বুধবার, ৭ ডিসেম্বর শক্তিমান এ অভিনেতার প্রয়াণ দিবস। ২০১৪ সালের এই দিনে মারা গিয়েছিলেন তিনি। ঢালিউডের পর্দায় তার সাবলীল অভিনয় এখনও সঞ্জীব হয়ে আছে। প্রত্যন্ত অঞ্চলের দর্শকের হৃদয়েও দাগ কেটেছে তার ভরাট কণ্ঠের সংলাপ। নায়ক থেকে পার্শ্ব চরিত্র, খলঅভিনেতা কিংবা জ্যেষ্ঠ ভূমিকায় এসেও সমান তালে কাজ করেছেন। বর্ণিল সিনে অধ্যায় রেখে যাওয়া সেই মানুষটির নাম খলিল উল্লাহ খান।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় খলিল উল্লাহ খানের মৃত্যুবার্ষিকী প্রসঙ্গে জানতে চাইলে এড়িয়ে যান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। ব্যস্ততার কথা বলে জানালেন, আপাতত এ বিষয়ে কথা বলতে পারবেন না! তাই জানা যায়নি, সাধারণ আনসার সদস্য থেকে ঢালিউডের শক্তিমান অভিনেতা হওয়া খলিল স্মরণে সমিতির পক্ষ থেকে কোনও আয়োজন রয়েছে কি না। অথবা জানা যায়নি, খলিলের অভাব কতোটা ভোগায় ঢালিউডকে।
খলিল উল্লাহ খানের রূপালি জীবন পাঁচ দশকের বেশি সময় ধরে বিস্তৃত। অভিনয় করেছিলেন প্রায় আটশ সিনেমায়। এতো বেশি সিনেমায় অভিনয় করা শিল্পী ঢালিউডে খুব কমই আছেন। এছাড়া টিভি পর্দায়ও তার সাফল্য উল্লেখযোগ্য। বিটিভির বিখ্যাত ধারাবাহিক নাটক ‘সংশপ্তক’-এ মিয়ার ব্যাটা চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি।
১৯৩৪ সালের ১ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে জন্ম খলিল উল্লাহ খানের। তার পুরো নাম আবু ফজল মোহাম্মদ খলিল উল্লাহ খান। বাবা ছিলেন পুলিশ কর্মকর্তা। সেই সুবাদে সিলেট, কৃষ্ণনগর, বগুড়া, নোয়াখালী বিভিন্ন জায়গায় থেকেছেন। তবে শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো তিনি সিলেট থেকেই সম্পন্ন করেছেন।
১৭ বছর বয়সে আর্মি কমিশনে যোগ দিয়ে পাকিস্তানের কোয়েটায় চলে যান। সেখান থেকে এক বছর পর ফিরে যুক্ত হন আনসারে। মাঝে অনেক বছর তিনি সাসপেন্ড ছিলেন। এরপর ১৯৭৭ সাল থেকে ১৯৯২ সাল অব্দি টানা তিনি আনসারের সদস্য ছিলেন।
চাকরির পাশাপাশি অভিনয়ের কর্মযজ্ঞ চালিয়ে গেছে খলিল উল্লাহ খান। ১৯৫৯ সালে ‘সোনার কাজল’ ছবির মাধ্যমে তার সিনে ক্যারিয়ার শুরু হয়। এই ছবিতে তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন। পরবর্তীতে কাজল (১৯৬৫), ক্যায়সে কাহু (১৯৬৫), ভাওয়াল সন্ন্যাসী (১৯৬৫), বেগানা (১৯৬৬) জংলী ফুল (১৯৬৮) ইত্যাদি ছবিতে নায়কের চরিত্রে কাজ করেছিলেন। পরবর্তী সময়ে অন্যান্য চরিত্রে নিজেকে মেলে ধরেন গুণী এই শিল্পী।
সিনে অঙ্গনের নেতা হিসেবেও পরিচিত ছিলেন খলিল উল্লাহ খান। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন।
আলমগীর কুমকুম পরিচালিত ‘গুণ্ডা’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন খলিল উল্লাহ খান। ২০১২ সালে তাকে এই পুরস্কারে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
খুলনার পাইকগাছায় থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ হ্যাকারকে আটক করেছে। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে জেল হাজতে পাঠিয়েছে। পুলিশ আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেছেন। এলাকায় অনেকেই বলছে এ সব বেকার যুবক রাতারাতি কোটি পতি বনে গেছে। একাধিক বিলাস বহুল গাড়ি ও বাড়ি বানিয়েছে।
জানা যায়, উপজেলায় সোনাদানা ইউনিয়নের ছালুবুনিয়া গ্রামের ভগীরাথ সানার পুত্র হীরক সানা (২৪), সুশান্ত ঢালীর পুত্র অমিত ভারী (২৬), নুনিয়াপাড়া গ্রামের বিশ্বজিৎ মন্ডলের পুত্র দীনেশ মন্ডল (২৫) ও আকাশ সরদার (২৩), দক্ষিণ কাইনমুখি গ্রামের বিশ্বজিৎ বাছাড়ের পুত্র তপন বাছাড় (২৪), নিখিল মন্ডলের পুত্র চিন্ময় মন্ডল (২৪) দীর্ঘদিন ধরে আইন বহিভর্‚ত ই-ট্রানজেকশনের মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসহ ব্যাংক বীমা বা কোন আর্থিক প্রতিষ্ঠান বা মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হতে ইলেকট্রনিক বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ই-ট্রানজেকশনের মাধ্যমে বিভিন্ন হিসাব নম্বরে অর্থ জমা প্রদান বা উত্তোলন বা উত্তোলন করার জন্য জন্য কোন ইলেকট্রনিক বা ডিজিটাল মাধ্যম ব্যবহার অর্থ হান্তান্তর করে কোটি টাকার মালিক বনে গেছেন। যা এলাকায় বিষয়টি চাউর হলে প্রসাশন পর্যন্ত গড়ায়।
প্রসাশন তাঁদের নজরদারিতে রাখেন। অবশেষে গত সোমবার রাতে থানা এসআই সুকান্ত কর্মকার সঙ্গীয় ফোর্স নিয়ে পাইকগাছা বাজারে স্বপন সাধুর চায়ের দোকানে থেকে তাঁদেরকে আটক করে। এ সময় তাদের নিকট থেকে উন্নত মানের ৬টি মোবাইল সেট উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়ার পর এসআই সুকান্ত কর্মকার বাদী হয়ে আটক ৬ জনকে আসামী করে থানায় ৩০/৩৫ ডিজিটাল নিরাপত্তা ধারা ২০১৮ সালের আইন মোতাবেক মামলা করেছে। মামলা নং ৫, তারিখ ৫ ডিসেম্বর। মঙ্গলবার আসামীদের পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠান।
মানবাধিকার কর্মী অ্যাড. এফ এম এ রাজ্জাক বলেন, পুলিশ কর্তৃক ধৃত এ সব বেকার যুবকরা হঠাৎ করে লক্ষ লক্ষ টাকার মালিক বনে গেলেন কি ভাবে এবং তারা নামিদামি গাড়ি, মূল্যবান মোবাইল ফোন ও বাড়ি গাড়ি কেনার টাকার উৎস কোথায় তা এলাকাবাসী জানতে চায়। এসআই তাকবির বলেন, মোবাইল ফোন ও ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করে অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে অর্থ হস্তান্তরের প্রমাণ পাওয়ায় তাঁদের গ্রেপ্তার করা হয়। থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জিয়া জানান, আটককৃতরা মোবাইল হ্যাক করে প্রতারণার বিষয় স্বীকার করেছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
গত এক বছরে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকার মোট ৬ কোটি ৬৪ লাখ ৩ হাজার ৬০৫ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, ২০২২ সালের নভেম্বর মাসে ডিএসই রাষ্ট্রীয় কোষাগার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট ২৭ কোটি ৭৪ লাখ ৫৫ হাজার ১৬৪ টাকা। যা এর আগের বছরের একই সময়ে ছিল ৩৪ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৭৬৯ টাকা। অর্থাৎ ৬ কোটি ৬৪ লাখ ৩ হাজার ৬০৫ টাকার রাজস্ব আয় কম হয়েছে সরকারের।
দেশের অর্থনীতির সার্বিক অবস্থার প্রভাবে টালমাটাল রয়েছে দেশের পুঁজিবাজার। পাশাপাশি মাস জুড়ে প্রায় ৮০ শতাংশ কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইস আটকে থাকায় লেনদেন কম হয়েছে। লেনদেন কম হওয়ার কারণে সরকার ডিএসই থেকে রাজস্বও কম পেয়েছে বলে মনে করেন তারা।
ডিএসইর তথ্য মতে, নভেম্বর মাসে উদ্যোক্তা-পরিচালক ও বিনিয়োগকারীদের শেয়ার কেনা-বেচা থেকে কর বাবদ সরকারের মোট রাজস্ব আয় হয়েছে ২৭ কোটি ৭৪ লাখ ৫৫ হাজার ১৬৪ টাকা।
দুই প্রকার লেনদেনের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের লেনদেন থেকে কর বাবদ রাজস্ব আয় হয়েছে ১৬ কোটি ৪২ লাখ ৩২ হাজার ১১৫ টাকা। আর উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রি থেকে রাজস্ব আয় হয়েছে ১১ কোটি ৩২ লাখ ২৩ হাজার ৪৯ টাকা।
২০২১ সালের নভেম্বর মাসে উদ্যোক্তা-পরিচালক ও বিনিয়োগকারীদের শেয়ার কেনা-বেচা থেকে কর বাবদ সরকার রাজস্ব পেয়েছে ৩৪ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৭৬৯ টাকা।
তার মধ্যে সরকার বিনিয়োগকারীদের লেনদেন বাবদ কর থেকে ২৬ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার ৭৮৭ টাকার রাজস্ব পেয়েছে। আর উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনা-বেচা থেকে রাজস্ব পেয়েছে ৭ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৯৮২ টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় ৬ কোটি ৬৫ লাখ টাকা কম রাজস্ব আয় হয়েছে।
এদিকে ২০২২ সালের অক্টোবর মাসে উদ্যোক্তা-পরিচালক ও বিনিয়োগকারীদের শেয়ার কেনা-বেচা থেকে কর বাবদ সরকারের মোট রাজস্ব আয় হয়েছে ৩৪ কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৮১৪ টাকা। তার আগের মাস সেপ্টেম্বর থেকে ৪০ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৭৭২ টাকা এবং তারও আগের মাস আগস্টে ডিএসই থেকে সরকারের রাজস্ব আয় ছিল ৩২ কোটি ৮৬ লাখ ৮৫ হাজার ৮৫৯ টাকা।
সব মিলে চলতি অর্থবছরের প্রথম ৫ মাস (অর্থাৎ জুলাই থেকে নভেম্বর) ডিএসই থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ১৪৯ কোটি ৯৩ লাখ ৭৪ হাজার ৮৩৮ টাকা। তার আগের অর্থাৎ ২০২১-২২ অর্থবছরের মোট রাজস্ব আয় হয়েছিল ৩৫৯ কোটি ৩০ লাখ ৩৭ হাজার ১৮২ টাকা।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
দুর্দান্ত ছন্দে আছেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের তরুণ এই ফরোয়ার্ড এরই মধ্যে আসরের সর্বোচ্চ পাঁচ গোল করেছেন। গোল্ডেন বুটের দাবিদার হয়ে গেছেন।
তবে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বড় ম্যাচের আগে কোচ দিদিয়ের দেশমকে দুশ্চিন্তা দিয়েছেন তিনি। ইনজুরি শঙ্কায় মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি পিএসজি খেলা তরুণ।
হাঁটুর ইনজুরিতে পড়েছেন এমবাপ্পে। তবে তার ইনজুরি গুরুতর নয় বলে প্রাথমিকভাবে জানানো হয়। লেস ব্লুজদের পক্ষ থেকে বলা হয়েছে, পুরোপুরি ইনজুরি মুক্ত হতেই অনুশীলন করেননি দলটির সেরা এই তারকা।