। পরে আদালত বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
সাম্প্রতিক সময়ে মুদ্রণ ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন মুদ্রণ উপকরণ যেমন- কাগজ, কালি, বোর্ড, ফিল্ম, কেমিকেল, প্লেট ও অন্যান্য অত্যাবশ্যকীয় উপকরণের ক্রমাগত মূল্য বৃদ্ধি অব্যাহত থাকায় এই পেশার সাথে জড়িত বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীগণ চরমভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। জাতীয় মুদ্রণ ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান মোঃ ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ টিটো এক যুক্ত বিবৃতিতে কাগজসহ সকল মুদ্রণ উপকরণের দাম কমাতে সরকারের যথাযথ কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ আরও বলেন, মুদ্রণ উপকরণের মূল্য বৃদ্ধির কারণে এ পেশা ও শিল্পের সাথে জড়িত লক্ষ লক্ষ ব্যবসায়ীর পক্ষে বর্তমানে ব্যবসা পরিচালনা করা দুরূহ হয়ে উঠেছে, যা একদিকে জাতীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করছে, অন্যদিকে লক্ষ লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী সর্বশান্ত হচ্ছে।
তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জাতীয় মুদ্রণ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ অনতিবিলম্বে এসব মুদ্রণ উপকরণের দাম হ্রাসসহ উর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীল করার জরুরি পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানিয়েছেন।