
The post আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান appeared first on বিজনেস বাংলাদেশ.
ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরে ২৫ বছরপূর্তি উপলক্ষে বান্দরবান থানচিতে বিজিবি`র পরিচালনায় আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২ ডিসেম্বর) সকালে ৩৮, বিজিবি ব্যাটালিয়ন, বলিপাড়া জোন আয়োজনে শান্তিচুক্তি স্বাক্ষরে ২৫তম বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩৮, বিজিবি ব্যাটালিয়ন, বলিপাড়া জোন অধিনায়ক লে. কর্ণেল মো. শরীফ উল আলম, সহকারী পরিচালক মো. মুন্সি ইমদাদুর রহমান, বলিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কেঙ্গু মৌজার হেডম্যান ক্যসাউ মারমা, থাইক্ষ্যং মৌজার হেডম্যান মংপ্রু মারমা, সাবেক মেম্বার আকতার হোসেন, মেম্বার উচনু মারমা, মেম্বার অংসিংম্যা মারমা, মেম্বার অংসানু মারমা ও স্থানীয় কারবারিসহ জনসাধারণবৃন্দ।
দিবসটি উপলক্ষে ক্যাপ্টেন মো. তসলিম আহমেদ এ এম সি পরিচালনায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
একই সাথে গরীব অসহায়দের মাঝে ৫`শ জনকে কম্বল ও মশারী বিতরণ করা হয়। এসময় সীমান্ত এলাকায় ফুটবলসহ অন্যান্য ক্রীড়া সামগ্রীর ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আগামি ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশে বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করলে তার মুক্তির আবেদনের দুইটি শর্ত মিথ্যা প্রমানিত হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান বার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
বিএনপির চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বিএনপি নেতাদের দাবিকে অযৌক্তিক হিসেবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বিচারিক আদালতেই বেগম খালেদা জিয়ার দুই মামলায় সাজা হয়েছে।তবে তার শারীরিক অবস্থার অবনতির কারণে পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার কারণে দুইটি শর্তে তাকে কারাগার থেকে মুক্ত করা হয়েছে। এরপর থেকে বেগম খালেদা জিয়া মুক্ত। তিনি নিজের বাসায় আছেন এবং বাইরে গিয়ে চিকিৎসাও নিচ্ছেন।
জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সুপ্রীম কোর্টের এটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান মো. আমিন উদ্দিন এবং আইন মন্ত্রনালয়ের সচিব গোলাম সারোয়ার।
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের দেয়া পৌনে চার কোটি টাকা অনুদানে জেলা আইনজীবী সমিতির এ বার ভবনটি নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির ল’ ইয়ার্স ডাইরেক্টরি মোড়ক উন্মোচন এবং লাইব্রেরি সফটওয়্যারেরও উদ্বোধন করা হয়।
নোয়াখালী চাটখিল উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নে আল জামিয়াতুল ইসলামিয়া ক্যাডেট মাদরাসায় বৃহস্পতিবার, ১ ডিসেম্বর সকালে মাদরাসা প্রাঙ্গনে মেধা তালিকাভুক্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন ও ৫ম শ্রেণীর বিদায় অনুষ্ঠিত।
সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে,হাফেজ মাওলানা তাজুল ইসলামের সঞ্চালনায়,অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন,মুহাদ্দিস জামেয়া ওসমানিয়া মুফতি খলিল আহমেদ,বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড মেম্বার ইউসুফ আলী,আনোয়ার হোসেন মাষ্টার, নয়ন পাটোয়ারি প্রমুখ।
বক্ত্যবে বক্তরা বলেন,আপনার বাচ্চা কে মাদ্রাসায় লেখা পড়া করাবেন,দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন,
অনুষ্ঠান শেষে ১ জন কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান করে সম্মাননা দেওয়া হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
রাশিয়া গত ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে এখন পর্যন্ত সর্বাত্মক হামলা চালাচ্ছে । প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পডোলিয়াক দাবি করেছেন, যুদ্ধে এ পর্যন্ত ১০ থেকে ১৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। কিয়েভের পক্ষ থেকে নিজেদের সেনা হতাহত জানানোর বিষয়টি বিরল।
এর আগে, গত জুনে মিখাইলো পডোলিয়াক বলেছিলেন, দৈনিক ১০০ থেকে ২০০ ইউক্রেনীয় সেনা নিহত হচ্ছে। ইউক্রেনের এক সম্প্রচার মাধ্যমে কথা বলার সময় জেলেনস্কির উপদেষ্টা বলেন, নিহতের পরিসংখ্যান নিয়ে কথা বলছে কিয়েভ। এটি কমান্ডার ইন চিফ জেলেনস্কির দফতরের দ্বারা মূল্যায়ন করা হয়েছে। নিহতের সংখ্যা ১০ থেকে ১৩ হাজার।
পোডোলিয়াক আরও বলেন, গত ২৪ ফেব্রুয়ারি থেকে হামলা শুরুর পর এক লাখ রাশিয়ান সেনা নিহত হন। আরও এক থেকে দেড় লাখ সেনা আহত কিংবা নিখোঁজ হয়েছেন বা যুদ্ধে গিয়ে ফিরতে পারেননি। কিয়েভের হতাহতের তথ্যের এমন দাবি নিয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত মাসে জ্যেষ্ঠ মার্কিন জেনারেল মার্ক মিলি জানিয়েছিলেন, গত ফেব্রুয়ারি থেকে চলা যুদ্ধে ১ লাখ রুশ এবং ১ লাখ ইউক্রেনীয় সেনা নিহত বা হতাহত হয়েছেন। যদিও এ বিষয়ে সুর্নিদিষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি।
এদিকে বুধবার ভার্চুয়ালি ভাষণে ইইউ’র কমিশনের প্রধান উরসুল ভন ডের লিয়েন বলেন, কমপক্ষে এক লাখ ইউক্রেনের সেনা নিহত হন। যদিও পরে ইইউ কমিশনের একজন মুখপাত্র স্পষ্ট করে বলেন উরসুলার দেওয়া তথ্যে ভুল ছিল। তিনি যে তথ্য দিয়েছেন হতাহতের সংখ্যা।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
যশোরের মনিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার,২ ডিসেম্বর সকালে যশোর-মণিরামপুর সড়কের ব্যাগারিতলা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যানটি রাস্তা ছেড়ে দোকান, হোটেলের মধ্যে ঢুকে গেলে চাপায় এই পাঁচ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে বাবা-ছেলেও রয়েছেন। মনিরামপুর থানার ওসি শেখ মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ড ভ্যান যশোর-মণিরামপুর সড়কের ব্যাগারিতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় কাভার্ডভ্যানটি রাস্তার পাশে হোটেল, চায়ের দোকানসহ অন্তত দশটি দোকানে আঘাত করে। এতে চায়ের দোকানে ও হোটেলে নাস্তা করতে আসা এবং পথচারী মিলে পাঁচ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে বাবা-ছেলেও রয়েছে।
নিহতরা হলেন, মনিরামপুরের ব্যাগারিতলা এলাকার হাবিবুর রহমান (৪৫) ও তার পুত্র তাওশিদ হোসেন (৭)। বাকিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। মনিরামপুর থানার ওসি শেখ মো. মনিরুজ্জামান জানান, কাভার্ড ভ্যানটি রাস্তা ছেড়ে অন্তত দশটি দোকানে আঘাত করেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব