রাশিয়ার সাইবেরিয়ান শহর কেমেরোভোতে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন। শুক্রবার,২৩ ডিসেম্বর সন্ধ্যায় আগুনে লাগার পর দোতলা কাঠের ভবনের ওপরের তলার পুরোটাই পুড়ে গেছে। রুশ কর্মকর্তাদের সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় বেসরকারি ওই বৃদ্ধাশ্রমের দ্বিতীয়তলায় আচমকাই আগুন লেগে যায়। মনে করা হচ্ছে, ফায়ারপ্লেস থেকে এই আগুন লাগে। সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হয়। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। ভেতরে আটকে পড়া অনেককে উদ্ধার করা হয়। তবে বের হতে পারেননি ২০ জন। তাদের ঝলসানো মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
তাস নিউজ এজেন্সির কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কয়েক ডজন কর্মী মোতায়েন করা হয় এবং শনিবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে পারে তারা।
প্রশাসনিক সূত্রে খবর, ওই বৃদ্ধাশ্রমে অগ্নি নির্বাপক ব্যবস্থাসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাসকে বলেন, বৃদ্ধাশ্রমটি ছিল অবৈধ। রাশিয়াজুড়ে বয়স্কদের জন্য এমন অনেক অনিবন্ধিত বাড়ি রয়েছে।
প্রসঙ্গত, কেমেরোভোতে ২০১৮ সালে একটি আশ্রয় কেন্দ্রে আগুন লেগে ৩৭ শিশুসহ ৬০ জন প্রাণ হারান।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জোকারচর বাসস্ট্যান্ড এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। অজ্ঞাত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৬০ বছর।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঘন কুয়াশা থাকায় খুব কাছের বস্তুও দেখা যাচ্ছিলো না। সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনটি জোকারচর বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করছিল। এক পর্যায়ে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে।
জোকারচর রেলের গেটম্যান ইয়াকুব আলী জানান, সকালে রেল লাইনের পাশে ওই ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা বিষয়টি আমাদের অবগত করেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই ফজলুল হক বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের পর আইনী প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন শুরু হয়েছে। শনিবার, ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রথমে শেখ হাসিনা জাতীয় পতাকা উত্তোলন করেন। একই সময়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সব জেলার নেতাদের নিয়ে দলীয় পতাকা উত্তোলন করেন। একইসঙ্গে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রায় আধা ঘণ্টা ধরে চলবে এ অনুষ্ঠান। এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থলে এসে পৌঁছান। এসময় মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয় ওঠে পুরো সমাবেশস্থল।
শনিবার সকাল ৭টায় সম্মেলনস্থলে প্রবেশের জন্য গেট খুলে দেওয়া হয়। ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও কালিমন্দির গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতে দেখা যায় কাউন্সিলর ও ডেলিগেটদের। সম্মেলনে দলের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করবেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বাগত বক্তব্য দেবেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম।
বিজনেস বাংলাদেশ/ হাবিব

ইনশাআল্লাহ কুড়িগ্রাম এক্সপ্রেস এ চড়ে সরাসরি ঢাকা যাতায়াতের উলিপুর-চিলমারির জনগণের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলছে শীঘ্রই।সব আয়োজন শেষ।আগামি ২৭ ডিসেম্বর সকালে উলিপুর রেল স্টেশন থেকে রেললাইন সংস্কার কাজের শুভ উদ্বোধনের মধ্যদিয়ে শুরু হতে যাচ্ছে দ্রুতগামি ট্রেন চলাচলের প্রাথমিক কাজ।উপস্হিত থাকবেন রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্হাপক, প্রধান প্রকৌশলীসহ ঊর্ধতন কর্তৃপক্ষ।পুরাতন রেলের পরিবর্তে নতুন রেল এবং জরাজীর্ণ স্লিপারের বদলে নতুন/স্টীল স্লিপার স্হাপন, লাইনে পাথর ভরাট, লাইনের দুপাশের গর্ত ভরাট ইত্যাদি অত্যাবশ্যকীয় কাজগুলি যথাশীঘ্র সম্ভব শেষ করেই শুরু হবে বহুল আকাংখিত উলিপুর-ঢাকা-উলিপুর কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রা।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
The post বিজয়ের মাসে উলিপুরবাসির জন্য একটি উপহার appeared first on বিজনেস বাংলাদেশ.
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনস্থলে এসে পৌঁছেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার, ২৪ ডিসেম্বর সকাল ১০টা ২৫ মিনিটে সমাবেশস্থলে এসে পৌঁছান। এসময় মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয় ওঠে পুরো সমাবেশস্থল।
এরপর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
প্রথমে শেখ হাসিনা জাতীয় পতাকা উত্তোলন করেন। একই সময়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সব জেলার নেতাদের নিয়ে দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর ২৫ মিনিট ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এর আগে সকাল ৭টায় সম্মেলনস্থলে প্রবেশের জন্য গেট খুলে দেওয়া হয়। ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও কালিমন্দির গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতে দেখা যায় কাউন্সিলর ও ডেলিগেটদের।
সম্মেলনে দলের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করবেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বাগত বক্তব্য দেবেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম।
বিজনেস বাংলাদেশ/ হাবিব