আজ শনিবার সকাল পৌনে আটটার পর থেকে গোলাপবাগ মাঠজুড়ে নেতা-কর্মীদের ছড়িয়ে–ছিটিয়ে থাকতে দেখা গেছে। বেলা ১১টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নেতা-কর্মীরা আগেই মাঠে আসেন। সকাল থেকে বিএনপির জেলা, মহানগর ও কেন্দ্রীয় কমিটির নেতারা সভার মঞ্চে উপস্থিত হন। সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে গোলাপবাগ-ধলপুর-সায়েদাবাদ সড়ক বন্ধ হয়ে গেছে।
ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, নেতা আবদুল্লাহ আল নোমান, হাবীব উন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির অনেক নেতা সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন।
আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হতে পারে। দলটির নেতারা গতকাল শুক্রবার এমন ইঙ্গিত দিয়েছেন।
রাজধানীর পল্টনসহ পৃথক চারটি থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ প্রায় পাঁচ শ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকেও গ্রেপ্তার করা হয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপির সংঘর্ষে দলটির কর্মী মকবুল হোসেন নিহত হয়েছেন।
কয়েক দিন ধরে নানা ঘটনার পর গতকাল ঢাকায় সমাবেশের জায়গা পায় বিএনপি। এর আগে অন্তত ১২টি মাঠ নিয়ে প্রস্তাব, পাল্টা প্রস্তাব দিয়েছিল পুলিশ ও বিএনপি।
আগের দিন এসে গোলাপবাগ মাঠের অনুমতি পায় আর সেখানেই আজ অনুষ্ঠিত হচ্ছে দলটির ঢাকা বিভাগীয় গণসমাবেশ।
নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মী নিহত এবং চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে বিএনপির গণসমাবেশের অংশ হিসেবে আজ ঢাকা বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি।
শুধু কোয়ার্টার ফাইনালে ম্যাচের পর নয়, কাতার বিশ্বকাপে আগেও মেসি স্মরণ করেছেন ম্যারাডোনাকে। তিনি বলেছিলেন, ‘ম্যারাডোনা সব সময় আর্জেন্টিনাকে ভালোবাসতেন। সব সময় আমাদের সঙ্গে ছিলেন, এখনো আমাদের সঙ্গেই আছেন।’
আর্জেন্টিনাকে শেষবার বিশ্বকাপ এনে দিয়েছিলেন ম্যারাডোনা, ১৯৮৬ সালে। ৩৬ বছর পর যে দায়িত্বটা আরও একবার মেসির কাঁধে। মেসি সে দায়িত্বটা এখন পর্যন্ত ভালোভাবেই পালন করছেন। এই বিশ্বকাপে গোল করছেন ৪টি। আর্জেন্টিনার হয়ে যৌথভাবে গ্যাব্রিয়েল বাতিস্ততার সঙ্গে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা এখন এই খুদে জাদুকর।
মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্নের কঠিন পরীক্ষাটা দিতে হয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে। সে পরীক্ষায় উতরে গেছে আর্জেন্টিনা। ৮২ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকার পরও শেষ মুহূর্তে ২ গোল হজম করায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও দুই দল সমতায় থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারের নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ প্রথম দুটি শট ঠেকিয়ে দলের কাজটা সহজ করে দেন। আর্জেন্টিনা গোল পায় প্রথম তিন শটেই। কিন্তু এনজো ফার্নান্দেস চতুর্থ শটটা বাইরে মারায় আবার জমে উঠে টাইব্রেকার। ডাচরা চতুর্থ ও পঞ্চম দুটি শটেই গোল করে। ফলে লাওতারো মার্তিনেজের নেওয়া পঞ্চম শটটা হয়ে উঠে ম্যাচের ভাগ্য-নির্ধারক। তবে এবার আর ভুল করেননি মার্তিনেজ।
তাঁর শট জালে জড়ানোর সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে মেতে ওঠে আর্জেন্টাইনরা। মেসির ভাষায়, ‘যখন মার্তিনেজের গোলে আমরা সেমিফাইনালে উঠলাম, মুহূর্তটা খুবই আনন্দের ছিল। আমরা খুবই খুশি এবং উপভোগ করেছি। এখানে আমরা সবার মধ্যে উচ্ছ্বাস দেখছি এবং আর্জেন্টিনাতেও দেখছি। আর্জেন্টাইন সবাই খুব খুশি, দারুণ রোমাঞ্চিত। শুরু থেকেই ম্যাচটা কঠিন ছিল, আমরা জানতাম ম্যাচ মোটেই সহজ হবে না। ’
রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে ‘অঘোষিত ধর্মঘটে’ মিলছে না গণপরিবহন। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী ও জরুরি কাজে বের হওয়া যাত্রীরা।
শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। তারা বলছেন ঢাকায় অঘোষিত বাস ধর্মঘট চলছে।
রাজধানীর রামপুরা, কুড়িল, মালিবাগ, মগবাজার, সাতরাস্তা কাওরান বাজার, ফার্মগেট, পল্টন, মতিঝিল, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কমলাপুর এলাকা ঘুরে দেখা যায়, কোনো রাস্তায়ই স্বাভাবিকভাবে গণপরিবহন চলছে না। প্রায় সব রাস্তাই ফাঁকা রয়েছে। তবে রিকশা, মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা সড়কে চলাচল করতে দেখা গেছে।
অফিসগামীদের অভিযোগ, গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া নিচ্ছেন মোটরসাইকেল, রিকশা ও সিএনজিচালকরা।
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হল নান্দনিক ফুটবলের দেশ ব্রাজিল। খেলায় ক্রোয়েশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে হেরে বিদায় নেয় নেইমারের দল।
দলের বিদায়ের কান্নায় ভেঙে পড়েছেন নেইমার। তাকে সান্ত্বনা দেন সতীর্থ কাসেমিরো। সান্ত্বনা দিয়ে গেলেন বিপক্ষ অধিনায়ক লুকা মড্রিচও। কিন্তু নেইমারের কান্না থামছিল না। দলের এই পরাজয়ের পরই নেইমারের গলায় অবসরের ইঙ্গিত।
শুক্রবার রাতে এডুকেশন সিটি স্টেডিয়ামে ২-৪ গোলে পেনাল্টিতে হেরে যাওয়ার পর নেইমারকে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়। কান্না থামছিল না তার। সতীর্থ থিয়েগো সিলভা এসে তাকে থামানোর চেষ্টা করেন। নেইমার বিশ্বাসই করতে পারছিলেন না যে, ব্রাজিল হেরে গেছে। সমর্থকদের মতো বিস্ময় ছিল নেইমারের চোখেও। বিশ্বাস হচ্ছিল না মাত্র ১৫ মিনিটে ব্রাজিলের সব লড়াই শেষ হয়ে গেল।
এই ম্যাচে নেইমার ব্রাজিলের হয়ে ৭৭তম গোল করে পেলেকে ছুঁয়েছেন। কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হল না। রদ্রিগো এবং পেদ্রোর সঙ্গে পাস খেলে গোলের রাস্তা খুলেছিলেন নেইমার। ২০১৯ সালে কোপা আমেরিকা জিতেছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপ কিছুতেই জেতা হচ্ছে না তার। তিনবার বিশ্বকাপ খেলে ফেললেও এখনও ট্রফি অধরা। কিন্তু এরপর তিনি আবার কবে ব্রাজিলের জার্সি পরবেন তা স্পষ্ট নয়।
ক্রোয়েশিয়া যে তাদের হারিয়ে সেমিফাইনাল পৌঁছে যাবে তা বিশ্বাসই করতে পারছিলেন না নেইমাররা। পেনাল্টি ফস্কানো মার্কুইনোস মুখ লুকোলেন ঘাসে। একা একা বসেছিলেন নেইমার। কিছুক্ষণ পরই ভেঙে পড়লেন কান্নায়। সামলানোই যাচ্ছিল না ব্রাজিলের এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় ফুটবলারকে। ছুটে এসে জড়িয়ে ধরলেন দানি আলভেস।
এদিন ম্যাচে খেলেননি তিনি। ৩৯ বছর বয়স তার। এটাই ছিল শেষ বিশ্বকাপ। বড় ভাই হিসেবে ছোট ভাইকে যেভাবে সান্ত্বনা দেওয়ার দরকার, সেটাই করলেন। কাঁধে টেনে নিলেন নেইমারের মাথা। বুকে-পিঠে হাত বুলিয়ে নানাভাবে চেষ্টা করলেন তাকে শান্ত করার। কিন্তু বৃথাই সেই প্রচেষ্টা। ৩১ বছরের নেইমারের কাছেও তো সময় কমে আসছে। কে বলতে পারে এটা তারও শেষ বিশ্বকাপ নয়। কাপ নিয়ে যেতে চেয়েছিলেন মরিয়া হয়েই। আরও একবার ধাক্কা খেতে হল শেষ আটে এসে।
সমুদ্রের পাশে অবস্থিত কোনো বহুতল ভবনে দাঁড়ানো মাহিয়া মাহি। দৃষ্টি আটকে আছে, উত্তাল সমুদ্রের ঢেউয়ে। তার পরনে ঢিলেঢালা পোশাক। সেখান থেকেই নিজের বেবি বাম্প স্পষ্ট করলেন মাহি। শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় মাহি তার ফেসবুকে বেশ কটি স্থিরচিত্র পোস্ট করেছেন। তাতে এমন লুকে ফ্রেমবন্দি হয়েছেন তিনি।
জানা যায়, স্বামী রাকিবের সঙ্গে মাহি এখন কক্সবাজারে অবস্থান করছেন। বেড়াতে গিয়ে ইউ হোটেল অ্যান্ড রিসোর্টের রুমে তোলা বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন মাহি। প্রিয় অভিনেত্রীকে এমন রূপে দেখে ভক্তরাও তার জন্য শুভ কামনা জানাচ্ছেন।
গত ১২ সেপ্টেম্বর মা হতে যাওয়ার ঘোষণা দেন মাহি। ফেসবুকে এক স্ট্যাটাস মাহি বলেন— ‘আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
উচ্ছ্বসিত মাহি বলেন, ‘আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন-রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচন্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে।’
গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারকে ভালোবেসে বিয়ে করেন মাহি। দুই মাস আগে মা হতে যাওয়ার খবর জানতে পারেন মাহি। এ দম্পতির এটি প্রথম সন্তান।
২০১৬ সালের ২৫ মে জমকালো আয়োজনে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। ২০২১ সালের ২৪ মে মাহি জানান, তারা আর একসঙ্গে থাকছেন না, তাদের বিবাহবিচ্ছেদ ঘটেছে। তবে এ সংসারে তাদের কোনো সন্তান নেই।
বিজনেস বাংলাদেশ/ হাবিব

ভারতকে আরও একবার বাগে পেয়েছে টাইগাররা। প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়ে নিশ্চিত করেছে সিরিজ। শনিবার, ১০ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে দুই দল। এই ম্যাচটি জিততে পারলে প্রথমবারের মতো ভারতকে হোয়াইটওয়াশ করার কীর্তি গড়বে লিটন দাসের দল। যা কিনা হবে বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস। এবারের সিরিজটিতে অবশ্য এত সহজে জয় পায়নি বাংলাদেশ। প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ১ উইকেটের জয় পায় স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচও ছড়িয়েছে প্রবল উত্তেজনা। শেষ বলে এসে ৫ রানের জয় পায় লিটন বাহিনী।
ভারতকে এর আগেও ওয়ানডে সিরিজ হারানোর রেকর্ড আছে। ২০১৫ সালে মোস্তাফিজুর রহমানের বোলিং ঝলকে এশিয়ার পরাশক্তিদের মাটিতে নামিয়েছিল টাইগাররা। ওই সিরিজেও প্রথম দুই ম্যাচ জিতেছিল বাংলাদেশ। কিন্তু শেষ ওয়ানডেতে আর পারেনি। ২-১ ব্যবধানে হার নিয়ে সিরিজ শেষ করেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত।
২০১৫ সালে সিরিজের ৩টি ম্যাচই হয়েছিল মিরপুরে। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জেতে ৭৯ রানে, পরেরটিতে জয় ৬ উইকেটের। তবে শেষ ওয়ানডেতে টাইগারদের ৭৭ রানে হারিয়ে দেয় ধোনির দল। হোয়াইটওয়াশ করতে পারেনি। তবে এবার ভালো সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। ভারত দল এরই মধ্যে বড় ধাক্কা খেয়েছে। চোট পেয়ে ফিরে গেছেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাসহ তিন ক্রিকেটার।
রোহিতই দ্বিতীয় ওয়ানডেতে শেষদিকে নেমে অসাধ্য সাধন করতে চেয়েছিলেন। তার না থাকাটা বাংলাদেশের জন্য বড় অ্যাডভান্টেজ। সামনে যখন হোয়াইটওয়াশ লজ্জা, ভারত তো মানসিকভাবেও পিছিয়ে থাকবে এই ম্যাচে!
বিজনেস বাংলাদেশ/ হাবিব
The post হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা appeared first on বিজনেস বাংলাদেশ.
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তার আগে অবশ্য ডাচদের জালে দুই গোল জড়িয়েছিল আর্জেন্টিনা, দুই গোলেই ছিল মেসির ছোঁয়া।
প্রথম গোলের গল্পটা শুনুন। ম্যাচের ৩৫তম মিনিটে মাঝমাঠে বল পেয়ে ছোট একটা ‘শোল্ডার ড্রপে’ তিন মার্কারকে ছিটকে দিলেন, এরপর সামনে থাকা তিন ডিফেন্ডারের জটলা ভাঙেন দারুণ এক থ্রু বলে। বক্সে এগোতে থাকা মলিনা দারুণ এক টাচে বলটা আয়ত্বে নিয়ে গোলটা করতে ভুল করেননি।
এরপর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে দ্বিতীয় গোল এনে দেন মেসি নিজে। দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে মার্কোস আকুনইয়া প্রতিপক্ষ বিপদসীমায় ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেই পেনাল্টি থেকে মেসি গোল করেন। ডাচ গোলরক্ষককে সুযোগই দেননি নড়ার।
সেখানেই শেষ নয়। সেই দুই গোলের লিড খুইয়ে আর্জেন্টিনাকে যখন যেতে হলো পেনাল্টি শ্যুটআউটে, সেখানেও দলের প্রথম গোলটা আসে মেসির পা থেকেই। ঠাণ্ডা মাথায় নেওয়া এক পেনাল্টি থেকে আর্জেন্টিনা যায় এগিয়ে। শেষমেশ ৪-৩ গোলে হারায় নেদারল্যান্ডসকে। আর্জেন্টিনা এই জয়ে চলে গেছে বিশ্বকাপের সেমিফাইনালে। আর মেসি বনে গেছেন আর্জেন্টিনার ম্যাচসেরা।
বিজনেস বাংলাদেশ/ হাবিব